রবিবার , ২৯ জুন ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলী প্রেস ক্লাবের মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত

রাঙামাটি রাজস্থলী প্রেস ক্লাবের আয়োজনে মাসিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তাগণ বস্তুনিষ্ঠ, নিরপেক্ষতা ও প্রযুক্তিনির্ভর সাংবাদিকতায় মনোনিবেশের জোর আহ্বান জানান। রবিবার দুপুর দুই টায় রাজস্থলী প্রেস ক্লাব মিলনায়তনে অনুষ্ঠিত এ সভায় ক্লাবের সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরীর সঞ্চালনায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি আজগর আলী খান ।

সভায় উপস্থিত ছিলেন সিনিয়র সহ সভাপতি চাইথোয়াইমং মারমা সাধারণ সম্পাদক আইয়ুব চৌধুরী, যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা, কোষাধক্ষ্য নুশরাত জাহান নিশু,সাংগঠনিক সম্পাদক সুমন খান কার্যকরী সদস্য উচ্চপ্রু মার্মা সহ প্রেস ক্লাবের অন্যান্য সদস্যরা।

সভায় বক্তারা বলেন, ‘বর্তমান সময়ে সাংবাদিকতা একটি চ্যালেঞ্জিং পেশা। ডিজিটাল প্ল্যাটফর্মের ব্যাপক বিস্তারের ফলে সংবাদ পরিবেশনের গতি যেমন বেড়েছে, তেমনি গুজব ও মিথ্যা তথ্য রোধেও সাংবাদিকদের আরও দায়িত্বশীল হতে হবে।’

সভাপতির বক্তব্যে আজগর আলী খান বলেন, ‘পেশাগত দক্ষতা উন্নয়নের পাশাপাশি মানবিক ও নৈতিক মূল্যবোধ ধারণ করে সমাজের কাছে গ্রহণযোগ্য সংবাদ উপস্থাপন করাই আমাদের মূল লক্ষ্য। নিরপেক্ষতা, বস্তুনিষ্ঠতা এবং সততা—এই তিন গুণ একজন সাংবাদিককে প্রকৃত অর্থে সফল করে তোলে।’

এ সময় যুগ্ম সাধারণ সম্পাদক হাবীবুল্ল্যাহ মিজবা বলেন, ‘আমরা আগামী দিনে প্রেস ক্লাবের সদস্যদের জন্য আধুনিক রিপোর্টিং প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের পরিকল্পনা গ্রহণ করেছি। একই সঙ্গে সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে বিভিন্ন জনসেবামূলক কার্যক্রম পরিচালনার উদ্যোগও গ্রহণ করা হবে।’

সভায় রাজস্থলীতে সাংবাদিকতার নামে চাঁদাবাজি ও অপসাংবাদিকতা বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়ে জোরালো আলোচনা হয়। এছাড়া, রাজস্থলী প্রেস ক্লাবের সদস্যদের জন্য নিয়মিত প্রশিক্ষণের আয়োজন, উপজেলার বিভিন্ন স্থানে মাঠপর্যায়ে রিপোর্টিং দক্ষতা বৃদ্ধির কর্মসূচি গ্রহণের বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়।

সভা শেষে সভাপতি আজগর আলী খান আগত সদস্যদের আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করেন। পরে এক অনাড়ম্বর চা-চক্রের মাধ্যমে সভার আনুষ্ঠানিক সমাপ্তি ঘোষণা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রুমায় কেএনএফ সন্দেহভাজন আরও একজন গ্রেপ্তার

কক্সবাজারের সোনাদিয়ায় অবৈধ কটেজ নির্মাণের হিড়িক

রাইখালী ফেরিঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ২

মানিকছড়িতে আগুনে ঘর হারানো দম্পতির পাশে রেড ক্রিসেন্ট

রাঙামাটিতে বিতর্কিত নিয়োগের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্রদের বিক্ষোভ

রাজস্থলীতে দুই খিয়াং পরিবারের বসতঘর পুড়ে ছাই 

রাঙামাটিতে গুর্খা সম্প্রদায়ের ‘ভৈল-ঢেওসি’ উৎসব উদযাপিত

মহালছড়িতে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ বিতরণ

চম্পাঘাট শিশু সদনের ছাত্রাবাস পুনঃসংস্কার ও খেলাধুলা সামগ্রী বিতরণ করলেন রিজিয়ন কমান্ডার ও জেলা পরিষদ চেয়ারম্যান

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের নতুন ব্যবস্থাপক হিসাবে প্রকৌশলী মাহমুদ হাসানের যোগদান

error: Content is protected !!
%d bloggers like this: