শুক্রবার , ১৭ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাজস্থলীতে ভয়াবহ সড়ক দুর্ঘটনা, বাস খাদে পড়ে অল্পের জন্য রক্ষা পেল যাত্রীরা

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
অক্টোবর ১৭, ২০২৫ ৭:২৭ অপরাহ্ণ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া ফরেস্ট অফিস সংলগ্ন প্রধান সড়কের ডাকবাংলা পাড়া এলাকায়। শুক্রবার (১৭ অক্টোবর) সকালে এক ভয়াবহ সড়ক দুর্ঘটনা ঘটেছে। “নিউ সোনার মদিনা” নামের একটি যাত্রীবাহী বাস উল্টে পাশের গভীর খাদে পড়ে যায়, বাসটির নম্বর চট্ট মেট্রো–জ ০৪–০০৬২।

প্রত্যক্ষদর্শীরা জানান, চট্টগ্রামমেট্রো–জ ০৪–০০৬২ নাম্বারযুক্ত বাসটি রাজস্থলী উপজেলা থেকে রাঙামাটির দিকে যাচ্ছিল যাত্রী ছিলো মাএ তিনজন, পরে পথে ডাকবাংলা পাড়া এলাকায় হঠাৎ চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তা পাশে ছিটকে খাদে পড়ে যায়। ঘটনাস্থলে স্থানীয়রা দ্রুত উদ্ধার তৎপরতা চালিয়ে যাত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নেন।

দুর্ঘটনার পর স্থানীয় লোকজন দ্রুত ঘটনাস্থলে ছুটে গিয়ে আহতদের উদ্ধার করে প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করেন। তবে ঘটনার পরপরই চালক ও হেলপার পলাতক হয়ে যায় বলে জানা গেছে।

স্থানীয় এক বাসিন্দা  দুলাল দে (তনাই )বলেন, “বাসটি দ্রুতগতিতে আসছিল। হঠাৎ বাঁকে ঢুকে চালক নিয়ন্ত্রণ হারায়। ভাগ্য ভালো যে বড় কোনো প্রাণহানি হয়নি, না হলে ভয়াবহ ঘটনা ঘটতে পারত।”

তিন নং বাঙ্গালহালিয়া ইউপি সদস্য শিমুল দাস জানান, বাসটি পড়ে যাওয়ার খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে চলে আসি আমি। এসে দেখতে পাই বাসের হেলপার ও ড্রাইভার পলাতক। কিন্তু তিনজন যাত্রীর মধ্যে একজন যাত্রী সামান্য আঘাত হয়েছে। আমরা চিকিৎসার জন্য তাকে ফার্মেসিতে পাঠিয়েছি।

চন্দঘোনা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ শাহাজাহান কামাল জানান,“ বাসটি দুর্ঘটনার খবর পেয়েছি.. খবরটি পাওয়ার সঙ্গে সঙ্গে বাঙ্গালহালিয়া পুলিশ ক্যাম্পের আই সি মোঃ আজিমুর রহমান ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ পরিচালনা করে। চালক ও হেলপারকে গ্রেফতারের চেষ্টা চলছে, পাশাপাশি দুর্ঘটনার কারণ অনুসন্ধানেও তদন্ত শুরু হয়েছে।‌

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জুরাছড়িতে চোরাই কাঠ ও বন্দুক উদ্ধার

রামগড়ে ভূমি রক্ষা কমিটির মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ

বাঘাইছড়ি পৌরসভাকে গাড়ি উপহার দিলেন ইউএনডিপি

কাপ্তাইয়ে ৩৬ বস্তা অবৈধ ইউরিয়া সারসহ ট্রাক আটক করেছে বিজিবি

ফটিকছড়ি উপজেলা বানভাসি মানুষের পাশে কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমদ ভাগবত সংঘ ও কাপ্তাই সনাতনী সম্প্রদায়

আনন্দ উচ্ছাসে শিশুদের বরণ করলেন বিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা

দীঘিনালায় বন্যার্ত সাড়ে ৪ হাজার পরিবার পাবে ত্রাণ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মহালছড়িতে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

চাঁদা না দেওয়ায় কাপ্তাই-আসামবস্তী সড়কে সিএনজিতে আগুন দিল সন্ত্রাসীরা

খাগড়াছড়িতে বাংলাদেশ সেনাবাহিনী ও বিদ্যানন্দ ফাউন্ডেশনের জমজমাট ‘এক টাকার বাজার’

error: Content is protected !!
%d bloggers like this: