মঙ্গলবার , ১৮ নভেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

কাউখালীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা কনিষ্ঠ বড়ুয়াসহ গ্রেপ্তার ৫ 

প্রতিবেদক
প্রতিনিধি, কাউখালী, রাঙামাটি
নভেম্বর ১৮, ২০২৫ ৮:৩৪ অপরাহ্ণ

নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ কাউখালী উপজেলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ ছাত্র লীগের ৫ নেতাকে গ্রেপ্তার করেছে কাউখালী থানা পুলিশ।

সোম ও মঙ্গলবার কাউখালী উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন, কাউখালী উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক কনিষ্ঠ বড়ুয়া, উপজেলা শ্রমিক লীগের সভাপতি আব্দুর রশিদ খন্দকার, বেতবুনিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ গিয়াস উদ্দিন, উপজেলা ছাত্র লীগের উপ তথ্য ও গবেষণা সম্পাদক মোঃ সোহাগ ও ঘাগড়া ইউনিয়নের ১নং ওয়ার্ড ছাত্রলীগ সভাপতি মোঃ সাগর।

আটককৃত পাঁচ জনের মধ্যে দু’জন কলমপতি ইউনিয়ন, দু’জন ঘাগড়া ইউনিয়ন ও একজন বেতবুনিয়া ইউনিয়নের বাসিন্দা।

কাউখালী থানার ওসি সাইফুর রহমান সোহাগ জানান, গত ১৭ নভেম্বর মানবতা বিরোধী অপরাধে আন্তর্জাতিক অপরাধ ট্র্যাইবুনালে পলাতক শেখ হাসিনার রায় ঘোষণার দিন উপজেলার বিভিন্ন স্থানে নাশকতা ও সহিংসতার প্রস্তুতির সন্দেহজনক আসামী হিসেবে তাদের গ্রেপ্তার করা হয়েছে। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে চলমান হরতালকে কেন্দ্র করে সেনাবাহিনীর টহল কার্যক্রম জোরদার

কাপ্তাইয়ে কাজুবাদাম চাষে কৃষকদের ২ দিনব্যাপী প্রশিক্ষণ শুরু

বাঘাইছড়িতে ৯ পিস ইয়াবাসহ ৪ জন গ্রেপ্তার

খাগড়াছড়িতে ৩ সন্তানের জননী ধর্ষণের অভিযোগে যুবক গ্রেপ্তার

কাচালং সরকারি কলেজ ছাত্রদলের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি পালিত

ফটিকছড়ি উপজেলা বানভাসি মানুষের পাশে কাপ্তাই জন্মাষ্টমী উদযাপন পরিষদ, শ্রীমদ ভাগবত সংঘ ও কাপ্তাই সনাতনী সম্প্রদায়

মহালছড়িতে বর্ণিল আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন

প্রধানমন্ত্রীই পাহাড়ের প্রত্যন্ত জনপদে আলো জ্বালানোর পথিকৃৎ -এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা

কাপ্তাইয়ে ৬৭৫ জন মৎস্যজীবিদের ভিজিএফ চাল বিতরণ

রাঙামাটিতে এনজিও সমন্বয় সভা অনুষ্ঠিত 

error: Content is protected !!
%d bloggers like this: