বুধবার , ১৭ সেপ্টেম্বর ২০২৫ | ১২ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাঙামাটি জেলা পরিষদে দুদকের অভিযান

প্রতিবেদক
জিয়াউর রহমান জুয়েল, রাঙামাটি
সেপ্টেম্বর ১৭, ২০২৫ ৬:৪৬ অপরাহ্ণ

নিয়োগ, বদলী ও পদায়ন বাণিজ্য, টেন্ডারবাজি, ঘুষ গ্রহণ, বিল আটকিয়ে ঘুষ আদায়, কার্যালয়ে অনুপস্থিতিসহ বিভিন্ন প্রকল্প কাজের অনিয়মের অভিযোগে রাঙামাটি জেলা পরিষদে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন(দুদক)। এসময় এসব অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে বলে জানিয়েছেন দুদক কর্মকর্তা।

আজ (বুধবার, ১৭ সেপ্টেম্বর) সকাল ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত দেড় ঘন্টাব্যাপী এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে দুদক কর্মকর্তারা টেন্ডার ছাড়া বিভিন্ন উপজেলায় কাজু বাদামসহ গাছের চারা বিতরণ কাজের ফাইল, সাজেকের গাড়ি পার্কিং কাজের ফাইল, জেলা পরিষদের বিভিন্ন টোলের ফাইলসহ টেন্ডারে অনিয়মের কারণে ফাইল তলব করেন। এছাড়া জেলা পরিষদের কর্মকর্তা-কর্মচারীদের অফিসে অনুপস্হিত পান দুদক কর্মকর্তারা। এসময় অভিযোগ পাওয়া বিভিন্ন প্রকল্পের কাগজপত্র যাচাই-বাছাই করেন দুদক কর্মকর্তারা।

এ সময় দুদককে রাঙামাটি জেলা পরিষদের সদস্য প্রতুল দেওয়ান, জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মনতোষ চাকমা, উপসহকারী প্রকৌশলী উজ্জ্বল চাকমাসহ অন্যান্য কর্মকর্তারা বিভিন্ন ফাইল দেখান।তবে অভিযান পরিচালনাকালে জেলা পরিষদ চেয়ারম্যান, মুখ্য নির্বাহী কর্মকর্তা ও ভারপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী ঢাকায় অবস্থান করায় তাদের বক্তব্য নিতে পারেনি দুদক।

দুদকের রাঙামাটি সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোঃ জাহিদ কালামের নেতৃত্বে সহকারী পরিচালক আহমেদ ফরহাদ হোসেন, উপ সহকারী পরিচালক সওয়ার হোসেন সহ সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

দুদকের রাঙামাটির উপ-পরিচালক মোঃ জাহিদ কালাম বলেন-অভিযোগের ভিত্তিতে বিভিন্ন রেকর্ডপত্র দাখিলের নির্দেশ দেয়া হলেও বেশির ভাগ রেকর্ডই জেলা পরিষদ কর্তৃপক্ষ দাখিল করতে ব্যর্থ হয়েছেন। তবে দ্রুত এসব রেকর্ডপত্র দাখিলের নির্দেশ দেয়া হয়েছে। এসব রেকর্ডপত্রে গরমিল পাওয়া গেলে মামলাসহ আইননুগ ব্যবস্হা নেয়া হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে বিলাইছড়িতে মহিলা সমাবেশ অনুষ্ঠিত 

কাপ্তাই আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত 

অগ্নি দুর্ঘটনা এড়াতে বাজার মনিটরিং জেলা প্রশাসনের

মনোনয়নপত্র অনলাইনে দাখিল সংক্রান্ত গণবিজ্ঞপ্তি

পার্বত্য উপদেষ্টাকে অপসারণে এক সপ্তাহের আল্টিমেটাম

জেলা যুবদল সম্পাদক খলিলের মৃত্যুতে খাগড়াছড়ি জেলা বিএনপির দুই দিনের কর্মসূচি

কাপ্তাইয়ের ভালুকিয়ায় তনচংগ্যা বর্ণমালা শিক্ষা কোর্সের সনদপত্র বিতরণ

নানিয়ারচরে কঠিন চীবর দানোৎসবে সেনাবাহিনীর অনুদান

কাপ্তাই ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি 

পার্বত্য অঞ্চলে যারা আইনশৃঙ্খলা অবনতির চেষ্টা করবে তাদের হাত ভেঙে দেওয়া হবে – রাঙামাটিতে অন্তর্বতীকালীন সরকারের উপদেষ্টারা

error: Content is protected !!
%d bloggers like this: