মঙ্গলবার , ১৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাপ্তাই ওয়াগ্গাছড়া চা বাগানে বন্যহাতির তান্ডব

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
সেপ্টেম্বর ১৬, ২০২৫ ৮:০০ অপরাহ্ণ

রাঙামাটির কাপ্তাই উপজেলার কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে সীতা পাহাড়ের পাদদেশে অবস্থিত ওয়াগ্গাছড়া চা বাগানে বিগত এক মাস ধরে অবস্থান করছেন একদল বন্যহাতি। ১৭( সতের) দলের এই বন্যহাতির তান্ডবে ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের শ্রমিকের ঘরবাড়ি, অনেক গাছপালা এবং বাগানের অভ্যন্তরে অবস্থিত কাঁচা সড়ক। বিশেষ করে বাগানের ২ নং সেকশনে বসবাসকারী চা শ্রমিকরা ইতিমধ্যে তাদের বসতবাড়ি ছেড়ে কর্ণফুলি নদীর উত্তর পাড়ে চলে এসেছেন। এই সেকশনে অনেক ঘর ইতিমধ্যে হাতির আক্রমনে ক্ষতিগ্রস্ত হয়েছেন।

ওয়াগ্গা টি লিমিটেডের পরিচালক খোরশেদুল আলম কাদেরী বলেন, হাতির তান্ডবে মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) দিবাগত রাত ৩ টায় ক্ষতিগ্রস্ত হয়েছে বাগানের নিজস্ব বোট চালক সানাউল্লাহ এর বসতবাড়ি। এসময় তিনি সহ তাঁর স্ত্রী পুত্ররা ঘর হতে বের হয়ে কর্ণফুলি নদী হয়ে ইঞ্জিন চালিত বোটে এপারে পার হয়ে কোন রকমে প্রাণে রক্ষা পাই।

বোট চালক সানাউল্লাহ বলেন, মঙ্গলবার দিবাগত রাত ৩ টার দিকে আমি হাতির গর্জন শুনতে পাই। এসময় একটি বড় হাতি আমার ঘর ভাঙার চেষ্টা করে ঘরে ডুকতে চাইছে। আমি হতবিহ্বল হয়ে যাই। মুহূর্তে স্ত্রী, পুত্রকে নিয়ে ঘরের পেছনে  আমরা কোন রকম পালিয়ে বোটে করে এপারে চলে আসি।

চা বাগানের টিলা বাবু চাথোয়াই  অং মারমা বলেন, বিগত এক মাস ধরে ১৭ টি দলের একটি হাতির দল বাগানে অবস্থান করছেন। মাঝে মাঝে হাতির দলটি সীতা পাহাড়ে চলে গেলেও হঠাৎ বাগানে চলে এসে বাগানের গাছ পালা, বসতবাড়ি  ক্ষতিগ্রস্ত করে। আমাদের চা শ্রমিকরা আতঙ্কে দিন কাটাচ্ছেন।

ওয়াগ্গা চা বাগানের ব্যবস্থাপনা পরিচালক বিশিষ্ট প্রাবন্ধিক আমিনুর রশীদ কাদেরী বলেন, বিগত এক মাস ধরে হাতি মামাদের একটি দল ওয়াগ্গা চা বাগানে অবস্থান নিয়েছে। তাদের দলে সদস্য সংখ্যা সতেরো (১৭ )। সম্প্রতি দুটি নতুন
শিশু জন্ম নিয়েছে। শিশু হস্তী শাবক’কে আশীর্বাদ করার জন্য সীতা পাহাড়ের গভীর অরণ্য থেকে আরো একদল হাতি যোগদান করেছে। জানা যায় হাতি খুবই শান্তিপ্রিয় জীব।  নিরিবিলি পরিবেশ পছন্দ করে। অনেকে বলে থাকেন,মামারা বেরসিক  বাদ্য বাজনা, বাঁশীর সুর, গলাফাটা গান, গোলা বারুদ, ড্রামের শব্দ পছন্দ করে না। তারা কোলাহল এড়িয়ে চলে। গতকাল সোমবার (১৫ সেপ্টেম্বর) স্বচক্ষে দেখা হলো। আমাদের টিলা বাবু চাই থোয়াই অং মারমা শ্রমিকদের নিয়ে পাহাড়ের উপর বাঁশীর সুর তুলেছে। সুর ও বাদ্য বাজনা এড়িয়ে মামারা চা বাগান পেরিয়ে সদলবলে বাঁশবনের গভীর থেকে গভীরে হারিয়ে গেলো। হয়তো আবার ফিরে আসবে।

কাপ্তাই বন বিভাগের কাপ্তাই রেঞ্জ অফিসার ওমর ফারুক  স্বাধীন বলেন, দিন দিন হাতির আবাসস্থল ধ্বংস হবার ফলে হাতি খাবারের সন্ধানে প্রায়ই লোকালয়ে এসে হানা দিচ্ছে। আমাদের উচিত হাতির আবাসস্থল ধ্বংস না করা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঈদগাঁওয়ে চাঁদাবাজি- দখলবাজিসহ কোন অপরাধির স্থান হবেনা– লুৎফুর রহমান কাজল

রাজস্থলীতে জনপ্রতিনিধিদের জড়িয়ে মিথ্যা অভিযোগ প্রচার ও মামলার বিরুদ্ধে মানববন্ধন 

রাঙামাটিতে উদ্বোধন হলো লেক সিটি নার্সিং এন্ড মিডওয়াইফারি কলেজ

বাঘাইছড়িতে বজ্রপাতে স্কুল ছাত্রী নিহত

ঈদগাঁওয়ে জলাবদ্ধতা নিরসনে টেকসই পরিকল্পনা হাতে নিলো ইউএনও

ঈদগাঁওয়ে ৩ দিনের বিজয় মেলা শুরু

ধর্মীয় গুরু তিলোকানন্দ ভান্তের প্রয়ানে চাঙমা সাংস্কৃতিক গোষ্ঠির শোকাঞ্জলি

বিলাইছড়ি UNCC সদস্যদের অংশগ্রহণে পারস্পরিক শিখন সফর অনুষ্ঠিত 

শিক্ষক মেলবন্ধনে শিক্ষক সম্মাননা পেলেন রাঙামাটির মোঃ সুলতান আহমেদ

কাপ্তাইয়ে নতুন বই পেয়ে খুশী শিক্ষার্থীরা

error: Content is protected !!
%d bloggers like this: