সোমবার , ২৮ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুলাই পুনর্জাগরণ উদযাপনে রাঙ্গামাটি রিজিয়নের বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সহায়তা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২৮, ২০২৫ ৯:১৮ অপরাহ্ণ

জুলাই পুনর্জাগরণ অনুষ্ঠান ২০২৫ উদযাপন উপলক্ষে রাঙ্গামাটি রিজিয়নের আয়োজনে বিনামূল্যে মেডিকেল ক্যাম্পেইন ও চিকিৎসা সহায়তা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

চিকিৎসা সহায়তা কর্মসূচিতে ৪৫০ জন পাহাড়ি এবং ১৩০ জন বাঙালি সুবিধাভোগী হন।

সোমবার (২৮ জুলাই) নানিয়ারচর জোনের আওতাধীন কুতুকছড়ি বাজার সংলগ্ন বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ে আয়োজিত ফ্রি মেডিক্যাল ক্যাম্পিং কার্যক্রম পরিদর্শন করেন, ৩০৫পদাতিক ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক, এসপিপি, এএফডব্লিউসি, পিএসসি।

এসময় পাহাড়ের প্রত্যন্ত অঞ্চল থেকে সেবা নিতে আসা বিভিন্ন বয়সের নারী, পুরুষ শিশুদের সাথে কথা বলেন এবং চিকিৎসার বিষয়ে খোঁজ খবর নেন ৩০৫পদাতিক ব্রিগেডের বিগ্রেডিয়ার জেনারেল মোহাম্মদ নাজমুল হক। পরে তিনি বড় মহাপুরম উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে কথা বলেন।

বিনামূল্যে মেডিক্যাল ক্যাম্পিং অনুষ্ঠানে নানিয়ারচর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল- মোঃ মশিউর রহমান, পিএসসি, ক্যাপ্টেন মোঃ আশিকুজ্জামান আরএমও ১৭ ইবি, মেজর আবু সালেহ মো. মেহেদী হাসান, এএমসি, ডা. মো. সোহেল চৌধুরী (শিশু বিশেষজ্ঞ) এবং স্ত্রী ও প্রসূতি রোগ বিশেষজ্ঞ ডা. মো. মাসুদুর রহমান তালুকদার ও সেনা অফিসার সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

১৮০ দিনের কর্মসূচি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতির তাগিদ দিলেন পার্বত্য মন্ত্রী দীপেন দেওয়ান

টাকা দিয়ে চাকরি হবে না, মেধাবীরাই নিয়োগ পাবেন-দীপন তালুকদার

‎রাঙামাটিতে প্রান্তিক নারীদের নিয়ে ভাসমান চাষ পদ্ধতির প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন

বাঘাইছড়িতে ইসরাইলি পণ্য বয়কট ও ফিলিস্তিনে হামলার প্রতিবাদে লিফলেট বিতরণ

বাঘাইছড়ি ২৭ বিজিবির শীতবস্ত্র বিতরণ

জুরাছড়িতে আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত 

অবশেষে আপন নীড়ে ফিরল অসহায় সেই বৃদ্ধ

রাইখালীতে  স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো  তৈরী করল এলাকাবাসী

রাঙামাটিতে যুগান্তরের রজত জয়ন্তী উদযাপিত

কাপ্তাই জাতীয়তাবাদী শ্রমিক দলের নতুন সভাপতি ফয়েজ, সম্পাদক ডালিম

error: Content is protected !!
%d bloggers like this: