রবিবার , ১৬ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান পরিদর্শন করেছেন মধুপুর জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটি

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
নভেম্বর ১৬, ২০২৫ ২:৩৯ অপরাহ্ণ

কক্সবাজার উত্তর বনবিভাগের ফুলছড়ি মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যান (ন্যাশনাল পার্ক) পরিদর্শন করেছেন টাঙ্গাইল মধুপুর জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটি।

১৬ নভেম্বর (রবিবার) সকাল সাড়ে ১১ টার দিকে টাঙ্গাইল বনবিভাগের সহকারী বন সংরক্ষক (এসিএফ) আশিকুর রহমান চৌধুরীর নেতৃত্বে ২ টি সহ ব্যবস্থাপনা কমিটির প্রায় ৪০ জন নারী- পুরুষ এতে অংশ নেন।

এসময় তারা মেদাকচ্ছপিয়া জাতীয় উদ্যানের শতবর্ষী গর্জন বাগান, লেক ও ইকো ট্যুরিজম ঘুরে দেখেন। পরে বননির্ভরশীল জনগোষ্ঠীকে বন থেকে ফিরিয়ে এনে বিকল্প কর্মসংস্থান সৃষ্টি করা স্বাবলম্বী নারীরদের তৈরী টুপি, নকশিকাঁথা ও বাঁশের তৈরী নানা পণ্য সামগ্রী প্রদর্শিত করা হয়।

মেদাকচ্ছপিয়া বিট কর্মকর্তা মোঃ নাজমুল ইসলামের সঞ্চালনায় পরিদর্শনকালে রেঞ্জ কর্মকর্তা মোঃ রাশিক আহসানের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন টাঙ্গাইল বনবিভাগের সহকারী বনসংরক্ষক আশিকুর রহমান চৌধুরী।

এসময় মেদাকচ্ছপিয়া সহ ব্যবস্থাপনা কমিটির সহ সভাপতি শফিকুর রহমান, সদস্য সেলিম উদ্দিন,টাঙ্গাইল মধুপুর জাতীয় উদ্যান সহ ব্যবস্থাপনা কমিটির সভাপতি  লাল মিয়া, দোখলা সিএমসি সভাপতি আবদুল মোতালেব ও নেকম ফিল্ড ফ্যাসিলেটর নারগিস আক্তার বক্তব্য রাখেন।

পরিদর্শনকালে টাঙ্গাইল মধুপুর জাতীয় উদ্যান সদর রেঞ্জ কর্মকর্তা মোশাররফ হোসেন, মধুপুর রেঞ্জ কর্মকর্তা সাইফুল ইসলাম, মেদাকচ্ছপিয়া বনবিটের এফজি সুমন ইসলাম, শামিম মিয়া, হেডম্যান মকতুল হোসেন ও সিপিজির নুরুল হোসাইন বাবুলসহ পাহার দলের সদস্যরা উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাই হ্রদে পানি বৃদ্ধি; ফের খোলা হয়েছে বাঁধের দরজা

ঈদগাঁওর প্রবীণ সাংবাদিক গিয়াস উদ্দিনের পিতৃবিয়োগঃ উপজেলা প্রেস ক্লাবের শোক

বাঘাইছড়িতে শিক্ষার্থীদের ঝুঁকিপূর্ণ টিকা যাত্রা

ইউটিউব দেখে পাহাড়ে কমলা চাষ, সফল হেডম্যান সুদত্ত চাকমা

জুরাছড়ি শলক এলাকাবাসীর উদ্যোগে দ্বাবিংশতিতম মহাসংঘদান অনুষ্ঠিত

কাপ্তাই পানি বিদ্যুৎ কেন্দ্রে সচল ৫টি ইউনিট, বিদ্যুৎ উৎপাদন ২০৬ মেগাওয়াট

রাঙামাটিতে বিশ্ব টিকাদান সপ্তাহ পালন

মহালছড়িতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় নির্বাচনী প্রস্তুতি নিয়ে আলোচনা

রাঙামাটিতেও অগ্নিসংযোগ ব্যাপক ভাংচুর ও তান্ডব-লীলা

রামগড় চা বাগানের মধ্যেই করাতকল!

error: Content is protected !!
%d bloggers like this: