মঙ্গলবার , ১২ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটিতে যুবলীগ নেতা মিজান গ্রেফতার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ১২, ২০২৫ ১০:৩৬ অপরাহ্ণ

রাঙামাটি শহর হতে গোপন সংবাদের ভিত্তিতে অপারেশন ডেভিল হান্ট পরিচালনা করে জেলা যুবলীগ নেতা মিজানকে গ্রেফতার করেছে কোতয়ালী থানা পুলিশ। গ্রেফতারকৃত মিজান রাঙামাটি জেলা যুবলীগের সহ-সাধারণ সম্পাদক ও রাঙামাটি আসবাবপত্র ব্যবসায়ি কল্যাণ সমবায় সমিতির সভাপতি ছিলেন।

রাঙামাটি কোতয়ালী থানার অফিসার ইনচার্জ মোঃ সাহেদ উদ্দিন গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার বিকালে রাঙামাটি শহরের বনরূপা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।

পুলিশে জানিয়েছেন, মিজান গ্রেফতারের পূর্বমূহুর্ত পর্যন্ত পতিত সরকারের বিভিন্ন পর্যায়ের নেতাদের সাথে সার্বক্ষনিকভাবে যোগাযোগ করে সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে আসছে। বিষয়টি তার মুঠোফোনের মাধ্যমে নিশ্চিত হয়েছে পুলিশ। কোতয়ালী থানা পুলিশ জানিয়েছেন, মিজানের বিরুদ্ধে একাধিক অভিযোগ তারা তদন্ত করে দেখছেন।

এছাড়াও মিজানের আয়ের উৎস নিয়েও খোঁজ নিচ্ছে আরেকটি সংস্থা। যুবলীগ নেতা মিজান সাবেক মেয়র আকবর হোসেন চৌধুরী যোগসাজশে শহরের বনরুপাস্থ হ্যাপীর মোড় এলাকায় ডেবার জমি দখলনকরে কয়েক কোটি টাকার অবৈধ বহুতল ফ্ল্যাট বাড়ি নির্মাণ চলছে। সে মেয়রের কালো টাকা সাদা করছে। মিজান ছিলেন, সামান্য একজন পালিশ মিস্ত্রি। আওয়ামী লীগ সরকারের আমলে কোটি কোটি টাকার অবৈধ সম্পদের মালিক হয় মিজান। পতিত সরকারের আমলে চাঁদাবাজি টেন্ডারবাজি ও দখল সিন্ডিকেট ছিল তার নিত্যদিনের সাথী।

আটকের পর তার মুঠোফোন চেক করে জানাযায় সে রাঙামাটির সাবেক পৌর মেয়র ও জেলা যুবলীগের সভাপতি আকবর হোসেন চৌধূরীর সাথে প্রতিনিয়ত যোগাযোগ রেখে দলীয় কার্যক্রম পরিচালনা করতো এবং মিজান ইতোমধ্যেই পাসপোর্ট ভিসা করে দেশ ত্যাগের প্রস্তুতিও নিচ্ছিলো এমন তথ্যও পাওয়া গেছে বলে জানিয়েছেন জেলা পুলিশ।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

হাফছা সাবা জুঁই মেডিকেল ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ

নবীন শিক্ষার্থীদের বরণে রাঙামাটি সরকারি কলেজ ছাত্রদলের আনন্দ মিছিল

জুরাছড়িতে পুলিশের ভয় দেখিয়ে বিকাশে টাকা হাতিয়ে নিচ্ছে প্রতারক চক্র

পার্বত্য চট্টগ্রামের তরুণ মেধাবী জনগোষ্ঠীকে কম্পিউটার ও আইসিটি বিষয়ে প্রশিক্ষিত করা হবে-নিখিল কুমার চাকমা

মসজিদের টাকা আত্মসাৎ করার অভিযোগে সাংবাদিক সম্মেলন

বাঘাইছড়ি মেয়র গোল্ডকাপ ফুটবল টূর্নামেন্ট সম্পন্ন

বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় বাঘাইছড়িতে দোয়া মাহফিল

সাজেকে ভূমি বেদখলের প্রতিবাদে এলাকাবাসীর বিক্ষোভ সমাবেশ

কাপ্তাই শীলছড়িতে ১০০ মহিলাকে নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত 

আইন শৃঙ্খলা বিষয়ে মন্দির প্রতিনিধিদের সাথে মতবিনিময় করলেন চন্দ্রঘোনা থানার ওসি

error: Content is protected !!
%d bloggers like this: