শুক্রবার , ১৯ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

কক্সবাজারে ৩১৭ মণ্ডপে হবে দুর্গাপূজা, চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ১৯, ২০২৫ ৬:৪৪ অপরাহ্ণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজাকে সামনে রেখে কক্সবাজারের মৃৎশিল্পীরা সকাল থেকে গভীর রাত পর্যন্ত প্রতিমা তৈরিতে ব্যস্ত সময় পার করছে। বাঁশ, কাঠ, খড় ও কাদামাটির মিশ্রণে ফুটিয়ে তোলা হচ্ছে দেবী দুর্গার অনিন্দ্যসুন্দর রূপ।

জেলা পূজা উদযাপন পরিষদ সূত্র জানায়, এই বছর জেলার ৯টি উপজেলায় মোট ৩১৭টি মণ্ডপে পূজিত হবে দেবী দুর্গা। কক্সবাজার সদর ৩১টি, চকরিয়া উপজেলা ৬৯টি, কুতুবদিয়া ৪৫টি সহ অন্যান্য এলাকায় ২৭ সেপ্টেম্বর থেকে ১ অক্টোবর পর্যন্ত অনুষ্ঠিত হবে ১৫১টি প্রতিমা পূজা ও ১৬৬টি ঘটপূজা।

এদিকে, দুর্গাপূজাকে ঘিরে আনন্দ-উচ্ছ্বাসে মেতেছে আয়োজক ও ভক্তরা। যদিও উপকরণের দাম বৃদ্ধিতে ব্যয় বেড়েছে, তবুও পূজা উদযাপনে কোনো ভাটা নেই।

মৃৎশিল্পী মিল্টন ভট্টাচার্য বলেন, গত বছরের তুলনায় এবার প্রতিমার চাহিদা অনেক বেশি। তাই দিন-রাত কাজ করতে হচ্ছে। উপকরণের দাম বেড়েছে, তাই লাভ কম হচ্ছে। তবুও উৎসবকে ঘিরে আনন্দ উদ্দীপনা অনেক বেশি।

কক্সবাজার জেলা পূজা উদযাপন পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক স্বপন দাশ বলেন, কক্সবাজারে ৩১৭টি মণ্ডপে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে। সার্বিক নিরাপত্তায় প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করে যাচ্ছি।

বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের জেলা নেতা দোলন ধর কালবেলাকে বলেন, সার্বিক নিরাপত্তা চাদরে মণ্ডপগুলো ঢাকা হচ্ছে। আশা করি আগের চেয়ে দ্বিগুণ উৎসাহ উদ্দীপনায় অনুষ্ঠিত হবে এবারের শারদীয় দুর্গোৎসব।

এ বিষয়ে কক্সবাজার র‌্যাব-১৫ এর উপ-অধিনায়ক মেজর এহ্তেশামুল হক কালবেলাকে বলেন, প্রতিটি মণ্ডপে কঠোর নিরাপত্তা থাকবে। ঝুঁকিপূর্ণ মণ্ডপে বিশেষ নজরদারি করা হবে। আনন্দঘন ও উৎসবমুখর পরিবেশে দুর্গোৎসব পালনের জন্য সকল ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের আয়োজনে বিজয় দিবস উদযাপন

শীতবস্ত্র দিতে গিয়ে প্রত্যন্ত জনপদের মানুষের মনে আশার আলো জাগালেন খাগড়াছড়ির জেলা প্রশাসক

সিয়াই হারুম উচ্চ বিদ্যালয় প‌রিদর্শনে খাগড়াছড়ির ডিসি প্রতাপ চন্দ্র বিশ্বাস

কাপ্তাইয়ে মনসা পুজায় দুই শতাধিক পাঁঠা বলি দিল ভক্তরা

দাপ্তরিক কাজে দক্ষ ও স্মার্ট প্রশাসন গড়ে তুলতে হবে-পার্বত্য প্রতিমন্ত্রী 

বান্দরবানে জেলা পরিষদের চাকরিতে বৈষম্যহীন নিয়োগের দাবিতে সাংবাদ সম্মেলন

পুলিশ কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ বিজ্ঞপ্তি

কাউখালীতে মাসিক আইন শৃঙ্খলা ও সমম্বয় সভা অনুষ্ঠিত 

মানিকছড়িতে বর্ষাকালীন ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত 

জুরাছড়িতে প্রধানমন্ত্রীর উপহার শুকনো খাবার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: