মঙ্গলবার , ১৫ মার্চ ২০২২ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাজেক মিজোরাম সীমান্তে ভারতীয় রুপি, অস্ত্র গেলাবারুদসহ আটক ৫ 

প্রতিবেদক
পাহাড়ের খবর ডেস্ক
মার্চ ১৫, ২০২২ ৩:৩১ অপরাহ্ণ

 

ওমর ফারুক সুমন,  বাঘাইছড়ি। 

রাঙামাটির বাঘাইছড়ি সাজেক ও ভারতের মিজোরাম সিমান্তের কমলা নগরের ছোট পানছড়ি এলাকায় ৬১ লক্ষ ভারতীয় রুপি, ৩টি সংক্রিয় অস্ত্র ও বিপুল পরিমাণ গোলাবারুদ সহ বকুল কুসুম চাকমা ও তার চার সহযোগীকে আটক করেছে বিএসএফ।

১৪ মার্চ সোমবার বিকালে ছোটপানছড়ি থেকে মারপাড়া যাওয়ার পথে তাদের আটক করে। আটকৃতদের মারপাড়া বিএসএফ ক্যাম্পে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

প্রাথমিক ভাবে তারা নিজেদের পার্বত্য চট্টগ্রামের আঞ্চলিক সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট ইউপিডিএফ সদস্য বলে জানিয়েছেন বিএসএফ সূত্র। তবে সাজেক অঞ্চলের ইউপিডিএফ সমন্নয়ক আর্জেন্ট চাকমা বলেন আটক পাঁচ যুবকের সাথে ইউপিডিএফের কোন যোগসাজশ নেই অভিযোগ ভিত্তি হীন।

নাম প্রকাশ না করার সূত্রে সীমান্তের একজন জানায় আটক পাঁচ যুবকের লক্ষ ছিলো আরো বিপুল সংখ্যক অস্ত্র গোলাবারুদ সংগ্রহ করে বাংলাদেশের সাজেক অঞ্চলে প্রবেশের। তার আগেই বিএসএফ তাদের আটক করে।

বাঘাইছড়ি থানার সার্কেল এসপি আব্দুল আওয়াল বলেন আমি বর্তমানে সাজেক থানায় অবস্থান করছি, ওপারে ভারতীয় রুপি ও অস্ত্র গুলাবারুদ সহ ৫ জন আটক করেছে বিএসএফ তাদের লক্ষ ছিলো সাজেক তাই বাংলাদেশ অংশে নিরাপত্তা বাহিনীর টহল জোরদার ও নজরদারি বাড়ানো হয়েছে, যারা আটক হয়েছে তারা সবাই বাংলাদেশী নাগরিক বলে জেনেছি তবে বিএসএফের পক্ষ থেকে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

নানিয়ারচরে শিক্ষা ও মাদকবিরোধী সচেতনতা বাড়াতে বিশেষ ক্যাম্পেইন

বিলাইছড়িতে স্বেচ্ছাসেবক দলের ৪৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালের পরিচালকের পিতৃবিয়োগ, বিভিন্ন মহলে শোক 

যে শিক্ষক বর্গা দিয়ে চাকুরী করছেন তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে-অংসুই প্রু চৌধুরী

‎রাঙামাটি সদর জেনারেল হাসপাতালে আইসিইউ স্থাপনের দাবিতে মানববন্ধন

কাপ্তাইয়ের দুর্গত মানুষের পাশে সেনাবাহিনী

রাঙামাটির তবলছড়ি সবুজ সংঘ ক্লাব থেকে আটক ১৬ জুয়াড়িকে জেলাহাজতে প্রেরণ

জুরাছড়ির দুর্গম এলাকায় পানি সরবরাহ লাইন উদ্বোধন 

ঈদগাঁওয়ে ভোররাতে ট্রাকভর্তি মাছ লুট

নুরমোহাম্মদকে বদলী জনিত বিদায় সংবর্ধনা দিল উপজেলা প্রশাসনের

error: Content is protected !!
%d bloggers like this: