মঙ্গলবার , ২৩ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

দীঘিনালায় মোশাররফ হত্যা মামলার আসামী গ্রেপ্তার

প্রতিবেদক
মোঃ আক্তার হোসেন, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২৩, ২০২৫ ১০:০৪ অপরাহ্ণ

খাগড়াছড়ির দীঘিনালা উপজেলায় পুলিশের অভিযানে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী মোঃ ফজর আলী’কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (২৩ সেপ্টেম্বর) মধ্য রাতে দীঘিনালা থানার উপ-পরিদর্শক (নিরস্ত্র) মোঃ হারুন অর রশিদ সঙ্গীয় ফোর্স নিয়ে গোপন সংবাদের ভিত্তিতে রশিক নগর এলাকায় আসামীর নিজ বাড়ি থেকে ফজর আলীকে গ্রেপ্তার করেন। গ্রেপ্তারকৃত আসামী একই এলাকার আলাল খাঁর ছেলে।

থানা সূত্রে জানা যায়, ২০১৮ সালের ১৩ এপ্রিল উপজেলার রশিক নগর এলাকায় ট্রাক্টর কেনা-বেচার কথা বলে মোশাররফ নামের এক ব্যক্তিকে ডেকে নেয় ফজর আলী। পরে তাকে কুপিয়ে হত্যা করা হয় অতঃপর লাশ রিং টিউবওয়েলের গভীর কোয়ায় ফেলে রাখা হয়। পুলিশ ঘটনাস্থল থেকে মোশাররফের লাশ উদ্ধার করে।

ঘটনার পর ফজর আলীকে গ্রেপ্তার করা হলেও জামিনে মুক্তি পান আসামী। পরবর্তীতে আদালত মামলার প্রধান আসামি ফজর আলীকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ জাকারিয়া বলেন, হত্যা মামলায় সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। এলাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লেকে পানি বৃদ্ধি: কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে বিদ্যুৎ উৎপাদন ২১৩ মেগাওয়াট

খাগড়াছড়ি হাসপাতালে বাড়ছে ডায়রিয়া রোগীর সংখ্যা

আজ বনভান্তের জন্মদিন

পার্বত্য চুক্তির ২৫ বছর পুর্তিতে রাঙামাটিতে নানান কর্মসূচি

হিসাববিজ্ঞান বিভাগের সমাপনী: শেষ দিন পেরিয়ে বিদায়ের সুরে নতুন স্বপ্নের যাত্রা

বিলাইছড়ি দুর্গম এলাকায় সেনাবাহিনীর ঈদ সামগ্রী বিতরণ 

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্রের ৪ ইউনিট বন্ধ, চালু ১ ইউনিট: বিদ্যুৎ উৎপাদন ৪০ মেগাওয়াট

বড়ুয়া সম্প্রদায়ের নেতৃবৃন্দের সাথে ওয়াদুদ ভূইয়ার মতবিনিময় সভা

সড়ক দুর্ঘটনায় কাপ্তাই ফায়ার সার্ভিস কর্মীসহ ২ জনের মৃত্যু

ভিসির সাথে অসৌজন্যমূলক আচরণ করছেন শাহ বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক; প্রতিবাদে শিক্ষার্থীদের বিক্ষোভ

error: Content is protected !!
%d bloggers like this: