রবিবার , ৩ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কাপ্তাইয়ে ২৩০ শিক্ষার্থীর মাঝে ৯২০টি গাছের চারা বিতরণ

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
আগস্ট ৩, ২০২৫ ৪:২১ অপরাহ্ণ

মাধ্যমিক পর্যায়ে শিক্ষা প্রতিষ্ঠানসমূহের জলবায়ু সচেতনতার কার্যক্রমের অংশ হিসাবে রাঙামাটির কাপ্তাই উপজেলা সদর বড়ইছড়ি কর্ণফুলী নুরুল হুদা কাদেরী উচ্চ বিদ্যালয়ে রবিবার (৩ আগস্ট) সকাল সাড়ে ১১ টায় বৃক্ষরোপণ অভিযান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কৃষি প্রণোদনা কর্মসূচীর আওতায় ২ শত ৩০ জন শিক্ষার্থীদের মধ্যে প্রত্যেককে ৪টি করে ৯ শত ২০ টি নিম, কাঁঠাল, বেল ও জাম গাছের ফলজ ও ঔষধী গাছের চারা বিতরণ, দেয়ালিকা উন্মোচন এবং উপস্থিত বক্তৃতা প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিদ্যালয় মিলনায়তনে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন কাপ্তাই উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ ইমরান আহমেদ। এসময় তিনি বলেন, গাছ আমাদের পরিবেশের জন্য সবচেয়ে উপকারী। যেহেতু গাছ হতে আমরা অক্সিজেন পাই, তাই গাছ লাগানোর কোন বিকল্প নেই। তবে আমাদেরকে পুষ্টির জন্য ফলের গাছও লাগাতে হবে। সেই সাথে বারোমাসি ফলের গাছও লাগাতে হবে।

বিদ্যালয় পরিচালনা কমিটির প্রাক্তন সভাপতি বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী’র সভাপতিত্বে শিক্ষক মো: রাসেল খান এর  সঞ্চালনায়। এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন   রুপসী কাপ্তাইয়ের নির্বাহী সম্পাদক সাংবাদিক কাজী মোশাররফ হোসেন, কাপ্তাই প্রেসক্লাব সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক ফয়সাল আমিন কাদেরী, কাপ্তাই উপজেলা কৃষি বিভাগের উপ সহকারী কৃষি অফিসার বাপ্পা মল্লিক  এবং বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্য বর্ণ বিকাশ তনচংগ্যা।

স্বাগত বক্তব্য রাখেন স্কুলের প্রধান শিক্ষক জয়সীম বড়ুয়া।এসময় বিদ্যালয়ের শিক্ষক এবং শিক্ষার্থী উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাংলাদেশ স্কাউট এর ক্যাম্প ফায়ারে মুখর কাপ্তাই রাইংখ্যং আইল্যান্ড

রাঙামাটিতে জেলা প্রশাসকের গণশুনানি অনুষ্ঠিত

রাঙামাটিতে এইচএসসি পাসের হার ৬০.৩২ শতাংশ

রাঙামাটিতে জঙ্গিবাদ, বাল্য বিবাহ, মাদক ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন করে শপথ নিয়েছে শিক্ষার্থীরা

নিখোঁজ সন্তান ও স্ত্রীকে পরকিয়ায় পালিয়ে যাওয়ার সন্দেহে স্বামীর অভিযোগ

কাপ্তাই হ্রদের পানির উচ্চতা কমাতে ৩ দিনের আল্টিমেটাম

কাপ্তাইয়ে সুমি হত্যামামলায় এবার গ্রেপ্তার কবির

বিলাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ২ প্রার্থীর মনোনয়ন পত্র জমা

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরণ 

সাজেকে বাবাকে গলা কেটে হত্যা মামলায় ছেলে ও ভাতিজার ফাঁসির আদেশ

error: Content is protected !!
%d bloggers like this: