শনিবার , ৮ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহালছড়িতে দুই গ্রাম পরিদর্শনে উপজেলা নির্বাহী অফিসার, সহায়তার আশ্বাস

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
নভেম্বর ৮, ২০২৫ ৭:৩২ অপরাহ্ণ

খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার সদরের পাশ্ববর্তী অবহেলিত দুইটি গ্রাম মূড়াপাড়া ও যৌথখামারে সরেজমিন পরিদর্শন করেছেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মোঃ আবু রায়হান। শনিবার (৮ নভেম্বর) সকাল ১১টায় তিনি এসব গ্রামের সার্বিক অবস্থা ও স্থানীয়দের সমস্যার খোঁজখবর নেন।

পরিদর্শনকালে স্থানীয় বাসিন্দারা ইউএনও’র কাছে তাঁদের দীর্ঘদিনের নানা সমস্যা, বিশেষ করে বিশুদ্ধ পানির সংকট, বিদ্যুতের অভাব এবং চলাচলের রাস্তার দুরবস্থার কথা তুলে ধরেন।

ইউএনও মোঃ আবু রায়হান মনোযোগ সহকারে তাঁদের বক্তব্য শোনেন এবং জানান, সরকারি উদ্যোগে খুব শিগগিরই এসব এলাকায় সুপেয় পানির ব্যবস্থা করা হবে। পাশাপাশি সোলার সিস্টেম ও ডিপ টিউবওয়েল স্থাপনের বিষয়টিও অগ্রাধিকারে প্রদানের আশ্বাস প্রদান করেন।

তিনি আরও বলেন, অবহেলিত এলাকার উন্নয়ন ও জনগণের জীবনমান উন্নয়নই সরকারের অন্যতম লক্ষ্য। মাঠপর্যায়ে এসে সমস্যাগুলো বুঝে তা সমাধানের উদ্যোগ নেওয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন মহালছড়ি প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শফিকুল ইসলাম , ইউপি সদস্য দোঅংপ্রু মারমা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ গ্রামবাসী।

স্থানীয়দের মধ্যে ইউএনও’র এ পরিদর্শনকে স্বাগত জানিয়ে অনেকে বলেন, প্রথমবারের মতো প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তা বন্ধের দিনেও আমাদের গ্রামের সমস্যাগুলো স্বচক্ষে দেখেছেন, এটি আমাদের জন্য আশার বার্তা।

এই পরিদর্শনের মাধ্যমে মূড়াপাড়া ও যৌথখামার গ্রামের অবহেলিত জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে বলে এলাকাবাসীর প্রত্যাশা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড়ের সকল সম্প্রদায়ের জন্য কাজ করা হবে-দীপংকর তালুকদার

খাগড়াছড়িতে বন্যা দুর্গতদের পাশে দাঁড়িয়েছে ৩২ বিজিবি

বিএনপি নেতা সুইপ্রু মারমার মৃত্যুতে উপজেলা বিএনপির গভীর শোক

রাঙামাটি জেলার  শ্রেষ্ঠ এসআই নির্বাচিত  কাপ্তাই থানার মো: ইমাম উদ্দীন

খাগড়াছড়িতে নির্মাণাধীন ছাদ ধ্বসে হতাহতের ঘটনায় তদন্ত কমিটি

কেপিএম সিবিএ নির্বাচনে টানা পঞ্চমবার চাকা প্রতীকের জয়:  ১০১ ভোট পেয়ে শ্রমিক-কর্মচারী পরিষদ বিজয়ী

চন্দনাইশে ৩১ দফার লিফলেট বিতরণ করলেন এডভোকেট নাজিম উদ্দিন চৌধুরী

কাপ্তাইয়ের জয়িতা নারী মাসাংফ্রু খিয়াং: প্রতিকূলতাই তার সাফল্যের প্রেরণা

কাপ্তাই হ্রদেও পানি বাড়ছে ৪ উপজেলার হাজার হাজার মানুষ পানি বন্দী, অনেক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ

ঈদগাঁও উপজেলা ক্রিকেটার্স ফোরাম গঠিত: নেতৃত্বে জসিম, মুফিজ, মোবারক

error: Content is protected !!
%d bloggers like this: