শুক্রবার , ২৬ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সদস্যদের মুখে হাসি ফুটালো মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমিতির বোনাস

প্রতিবেদক
প্রতিনিধি, মহালছড়ি, খাগড়াছড়ি
সেপ্টেম্বর ২৬, ২০২৫ ৪:৫৮ অপরাহ্ণ

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে মহালছড়ি কাঠ ব্যবসায়ী সমবায় সমিতির পক্ষ থেকে সনাতনী ধর্মাবলম্বী সদস্যদের পূজার বোনাস প্রদান করা হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বিকাল ৪:৩০ মিনিটে সমিতির কার্যালয়ে সংক্ষিপ্ত অনুষ্ঠানের মাধ্যমে এই বোনাস প্রদান করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সমিতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন, সম্মানিত সদস্য এবং খাগড়াছড়ি জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু, সদস্য বিপুল চৌধুরী, মোঃ জাহাঙ্গীর আলমসহ অন্যান্যরা। এ সময় সমিতির মোট ১৩ জন সনাতনী সদস্যকে বোনাস প্রদান করা হয়।

বোনাস গ্রহণ শেষে প্রয়াত সদস্য মৃত ঋষী দেবনাথের স্ত্রী আবেগ আপ্লুত হয়ে পড়েন সেই সাথে কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, সমিতি সবসময় আমাদের খোঁজখবর রাখে, এ ধরনের সহযোগিতা আমাদের উৎসবকে আরও আনন্দমুখর করেছে। অন্যদিকে সদস্য ললিত চৌধুরী অনুভূতি জানাতে গিয়ে বলেন, পূজার আগে এই বোনাস পেয়ে আমরা সত্যিই আনন্দিত। এতে পূজার প্রস্তুতি নিতে অনেকটা স্বস্তি পেলাম।

এ সময় সমিতির আহ্বায়ক মোঃ ইসমাইল হোসেন বলেন, আমাদের সমিতির প্রতিটি সদস্যই একে অপরের সুখ-দুঃখে পাশে থাকে। উৎসবকে কেন্দ্র করে এই বোনাস হয়তো বড় সহায়তা নয়, তবে এটি আমাদের আন্তরিকতার প্রতিফলন। সমিতির সদস্য ও জেলা বিএনপির ক্ষুদ্র ঋণ ও সমবায় বিষয়ক সম্পাদক মোহাম্মদ হোসেন বাবু জানান, সমিতির এ উদ্যোগে সনাতনী সদস্যদের মধ্যে আনন্দের ছোঁয়া লেগেছে এবং এর ফলে সাম্প্রদায়িক সম্প্রীতি আরও দৃঢ় হবে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

মনিকাদের দেখতে আসা শিশুদের চাপা দিল লরি; প্রাণ গেল এক শিশুর

শিক্ষা কারিকুলামে অসঙ্গতি দূরিকরণ ও শিক্ষককে পূনর্বহালের দাবিতে রাঙামাটিতে মানববন্ধন 

কাউখালীতে প্রধানমন্ত্রীর ঘর পেল ৪০ পরিবার

প্রধানমন্ত্রী খাগড়াছড়িতে ভার্চুয়ালি ২’শ ৩৮ কোটি টাকার ৪২ সেতু উদ্বোধন করবেন

৪১ বিজিবির উদ্যোগে মুরালী পাড়ায় ক্ষতিগ্রস্থ পরিবারকে ত্রাণ সামগ্রী বিতরণ

কাপ্তাই ভালুকিয়ায় ১৫ দিনব্যাপী তনচংগ্যা ভাষা কোর্সের উদ্বোধন 

রাঙামাটিতে ‘চাকরিদাতা’ দুই প্রতারক আটক

চিৎমরম ইসলামীয়া স: প্রা: বিদ‍্যালয়ে এসএমসি সভাপতি হলেন রফিক

থাই বক্সারকে এক পাঞ্চেই কুপোকাত করলেন বাংলাদেশের সুরো কৃষ্ণ

বান্দরবানে গ্যাং স্টার খ্যাত রকি গ্রেফতার

error: Content is protected !!
%d bloggers like this: