মঙ্গলবার , ৩০ সেপ্টেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁও থেকে অপহৃত শিশু উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
সেপ্টেম্বর ৩০, ২০২৫ ৩:৫৯ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁও থেকে অপহৃত শিশু শিক্ষার্থী আব্দুল্লাহ বিন তামিমকে (১২) উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৯ সেপ্টেম্বর) দিনগত রাতে কুতুবদিয়া উপজেলার আলী আকবর ডেইল এলাকা থেকে তাকে অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, গত ২৬ সেপ্টেম্বর দুপুরে ঈদগাঁও উপজেলার ইসলামপুর ইউনিয়নের খাঁন ঘোনা নুরে ছখিনা হেফজখানার ছাত্র তামিমকে নিয়ে রহস্যজনকভাবে উধাও হয়ে যান শিক্ষক দেলোয়ার হোসাইন। বারবার মোবাইল ফোনে যোগাযোগ করেও শিশুর অবস্থান না পেয়ে আতঙ্কিত মা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগের পর জেলা পুলিশ সুপার সাইফ উদ্দিনের নির্দেশে ঈদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদা ইয়াসমিনের তত্ত্বাবধানে এসআই আশরাফের নেতৃত্বে একটি বিশেষ টিম গঠন করা হয়। প্রযুক্তির সহায়তায় দেলোয়ার হোসাইনের ব্যবহৃত মোবাইল ফোনের অবস্থান শনাক্ত করে কুতুবদিয়া এলাকায় অভিযান চালিয়ে পুলিশ শিশুটিকে উদ্ধার করে। অভিযানে স্থানীয় থানা পুলিশও সহযোগিতা করে।

অভিযানে নেতৃত্বদানকারী কর্মকর্তা এসআই আশরাফ জানান, শিশুটি সুস্থ অবস্থায় পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় একটি মামলা রুজু হয়েছে। ঈদগাঁও থানার ওসি ফরিদা ইয়াসমিন বলেন, পুলিশ সুপার মহোদয়ের সহযোগিতায় অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে নিখোঁজ শিশুকে উদ্ধার ও ডাকাতির ঘটনায় জড়িত একজনকে গ্রেফতার সম্ভব হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে জাতীয় প্রাথমিক শিক্ষা সপ্তাহ পালিত

বাঘাইছড়িতে বিএনপির আর্থিক সহায়তা প্রদান

বিএনপি-জামায়াতের ‘নৃশংস বর্বরতার’ বিরুদ্ধে খাগড়াছড়িতে মানববন্ধন

কাপ্তাই উপজেলা শ্রমিকলীগের নবগঠিত কমিটির পরিচিতি ও বর্ধিত সভা অনুষ্ঠিত

ইউপি সদস্য সজিবুর রহমানের প্রথম মৃত্যুবার্ষিকীতে সর্বস্তরের শ্রদ্ধা নিবেদন 

অন্যের ঘরকে আশ্রয়ণের ঘর বলে ভুয়া সংবাদ প্রকাশের প্রতিবাদে রামগড় ইউএনও’র প্রেসব্রিফিং

খাগড়াছড়িতে বন্যায় ক্ষতিগ্রস্থদের পাশে দাড়াঁলো বিলাইছড়ির পালবার লিংক সেন্টার

কাপ্তাইয়ে মহিলাদের সেলাই মেশিন বিতরণ

রাবিপ্রবিতে গুচ্ছভুক্ত ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঈদগাহ ইন্টারন্যাশনাল স্কুলে অভিভাবক সমাবেশ

error: Content is protected !!
%d bloggers like this: