শনিবার , ১৪ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

আনন্দ-উচ্ছ্বাসে সাংবাদিক সংসদ কক্সবাজার’র ঈদ পুনর্মিলনী সম্পন্ন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুন ১৪, ২০২৫ ১০:২৮ অপরাহ্ণ

আনন্দ-উচ্ছ্বাসে অনুষ্ঠিত হলো সাংবাদিক সংসদ কক্সবাজার এর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান। শনিবার (১৪ জুন) দৃষ্টিনন্দন হোটেল শৈবালে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠান সম্পন্ন হয়।

এতে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার নিউজ-সিবিএন এর সম্পাদক ও সিটি কলেজের অধ্যক্ষ আকতার চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “সাংবাদিকতার মূল ভিত্তি হলো নিরপেক্ষতা এবং বিশ্বাসযোগ্যতা। বর্তমান সময়ে সাংবাদিকতা একটি রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে, যা প্রযুক্তির বিকাশ, সমাজের পরিবর্তনশীল চাহিদা এবং বৈশ্বিক প্রেক্ষাপটের সঙ্গে জড়িত। তবে সাংবাদিকতার চ্যালেঞ্জ অনেক বড়। সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যকে ধারণ করে মিথ্যার সঙ্গে লড়াই করা।

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক শহিদুল করিম শহিদ, সহ-সাধারণ সম্পাদক জিকির উল্লাহ জিকু, শাহেদ হোছাইন মুবিন, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম শামস, আবদুল মালেক সিকদার ও কালের কণ্ঠের (মাল্টিমিডিয়া) কক্সবাজার প্রতিনিধি আরোজ ফারুক।

সাংবাদিক সংসদ কক্সবাজারের সভাপতি এম.এ আজিজ রাসেল বলেন, “মানুষের সেবায় সাংবাদিকদের নিজেকে বিলিয়ে দিতে হবে। সাংবাদিক সংসদের সদস্যদের আরও যোগ্য হিসেবে গড়ে তুলতে শিগগরিই আনা হবে প্রশিক্ষণের আওতায়।”

সদস্যদের কথামালা, গান-আড্ডায় মুখরিত ছিল পুরো অনুষ্ঠান। এতে সাংবাদিক সংসদের কার্যনির্বাহী কমিটির নেতৃবৃন্দ ও সাধারণ সদস্যরা উপস্থিত ছিলেন। পরে শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ বাংলাদেশের সদস্য নির্বাচিত হওয়ায় সংগঠনের সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমকে সংবর্ধিত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে ফুল ভাসিয়ে পাহাড়ে শুরু বৈসাবির বর্ণিল উৎসব

কাপ্তাইয়ে নির্মাণ শ্রমিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ৩ দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ শুরু

অর্থ আত্মসাত মামলায় রাঙামাটির সাবেক জেলা পরিষদ সদস্য সহ ৯ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

দীর্ঘ ১৮ বছর পর কাপ্তাই ইউনিয়নের ওয়ার্ড বিএনপির নির্বাচন অনুষ্ঠিত

বিলাইছড়িতে বর্ণিল আয়োজনে যুবদলের ৪৬তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

ভিসির সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক; প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

রামগড়ে ২ শতাধিক শিশুকে কুরআনের সবক প্রদান

নানিয়ারচরে এবার এইসএসসি পরীক্ষার্থি ২১৫ জন

রাজস্হলীতে ডিজিটাল নথি বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা

খাগড়াছড়িতে বিপুল পরিমাণ গাঁজাসহ আটক ১

error: Content is protected !!
%d bloggers like this: