বৃহস্পতিবার , ২১ আগস্ট ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটিতে ট্যুর গাইড ও হসপিটালিটি ম্যানেজমেন্ট প্রশিক্ষণ শুরু

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
আগস্ট ২১, ২০২৫ ৫:৫২ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার পর্যটন শিল্পকে এগিয়ে নিতে মাসব্যাপী “ট্যুর গাইড এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট” প্রশিক্ষণের উদ্বোধন করা হয়েছে। রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের পক্ষ থেকে ৪০ জন প্রশিক্ষণার্থীকে এ প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ করে তোলা হবে। এবং আগামী ২৭ সেপ্টেম্বর বিশ্ব পর্যটন দিবসে এই প্রশিক্ষণার্থীদের হাতে সনদ তুলে দেওয়া হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে স্থানীয় যুব সমাজ পর্যটন ও হসপিটালিটি ম্যানেজমেন্টে দক্ষ হয়ে উঠবে, যা রাঙামাটির পর্যটন খাতের সম্ভাবনাকে আরও এগিয়ে নেবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

আজ বৃহস্পতিবার (২১ আগস্ট) সকালে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

এসময় তিনি বলেন, কাপ্তাই হ্রদ প্রথমে মাছ উৎপাদনের জন্য ব্যবহৃত হলেও বর্তমানে এটি পর্যটন বিকাশে বড় ভূমিকা রাখছে। মানুষ রাঙামাটিতে এসে প্রকৃতি, লেক, ঝর্ণা দেখতে চান এবং খরচ করতে আগ্রহী। কিন্তু আমরা সে অনুযায়ী প্রস্তুত নই। তাই রাঙামাটিকে আরও পর্যটনবান্ধব করে তুলতেই এই প্রশিক্ষণ আয়োজন।

তিনি আরও জানান, ইউএনডিপির আইএলও থেকে পর্যটকদের জন্য দিক নির্দেশনা মূলক অফিস তৈরি  এবং এর বিভিন্ন শাখা তৈরি করা হবে। যেখানে পর্যটকদের জন্য রাঙামাটির পর্যটন কেন্দ্রীক বিভিন্ন দিক নির্দেশনা থাকবে।

অনুষ্ঠানে জেলা পরিষদের সদস্য ও পর্যটন বিষয়ক পরিচালনা কমিটির আহ্বায়ক মো. হাবিব আজমের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, রাঙামাটি ট্যুরিস্ট পুলিশের পুলিশ সুপার নিহাদ আদনান তাইয়ান, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক মোসা: হাবিবা, জেলা পরিষদের নির্বাহী প্রধান খন্দকার মো. রিজাউল করিমসহ অন্যান্য সদস্য ও প্রশিক্ষণার্থীরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কর্ণফুলী সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন

রামগড়ে মদ খেয়ে মাতলামি, দুই মাতালের কারাদণ্ড ও জরিমানা

বরকলে পাহাড়ের উপর নির্মিত স্কুল পাহাড়ি ঢলে ক্ষতিগ্রস্ত দেখিয়ে বরাদ্ধ গ্রহণ; অর্থ আত্মসাতের অভিযোগ

কাপ্তাইয়ে গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জামায়াতের গণমিছিল

মহালছড়ির মুবাছড়িতে বিএনপির নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন

চকরিয়ায় সড়কের বেহাল দশা , ধানক্ষেত মাড়িয়ে লাশ নেয় স্বজনরা

বন্যা দুর্গতদের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে খাগড়াছড়ি রিজিয়ন

বিনামূল্যে চিকিৎসা ও ঔষধ বিতরণ মহালছড়ি সেনা জোনের

রাজস্থলীতে এমপিওভুক্ত শিক্ষকদের কর্মবিরতি: ন্যায্য ভাতা ও সুবিধা বাস্তবায়নের দাবি

রাইখালীতে যৌথ অভিযানে  ৬ লাখ টাকার কাঠসহ দুটি গাড়ি জব্দ

error: Content is protected !!
%d bloggers like this: