শনিবার , ১৫ নভেম্বর ২০২৫ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে আন-নূর একাডেমির বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত 

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ১৫, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে আন-নূর একাডেমিতে (একটি বিশেষায়িত মাদ্রাসা) দোয়া ও মোনাজাতের  মধ্য দিয়ে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ করা হয়েছে।

শনিবার (১৫ নভেম্বর) সকালে আলমাছিয়া মাদরাসা সড়কে একাডেমির কার্যালয়ে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও ইউনিয়ন বিএনপির সভাপতি ও ঈদগাহ প্রি-ক্যাডেট এন্ড মডেল হাই স্কুলের প্রতিষ্ঠাতা মোঃ আবু ছিদ্দিক।

এতে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন এ.জি লুৎফুল কবির আদর্শ মহিলা আলিম মাদ্রাসার সাবেক উপাধ্যক্ষ মাওলানা আবদুর রহমান আযাদ। বিশেষ অতিথিদের মধ্যে ছিলেন আলী বিন আবী তালিব (রা.) বালিকা দাখিল মাদ্রাসার পরিচালক মাওলানা ইব্রাহিম খলিল, হযরত আবু বকর ছিদ্দিক (রা.) বালিকা দাখিল মাদ্রাসার সুপার মুরশেদুর রহমান, হযরত যুবাইর ইবনুল আওয়াম (রা.) হিফজুল কুরআন মাদ্রাসার পরিচালক মাওলানা নাছির উদ্দীন ও মাদ্রাসা সাঈদ বিন যায়েদ (রা.) হিফজুল কুরআন ও এতিমখানার সহ পরিচালক মাওলানা এমদাদুল্লাহ জাফর।

শেষে শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন আমন্ত্রিত অতিথিরা। তারা ভবিষ্যৎ জীবন উজ্জ্বল করতে হলে দ্বীনি ও আধুনিক শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ ও জাতির কল্যাণে কাজ করার আহ্বান জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সামাজিক কর্মকান্ড ও স্বেচ্ছাসেবামূলক কাজে যুবদের ভূমিকা শীর্ষক প্রশিক্ষণ

বান্দরবানে মারমাদের ‘সাংগ্রাই’ উৎসব শুরু

চাঁদা না দেওয়ায় কাপ্তাই-আসামবস্তী সড়কে সিএনজিতে আগুন দিল সন্ত্রাসীরা

কাপ্তাই-বিলাইছড়ি সদর পর্যন্ত ৪০ কিঃ মিঃ সড়ক নির্মাণ কাজের উদ্বোধন শনিবার

মোটরসাইকেলের ধাক্কায় যুবক নিহত, চালক

নানিয়ারচরে ৩২৮১৬ জন পাচ্ছেন স্মার্ট জাতীয় পরিচয়পত্র

লংগদুতে কাপ্তাই হ্রদে মাছের পোনা অবমুক্ত করল বিএফডিসি

ঈদগাঁওয়ে যুক্তি বিদ্যায় ম্যাজিক সিরিজ নামে ২টি বইয়ের মোড়ক উন্মোচন

কক্সবাজার কেন্দ্রীয় মৎস্যজীবী সমবায় সমিতির সম্পদ ও স্থাপনা দখলে

চার স্তরের নিরাপত্তা চাদরে ঢাকা কাউখালীর পূজামণ্ডপ পরিদর্শনে উপজেলা প্রশাসন

error: Content is protected !!
%d bloggers like this: