মঙ্গলবার , ১ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ৯ দিনব্যাপী ওয়ার্ডভিত্তিক পরিচ্ছন্নতা অভিযান শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ১, ২০২৫ ১০:২২ অপরাহ্ণ

পর্যটননগরী রাঙামাটিকে পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত নগরী হিসেবে গড়ে তুলতে রাঙামাটি পৌরসভার উদ্যোগে শুরু হয়েছে ৯ দিনব্যাপী ওয়ার্ডভিত্তিক বিশেষ পরিচ্ছন্নতা অভিযান। ১ জুলাই থেকে ৯ জুলাই পর্যন্ত চলবে এই কর্মসূচি। এই উপলক্ষে আজ মঙ্গলবার সকালে শহরের বনরূপা এলাকা থেকে এক বর্ণাঢ্য র‌্যালি বের হয়। র‌্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে শেষ হয়।

র‌্যালিতে অংশ নেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিব উল্লাহ মারুফ, স্থানীয় সরকার মন্ত্রণালয়ের উপপরিচালক ও রাঙামাটি পৌর প্রশাসক মোহাম্মদ মোবারক হোসেন, স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, স্থানীয় সাংবাদিকবৃন্দ,সচেতন নাগরিক সমাজের প্রতিনিধি, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী ও স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যরা।

র‌্যালি শেষে মশক নিধন স্প্রে, ড্রেন পরিষ্কার ও আবর্জনা অপসারণের মাধ্যমে পরিচ্ছন্নতা কার্যক্রম শুরুহয়। এ সময় জেলা প্রশাসক বলেন,রাঙামাটি শুধু পাহাড়ের নয়, পুরো দেশের পর্যটকদের আকর্ষণের কেন্দ্র রাঙামাটি শহর। এই শহরকে পরিচ্ছন্ন রাখা শুধু পৌরসভার একার দায়িত্ব নয়,সকল নাগরিকের সচেতনতা ও অংশগ্রহণ জরুরি। আমরা চাই শহরটিকে বিশুদ্ধ বাতাসের শহর হিসেবে ধরে রাখতে।

আয়োজকরা জানান, এই ৯ দিনের অভিযানে প্রতিটি ওয়ার্ডে ধারাবাহিকভাবে পরিচ্ছন্নতা, মশক নিধন এবং জনসচেতনতা বৃদ্ধিমূলক কার্যক্রম পরিচালিত হবে। পৌরসভা কর্তৃপক্ষ জানান নাগরিকদের সম্পৃক্ত করেই এ অভিযান সফল করতে চান তারা। বর্তমান পৌর প্রশাসক একজন জনবান্ধব পৌর প্রশাসক। তিনি এই পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তরিত করতে চান। এতে সকলের সার্বিক সহযোগিতা প্রয়োজন। পৌরবাসী সাথে থাকলে খুব দ্রুত সময়ে একটি আধুনিক পৌরসভা গঠন করা সম্ভব।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

স্মার্ট বাংলাদেশ গড়তে নারীরাও সুশিক্ষায় শিক্ষিত হয়ে যোগ্যতা অর্জন করতে হবে -খাগড়াছড়ি জেলা প্রশাসক

রাঙামাটিতে মহান স্বাধীনতা দিবসে পিসিসিপি’র শ্রদ্ধাঞ্জলি

কাউখালীতে সমাজ সেবা কার্যালয়ের আর্থিক অনুদান প্রদান 

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের মহান বিজয় দিবস উদযাপন

ঈদগাঁওয়ে শিক্ষার্থীদের মাঝে শিবিরের ক্রীড়া সামগ্রী বিতরণ

জুরাছড়িতে বাংলা নববর্ষ উপলক্ষে মঙ্গল শোভাযাত্রা, আলোচনা সভা

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের উৎপাদন বেড়ে ২০৩ মেগাওয়াট

বেতবুনিয়ায় ঈদ-এ মিলাদুন্নবী (সাঃ) আজিমুশশান মিলাদ মাহফিল অনুষ্ঠিত 

‎ভূমি দখলের অভিযোগ ভিত্তিহীন, দাবি ৩৭ বিজিবির

পাহাড়ের কন্ঠস্বর সাকিবের নিঃশর্ত মুক্তির দাবীতে লংগদুতে মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: