শনিবার , ১৯ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

এসএসসিতে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দি়ল কাপ্তাই বিএন স্কুল এন্ড কলেজ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি 
জুলাই ১৯, ২০২৫ ৮:৪২ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাইয়ে অবস্থিত  বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ এর উদ্যোগে ২০২৫ সালে প্রকাশিত  এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকাল ১১ টায় প্রতিষ্ঠানটির চত্বরে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ নৌবাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের গভর্নিং বডির চেয়ারম্যান ও বানৌজা শহীদ মোয়াজ্জেম এর অধিনায়ক কমডোর আমানত উল্লাহ (জি), এনইউপি, এএফডব্লিউসি, পিএসসি, বিএন। এসময় তিনি বলেন, আজকের মেধাবী প্রজন্মরা ভবিষ্যৎ একটি সুন্দর বাংলাদেশ বির্নামান করবে। তাদের হাত ধরে বাংলাদেশ একদিন বিশ্ব দরবারে শ্রেষ্ঠত্বের আসনে আসীন হবে।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন বিএন স্কুল এন্ড কলেজ কাপ্তাইয় এর উপাধ্যক্ষ জাহাঙ্গীর আলম এবং কৃতজ্ঞতা প্রকাশ করে বক্তব্য রাখেন অধ্যক্ষ কমান্ডার মোঃ আলিফ উল্লাহ (শিক্ষা), বিএন। অনুষ্ঠানে শিক্ষার্থীদের পরিবেশনা  মনোজ্ঞ সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

এসময় চন্দ্রঘোনা খ্রীষ্টিয়ান হাসপাতালের পরিচালক ডা: প্রবীর খিয়াং, ১০০ নং ওয়াগ্গা মৌজার হেডম্যান অরুণ তালুকদার সহ বনৌজা শহীদ মোয়াজ্জেম এর বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, সামরিক ও বেসামরিক কর্মকর্তা, গণমাধ্যমকর্মী, নৌ বাহিনী স্কুল এন্ড কলেজ কাপ্তাইয়ের  শিক্ষক, শিক্ষিকা এবং শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত: ২০২৫ সালের এসএসসি পরীক্ষায় এই প্রতিষ্ঠান হতে  বিজ্ঞান ও বাণিজ্য শাখায় মোট ১০২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে সবাই পাস করে, অর্থাৎ পাসের হার শতভাগ। এছাড়া এই প্রতিষ্ঠান হতে ৪৭ জন পরীক্ষার্থী  জিপিএ-৫ অর্জন করেছেন। তিন পার্বত্য জেলার ফলাফল বিশ্লেষণে আবারও শীর্ষস্থান ধরে রেখেছে কাপ্তাই নৌবাহিনী স্কুল অ্যান্ড কলেজ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চন্দনাইশ বরমায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার রুটিন ও পানি বিতরণ

কাপ্তাইয়ে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

বাঘাইছড়িতে জামানত হারালেন আ’লীগ প্রার্থী ও তার বাবা

রাঙামাটিতে মিথ্যা মামলার দায়ে বাবা ও মেয়ে গ্রেফতার

জাতীয় শিশু দিবসে কাপ্তাই  আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের শ্রদ্ধা জ্ঞাপন 

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চিৎমরমে উঠান বৈঠক

বঙ্গবন্ধু জাতীয় বিজ্ঞান মেলায় তিন পার্বত্য জেলা থেকে রাঙামাটি আল আমিন ফাজিল মডেল মাদ্রাসার অংশগ্রহণ

রামেকে দরপত্র ছিনতাইয়ের খবরে রোকনের বক্তব্য

গণহত্যা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত

কাপ্তাইয়ে বর্ণিল আয়োজনে “হেমন্তের আমন্ত্রণ ” উৎসব অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: