বৃহস্পতিবার , ৭ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

বিজিবির অভিযানে রাঙামাটির সীমান্তে ভারতীয় নাগরিক আটক

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
আগস্ট ৭, ২০২৫ ৬:৩৭ অপরাহ্ণ

রাঙামাটির জুরাছড়ি উপজেলার সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকা থেকে ভারতীয় আধার কার্ডসহ এক ভারতীয় নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম মন চন্দ্র চাকমা (২২)। তিনি ভারতের মিজোরাম রাজ্যের দক্ষিণ উগুদাসুরি চংতে লংলে এলাকার চন্দ্র হানশু চাকমার পুত্র। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তি চোরাচালান ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছেন বলে জানিয়েছে বিজিবি।

বৃহস্পতিবার (৭ আগস্ট) সকালে বিজিবির কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি)-এর অধীনস্থ বগাখালী বিওপির টহলদল গোপন সংবাদের ভিত্তিতে সীমান্তবর্তী বগাখালী বাজার এলাকায় বিশেষ অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশকারী মন চন্দ্র চাকমাকে আটক করা হয়।

বিকেল সাড়ে ৩টায় কাপ্তাই ব্যাটালিয়ন (৪১ বিজিবি) এর ওয়াগ্গাছড়ার জোনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন কাপ্তাই ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল কাওসার মেহেদী। তিনি জানান, রাঙামাটি সেক্টরের অধীনে থাকা বগাখালীসহ বেশ কয়েকটি সীমান্ত এলাকা অত্যন্ত দুর্গম। এসব সীমান্তবর্তী হাটবাজারে জনসমাগমের আড়ালে চোরাকারবারীরা সুযোগ নেওয়ার চেষ্টা করে চোরাচালান ও মাদক পাচারের। এ ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবি সর্বদা তৎপর রয়েছে।

আটককৃত ভারতীয় নাগরিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য তাকে রাঙামাটির জুরাছড়ি থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলেও জানান বিজিবির অধিনায়ক।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় শোক দিবসে রাঙামাটি আইএফআইসি ব্যাংকের এাণ সহায়তা

কাপ্তাইয়ে দলীয় পদ ব্যবহার করে চাঁদাবাজির অভিযোগে বিএনপি সদস্য বহিষ্কার

কাপ্তাই জেটিঘাটে কচুরিপানার জট ; বন্ধ হয়েছে নৌ চলাচল

কাপ্তাই চন্দ্রঘোনা খ্রীষ্টান পল্লীতে প্রাক বড়দিন উৎসব শুরু

চকরিয়ার খুটাখালীতে জামায়াতের কর্মী ও সহযোগী সম্মেলন সম্পন্ন

বিদ্যুৎ সেবায় চরম হয়রানি, লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন

জুরাছড়িতে শিশুর প্রতি সহিংসতা ও বাল্য বিবাহ প্রতিরোধ ওরিয়েন্টেশন সভা

শুক্রবারে দাহ করা হবে প্রদানেন্দুর মরদেহ; বৃহস্পতিবার আনা হবে রাঙামাটিতে

চ্যালেঞ্জ আর ঝুঁকির নির্বাচনে হ্যাট্রিক বিজয়ী কুজেন্দ্রকে পার্বত্যমন্ত্রী দেখতে চান খাগড়াছড়ির বিশিষ্টজনরা

কাপ্তাই উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক কার্যক্রমে স্থবিরতা

error: Content is protected !!
%d bloggers like this: