শুক্রবার , ১ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

পাহাড়ে যাত্রা শুরু স্বপ্নবিলাশ স্পোটিং একাডেমির

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, রাঙামাটি
আগস্ট ১, ২০২৫ ১০:৪১ অপরাহ্ণ

পার্বত্য জেলা গুলো থেকে উঠে আসা খেলোয়ারেরা বর্তমানে বিশ্ব দরবারে বাংলাদেশকে চিনিয়ে দিচ্ছে নতুন করে, গর্বিত করছে পুরো দেশ ও জাতিকে। তেমনি অনেক প্রতিভাবান খেলোয়ার এখনো রয়েছে পাহাড়ের পাদদেশে লুকায়িত, যাদের খুঁজে বের করতে পারছে না কিংবা সেই প্রতিভাবান নিজেদের প্রতিভা বিকাশ করতে পারছে না পর্যাপ্ত সুযোগ সুবিধা ও মাধ্যমের অভাবে।

প্রভিভা অন্বেশনে প্রত্যন্ত এলাকা পাহাড়ি জনপদ মহালছড়িতে নতুন দিগন্তের সূচনা করলো ‘স্বপ্ন বিলাশ স্পোর্টিং ক্লাব’। খেলাধুলাকে কেন্দ্র করে শিক্ষার্থীদের বিকাশের লক্ষ্যে প্রতিষ্ঠিত এই ক্লাব ইতোমধ্যেই স্থানীয়দের মধ্যে ব্যাপক সাড়া ফেলেছে। খেলাধুলা ভিত্তিক “স্বপ্ন বিলাশ স্পোর্টিং ক্লাব”-এর আয়োজনে শত শত ক্ষুদে খেলোয়াড় নিয়ে জমজমাট পরিবেশে শুরু হয়েছে ক্রীড়া প্রশিক্ষণ কার্যক্রম।

শুক্রবার (১ আগষ্ট ) মহালছড়ির মিনি স্টেডিয়াম প্রাঙ্গণে ক্লাবটির আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এ আয়োজনে অংশ নেয় খাগড়াছড়ি জেলার মহালছড়ি ও গুইমারা উপজেলা সহ রাঙ্গামাটি জেলার নানিয়ারচর উপজেলা থেকে আগত তিন শতাধিক ক্ষুদে খেলোয়ার, যারা নিজেদেরকে পাহাড় পেরিয়ে বিশ্ব দরবারে ভবিষ্যতের ফুটবলার বা ক্রীড়াবিদ হিসেবে গড়ে তোলার স্বপ্নে বিভোর।

মহালছড়ি খেলোয়ারদের নিয়ে শুরু হওয়া প্রথম স্পোটিং একাডেমি ৬-১০ বছর, ১১-১৪ বছর এবং ১৫-১৮ বছর বয়সীদের নিয়ে প্রশিক্ষণ দিবে। দেশের ফুটবলের পাইপলাইন আরো বেশি শক্তিশালী করতেই তাদের এই পরিকল্পনা।

এ বিষয়ে স্বপ্নবিলাশ স্পোর্টস একাডেমির চেয়ারম্যান খালেদ মাসুদ সাগর জনকণ্ঠ কে বলেন, মূলত প্রত্যন্ত অঞ্চল থেকে প্রতিভাবান খেলোয়াড় অন্বেষণ। তাদেরকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ের প্রতিযোগিতার জন্য তৈরি করা। নিয়মিত দক্ষ প্রশিক্ষক দিয়ে প্রশিক্ষণ কার্যক্রমের মাধ্যমে শারীরিক ও মানসিক বিকাশ। খেলাধুলার পাশাপাশি নেতৃত্ব, শৃঙ্খলা ও দলগত মানসিকতা গড়ে তোলা এই একাডেমির মূল উদ্যোশ। সে জন্য সর্বস্তরের সহযোগিতা কামনা করেন।

স্থানীয়রা জানান, এই ক্লাবের মাধ্যমে নতুন একটি ক্রীড়াচর্চার জোয়ার বইবে মহালছড়িতে। এই একাডেমি’ শুধু একটি ক্রীড়া প্রশিক্ষণ কেন্দ্র নয়, এটি একটি আশা ও স্বপ্নের নাম যা পাহাড়ের বুক থেকে একদিন দেশের জন্য গর্ব করার মতো খেলোয়াড় তৈরি করবে।

উপজেলা ক্রীড়া এডহক কমিটির সদস্য সচিব ও যুব উন্নয়ন কর্মকর্তা মোঃ শাহাদাৎ হোসেন বলেন, আমরা এমন একটি একাডেমি হয়েছে শুনে আনন্দিত,প্রত্যন্ত অঞ্চলের খেলোয়ার জাতীয় পর্যায়ে নিয়ে যেতে এই ক্লাবটি অগ্রণী ভূমিকা রাখবে বলে মনে করি। সেই সাথে যদি কোন সুযোগ থাকে তো সর্বোচ্চ সহযোগিতা করবো।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

খাগড়াছড়িতে বিএনপির অবরোধের দ্বিতীয় দিন: বিভিন্নস্থানে টায়ারে আগুন-ককটেল ফাটিয়ে ব্যারিকেড, আটক ১০

বাঘাইছড়িতে ২০০৬ ব্যাচ এর ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

জুরাছড়িতে পুষ্টি সপ্তাহ উপলক্ষে র‌্যালি ও আলোচনা

কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্তকরণ ও মৎস্যজীবীদের চাল বিতরণ কর্মসূচির উদ্বোধন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকল দূর্যোগের সময় পাহাড়ের মানুষের পাশে দাঁড়ান: কুজেন্দ্র লাল ত্রিপুরা

পানছড়ি বাজার বয়কটের মেয়াদ বৃদ্ধির সিদ্ধান্ত

চাঁদাবাজিমুক্ত মহালছড়ি নিশ্চিত করতে সেনাবাহিনির মতবিনিময় সভা

দীপংকর তালুকদার বালিকা উচ্চ বিদ্যালয় এখন বিলাইছড়ি বালিকা উচ্চ বিদ্যালয়

রাঙামাটি জেলা পরিষদের ৮৩ কোটি টাকার বাজেট ঘোষণা

বিলাইছড়িতে রাজগুরু অগ্রবংশ মহাথেরোর মহা প্রয়াণ দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: