মঙ্গলবার , ২৯ জুলাই ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি জেলা পরিষদের ইজারাকৃত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
জুলাই ২৯, ২০২৫ ৯:৫৬ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের ইজারাকৃত পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়েছে। আজ মঙ্গলবার (২৯ শে জুলাই) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের হ্যাচারি এলাকায় দুটি পুকুরে চারশত কেজি মাছের পোনা অবমুক্ত করা হয়।

এসময়ে উদ্বোধন করেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য মো: হাবীব আজম, এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ মামুন, স্থানীয় তরুণ উদ্যোক্তা হিসেবে উপস্থিত ছিলেন শাহীন আলম, মো. হানিফ, মো. আব্দুল মান্নান, জ্ঞানো চাকমা, হুমায়ুন কবির সহ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে মামুনুর রশীদ মামুন বলেন, হাসপাতাল এলাকা, মোল্লা পাড়া ও হ্যাচারি এলাকার তরুণ ও যুবকরা মিলে মৎস্য চাষের যে উদ্যােগ নিয়েছে এটি ভালো দিক, সমাজে অনুকরণীয়। এভাবে বেকার যুবকরা বিভিন্ন উদ্যােগ গ্রহণ করলে সমাজে কেউ বেকার থাকবে না, আত্মকর্মসংস্থানের মাধ্যমে স্বাবলম্বী হবে।

জেলা পরিষদের সদস্য মো. হাবীব আজম বলেন, সমাজে যে যার জায়গা থেকে উদ্যােগ নিলে কেউ বেকার থাকবে না, এতে করে সমাজে অপরাধ প্রবণতা কমবে, মানুষের বিভিন্ন ভাবে কর্মসংস্থান হবে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদ দুটি পুকুর লীজ দেওয়ার মাধ্যমে বেকার যুবকদের একটি কর্মসংস্থানের ক্ষেত্র তৈরি করে দিলো। এই পুকুরে মৎস্য চাষ করার মাধ্যমে এলাকার তরুন ও যুবক সমাজ স্বাবলম্বী হবে এটি আমাদের জন্য অত্যন্ত গর্বের বিষয়।

এছাড়াও মৎস্যজীবীদের পক্ষে তরুণ উদ্যোক্তা শাহীন আলম বক্তব্য রাখেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে মহান বিজয় দিবস পালিত

খাগড়াছড়িতে যৌন নির্যাতনের অভিযোগ যুবক’কে আটক করে পুলিশ দিলো নিরপত্তা বাহিনী

রাঙামাটি ইসলামী ব্যাংকে আর্থিক সাক্ষরতার বিষয়ে গ্রাহক ও সুধী সমাবেশ

দীঘিনালা সার ডিলার নিয়োগে রাউজানের বাসিন্দাকে পূর্নবহাল না করতে আপত্তি

পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত মহালছড়ি পরিদর্শনে ত্রান ও দুর্যোগ প্রতিমন্ত্রী, সহায়তা প্রদান

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রের ৫ ইউনিট একসাথে চালু: উৎপাদন ২১২ মেগাওয়াট 

রাঙামাটিতে দুই ফায়ার ফাইটারকে রাষ্ট্রীয় সালাম

‎কাপ্তাই হ্রদে কচুরিপানা সংকট মোকাবেলায় লিলা প্রকল্পে প্রশিক্ষণ

বাঘাইছড়িতে আনসার ও হিল ভিডিপি সদস্যদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

কাপ্তাই ক্লাবের উদ্যোগে শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: