বুধবার , ২২ অক্টোবর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জুরাছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে আগুনে ভস্মীভূত গৃহ পুনঃনির্মাণ

প্রতিবেদক
প্রতিনিধি, জুরাছড়ি, রাঙামাটি
অক্টোবর ২২, ২০২৫ ৭:১৮ অপরাহ্ণ

বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশের সর্বস্তরের মানুষের কল্যাণ ও উন্নয়নে নিবেদিত। পাহাড়ি জনপদের সার্বিক শান্তি ও সমৃদ্ধি নিশ্চিতকরণের পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমও এর ধারাবাহিক অংশ। জুরাছড়ির বালুখালি মুখ এলাকায় কিছুদিন পূর্বে একটি অগ্নি দূর্ঘটনায় হত দরিদ্র অজয় কুমার চাকমার (কালাইয়্যা) বাড়ি আগুনে পুড়ে সম্পূর্ণ ধ্বংস হয়ে যায়।

অজয় কুমার চাকমা এবং তার পরিবারের অসহায় অবস্থা বিবেচনা করে জুরাছড়ি জোনের পক্ষ থেকে তার বাড়ি পূনঃনির্মানের উদ্যোগ নেয়া হয়।

আজ (২২ অক্টোবর) সকাল দশটায় বালুখালীমুখ এলাকায় জুরাছড়ি জোনের পক্ষ থেকে অজয় কুমার চাকমার নিকট নব নির্মিত ঘরের চাবি হস্তান্তর করে ওয়ারেন্ট অফিসার মোঃ তৌফিকুল ইসলাম।

এই মানবিক কাজে সহায়তার হাত বাড়িয়ে এগিয়ে আসেন জুরাছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব বায়জিদ-বিন-আখন্দ এবং জুরাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান জনাব ইমন চাকমা।

আগুনে বাড়ি ধ্বংস হয়ে যাবার পর অসহায় গৃহহীন অজয় কুমার চাকমা নব নির্মিত বাড়ির চাবি গ্রহন করতে গিয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন এবং জুরাছড়ি জোন, উপজেলা নির্বাহী কর্মকর্তা এবং জুরাছড়ি ইউনিয়ন চেয়ারম্যান এর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে জাতীয় নাগরিক পার্টির দোয়া ও ইফতার মহফিল

কাপ্তাই বিউবো মাধ্যমিক বিদ্যালয়ের পাশের হার ৯৬.৫৯%, জিপিএ-৫ পেলো ২২ শিক্ষার্থী

ঈদগাঁওয়ে সেপটিক ট্যাংক থেকে শিশুর লাশ উদ্ধার

বাঘাইছড়িতে ১১০০ কৃষকের মাঝে বিনামূল্যে সার বিতরণ

লোডশেডিং ও জ্বালানী খাতে অ ব্যবস্থাপনার বিরুদ্ধে রাঙামাটিতে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

চন্দ্রঘোনা খ্রীস্টিয়ান হাসপাতালে নতুন ভর্তিকৃত নার্সদের ওরিয়েন্টেশন

মুক্তিপণের বিনিময়ে ছাড়া পেল ঈদগাঁও-ঈদগড় সড়ক থেকে অপহৃত দু’জন

রাঙামাটিতে সিএনজি ও পিক-আপভ্যানের সংঘর্ষে নিহত-৫, আহত-১

কাল থেকে ঐতিহ্যবাহী সাংগ্রাই উৎসব: প্রস্তুতি থেকে রিলংপোয়েঃ আনন্দে মুখর পাহাড়

খাগড়াছড়িতে শেখ কামালের জন্মবার্ষিকী পালন

error: Content is protected !!
%d bloggers like this: