শনিবার , ৫ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

টেকনাফে টানা বৃষ্টিতে স্থবিরতা: পাহাড় ধসের শঙ্কা, ঘরবাড়ি রাস্তাঘাট পানিতে প্লাবিত

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জুলাই ৫, ২০২৫ ৭:৫০ অপরাহ্ণ

টানা মুষলধারে বৃষ্টিতে কক্সবাজারের টেকনাফ উপজেলার জনজীবন প্রায় বিপর্যস্ত হয়ে পড়েছে। একটানা বর্ষণে শহর থেকে গ্রাম, রাস্তা থেকে রোহিঙ্গা ক্যাম্প সব জায়গায় পানি আর পানি।

বিশেষ করে হ্নীলা, হোয়াইক্যং, নয়াপাড়া, উনচিপ্রাং, লেদা ও মুছনী কুতুপালং, বালুখালি রোহিঙ্গা ক্যাম্পগুলোতে পাহাড় ঘেঁষা বসবাস করায় ঝুঁকি বেড়েছে কয়েকগুণ। যেকোনো সময় ধসে পড়তে পারে পাহাড়, ঘটতে পারে প্রাণহানির মতো বড় দুর্ঘটনা।

কৃষি ও দিনমজুরের বৃষ্টির কারণে বন্ধ হয়ে গেছে জীবিকা। মাছ ধরতে পারছে না জেলেরা পানিতে ডুবে আছে মাছ চাষের প্রজেক্ট , ক্ষেত-খামারে কাজ করতে পারছে না কৃষকরা। বাজারগুলোতেও কমে গেছে ক্রেতার সংখ্যা।

স্থানীয় আবদুল্লাহ আল সম্রাট বলেন, “ঘর থেকে বের হওয়া তো দূরের কথা, সুর্যের দেখা নেই, রাত দিন বৃষ্টি এমন অবস্থায় চলাফেরা বন্ধ হয়ে গেছে। নালা-নর্দমা বন্ধ, আমতলি কিছু রাস্তা পানিতে তলিয়ে গেছে। অনেকেই পাহাড় ঘেঁষে থাকেন, তারা দিনরাত আতঙ্কে আছেন।

স্থানীয় শিক্ষক নুরুল আমিন জানান, বাড়ির পাশে জমে থাকা পানিতে খেলতে গিয়ে শিশু তলিয়ে যাওয়া ঘটনা ঘটেছে হ্নীলায়। চাষের জমিতে পানি আর পানি, চলাচলের নালাগুলো বন্ধ হয়ে যাওয়ায় কোথাও কোথাও কোমরসমান পানি জমে গেছে।

দিনমজুর, কৃষক, দোকানি সবার আয়-রোজগার বন্ধ। বৃষ্টি অব্যাহত থাকলে দুর্ভোগ আরও বাড়বে বলে আশঙ্কা করছেন।এমন পরিস্থিতিতে স্থানীয় প্রশাসনের প্রতি রোহিঙ্গা ক্যাম্পগুলোর ঝুঁকিপূর্ণ এলাকা থেকে লোকজনকে নিরাপদ স্থানে সরানো, নালা-ড্রেন পরিষ্কার, পানি নিষ্কাশনের ব্যবস্থা এবং খাদ্যসামগ্রী সরবরাহ জরুরি বলে মনে করছেন স্থানীয়রা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড়ে অবৈধভাবে বালু উত্তোলন : দুই লাখ টাকা জরিমানা

বিলাইছড়িতে কর্মকর্তা ও জনপ্রতিনিধি’র সঙ্গে জেলা প্রশাসকের মতবিনিময়

রাঙামাটিতে সেনাবাহিনীর অভিযানে জেএসএস’র সশস্ত্র সদস্য আটক, অস্ত্র উদ্ধার

রোয়াংছড়িতে ভলিবলের চ্যাম্পিয়ন রোয়াংছড়ি দল

দেশ বিরোধী নৈরাজ্য ও পুলিশের উপর হামলার প্রতিবাদে রাঙামাটিতে যুবলীগের বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ের ৩ শিক্ষার্থী প্রেসিডেন্ট স্কাউট অ্যাওয়ার্ডে চূড়ান্তভাবে মনোনীত

চার হত্যা মামলাসহ পাঁচ মামলায় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে

পাহাড়ে বুনো ফুলগুলো সঠিকভাবে ফুটানোর দায়িত্ব আমাদের –শিক্ষা অফিসার নিরালা কান্তি

রাঙামাটি জেনারেল হাসপাতালে এক নার্সের মরদেহ উদ্ধার

বাঘাইছড়িতে বীর মুক্তিযোদ্ধা শহিদ ক্যাপ্টেন শেখ কামাল এর জন্মদিন পালিত

error: Content is protected !!
%d bloggers like this: