বুধবার , ১০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঘাইছড়ির তরুণ অ্যাথলেট কাইফুজ আনামের পাশে বাংলাদেশ সেনাবাহিনী

প্রতিবেদক
ইমরান হোসেন, বাঘাইছড়ি, রাঙামাটি
সেপ্টেম্বর ১০, ২০২৫ ৬:৫৯ অপরাহ্ণ

রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার খেদারমারা ইউনিয়নের মুসলিমপাড়ার কৃতি সন্তান ও প্রতিভাবান অ্যাথলেট মো. কাইফুজ আনামের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনী।

বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল ১১টায় লংগদু জোন সদরে কাইফুজ আনামের ক্রীড়া সরঞ্জাম ক্রয়ের জন্য নগদ ৮ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করেন লংগদু জোনের জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ, এসপিপি, পিএসসি। এসময় উপস্থিত ছিলেন দুড়ছড়ি সাব-জোন কমান্ডার মেজর রিফাত উদ্দিন আহমেদ লিওন।

সাম্প্রতিক ঢাকায় অনুষ্ঠিত জাতীয় সামার অ্যাথলেটিক্স প্রতিযোগিতায় রাঙামাটি জেলার একমাত্র প্রতিনিধি হিসেবে অংশ নেন কাইফুজ আনাম। ৫ হাজার মিটার দৌড় প্রতিযোগিতায় সফলভাবে সব ধাপ অতিক্রম করে তিনি নির্বাচিত হন।

কাইফুজ আনাম দুড়ছড়ি মুসলিমপাড়া গ্রামের ফরিদুল আলমের দ্বিতীয় ছেলে। মেধাবী এ ক্রীড়াবিদের প্রতি সহযোগিতার অংশ হিসেবে সেনাবাহিনী এগিয়ে এসেছে বলে জানান- জোন কমান্ডার লে. কর্নেল মীর মোর্শেদ। তিনি আরও বলেন, সেনাবাহিনী সবসময় মেধাবী খেলোয়াড়দের পাশে থাকে। ভবিষ্যতে যদি কাইফুজ আনাম সেনাবাহিনীতে যোগ দিতে চান তবে তার জন্য সেনাবাহিনীর দরজা সবসময় খোলা থাকবে।

এসময় কাইফুজ আনামের বিষয়টি নজরে আনার জন্য বাঘাইছড়ি উপজেলা কাঠ ব্যবসায়ী সমিতির সভাপতি ওমর আলীসহ সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানান জোন কমান্ডার।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাজস্থলীতে মৈত্রীর জল ছিটিয়ে বর্ষ বিদায় ও নতুন বর্ষ বরণ করল মারমারা

জুরাছড়িতে ২৫টি বিদ্যালয়ের ৯৪ শিক্ষককে জাতীয়করণ

পার্বত্য উপদেষ্টার সাথে কান্ট্রি ডিরেক্টরের সাক্ষাৎ পাহাড়ে মাল্টিমিনারেল খাদ্য সহায়তা দিতে আগ্রহী বিশ্ব খাদ্য সংস্থা

‎রাঙামাটিতে জেলা প্রাথমিক শিক্ষা অফিসারের সাথে সনাক-টিআইবি’র অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত ‎

চন্দ্রঘোনা খ্রিস্টিয়ান হাসপাতালের প্রয়াত পরিচালক ডাঃ এস এম চৌধুরীর ১১তম মৃত্যুবার্ষিকী পালিত

কাপ্তাই সেনা জোন কর্তৃক ধর্মীয় অনুষ্ঠানে আর্থিক অনুদান প্রদান

বিলাইছড়িতে কার্বারী কল্যাণ সমিতির নেতৃত্বে জয়সিন্ধু-রুপকুমার

বিজিবি জোনের আয়োজনে ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

দীঘিনালায় বিএনপির ইফতার মাহফিল

পাহাড়ি সন্ত্রাসীদের আইনের আওতায় আনার দাবি শিক্ষার্থী সমাজের

error: Content is protected !!
%d bloggers like this: