শনিবার , ১২ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বাঘাইছড়িতে বিএনপির সাবেক সাধারণ সম্পাদকের মৃত্যুবার্ষিকীতে দোয়া মাহফিল

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, বাঘাইছড়ি, রাঙামাটি
জুলাই ১২, ২০২৫ ১২:২৪ পূর্বাহ্ণ

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) বাঘাইছড়ি পৌর শাখার সাবেক সাধারণ সম্পাদক মরহুম হাজী নুরুল আলমের ৩য় মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ১১ জুলাই বাদ এশা বাঘাইছড়ি পৌর এলাকার মধ্যমপাড়া জামে মসজিদ প্রাঙ্গণে ১নং ওয়ার্ড যুবদল ও ছাত্রদলের উদ্যোগে এই দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

মাহফিলে মরহুম হাজী নুরুল আলমের রূহের মাগফিরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়। এছাড়াও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা ও দীর্ঘায়ু কামনা করে দোয়া করা হয় এবং দেশ ও জাতির শান্তি, অগ্রগতি ও কল্যাণের জন্য মোনাজাত করা হয়।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বাঘাইছড়ি পৌর যুবদলের সদস্য ইয়াসিন মোল্লা, যুবদল নেতা আইয়ুব আলী, পৌর ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক শাহাদাত মোল্লা, কলেজ ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান তারেক, ১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি আমিনুল ইসলাম বাবু সহ বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। মাহফিল শেষে মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে তার আত্মার মাগফিরাতের জন্য সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা

বাঘাইছড়িতে আওয়ামী লীগের ইফতার মাহফিল

১১ দিন পর বন্ধ করে দেওয়া হলো কাপ্তাই বিদ্যুৎ কেন্দ্রের ১৬টি জলকপাট

‘অস্বাভাবিক’ নবজাতককে ফেলেই হাসপাতাল ছাড়লেন মা

কাপ্তাই প্রেস ক্লাবের ভারপ্রাপ্ত সভাপতি কবির হোসেন নির্বাচিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে সঙ্গীতানুষ্ঠান

রাজস্থলীতে মাঠ দিবস পালিত

প্রাণচাঞ্চল্য ফিরেছে কাপ্তাই মৎস্য অবতরণ কেন্দ্রে : বড় মাছের দেখা নাই, ছোট মাছের সংখ্যা বেশী

সাজেকের মাচালংয়ে নারী পর্যটককে অপহরণচেষ্টা, সেনা তৎপরতায় উদ্ধার 

চাঁদাবাজদের বিরুদ্ধে মামলার ঘোষণা ঈদগাঁও বিএনপির

error: Content is protected !!
%d bloggers like this: