রবিবার , ৭ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় মহালছড়িতে ব্যবসায়ীদের মিলাদ ও দোয়া

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ৭, ২০২৫ ১১:০৩ অপরাহ্ণ

বিএনপির চেয়ারপার্সন ও দেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা ও রোগমুক্তি কামনায় মহালছড়ি কলা বাজার ব্যবসায়ী সমিতির উদ্যোগে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (০৭ ডিসেম্বর) বিকাল ৫:০০ ঘটিকায় মহালছড়ি উপজেলার কলা বাজার এলাকায় এই মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের উপস্থিতিতে মিলাদ মাহফিলটি এক আবেগঘন পরিবেশে সম্পন্ন হয়।

ব্যবসায়ীরা বলেন, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ। তাঁর দ্রুত আরোগ্য লাভের জন্য দেশব্যাপী যে দোয়া ও প্রার্থনা অনুষ্ঠিত হচ্ছে, তারই অংশ হিসেবে কলা বাজার ব্যবসায়ী সমাজ এই আয়োজন করেছে।

মিলাদ মাহফিলে অংশগ্রহণকারী ব্যবসায়ীরা জানান, বেগম খালেদা জিয়া দেশের বহু গণতান্ত্রিক আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। তাঁর সুস্থতার জন্য দোয়া করা নাগরিক দায়িত্বের অংশ। ব্যবসায়ী সমাজ ভবিষ্যতেও এই ধরনের মিলাদ ও দোয়ার আয়োজন অব্যাহত রাখবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।

দোয়া মাহফিলে এলাকার ইমাম ও ইসলামি বিদ্বানরা বেগম খালেদা জিয়ার রোগমুক্তি, দীর্ঘায়ু ও সুস্বাস্থ্য কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন। পাশাপাশি দেশ ও জাতির শান্তি-সমৃদ্ধির জন্যও দোয়া করা হয়।

আয়োজকদের মতে, রাজনৈতিক বিভাজন নয়, মানবিকতার জায়গা থেকেই এই দোয়ার আয়োজন করা হয়েছে এবং ভবিষ্যতে সমাজের কল্যাণে একসাথে কাজ করার প্রত্যয়ও ব্যক্ত করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চকরিয়ায় যাত্রীবাহি বাস ও জীপের মুখোমুখি সংঘর্ষ: নিহত-১, চালকসহ আহত-২

চন্দনাইশ বরমায় এসএসসি পরীক্ষার্থীদের মাঝে ছাত্রসেনা বরমা ইউনিয়ন শাখার রুটিন ও পানি বিতরণ

খাগড়াছড়িতে এমপি কুজেন্দ্র লাল ত্রিপুরা / ত্রিপুরা জনগোষ্ঠিকে অতীতের অবস্থান এবং সমৃদ্ধি অর্জনে নতুন প্রজন্মকে শিক্ষামুখী হতে হবে

বান্দরবানে ত্রিপুরাদের ওপর হামলা ও ঘর-বাড়ি জ্বালিয়ে দেওয়ায় তীব্র নিন্দা প্রকাশ পার্বত্য উপদেষ্টার

কাপ্তাইয়ে শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতার ক্রিকেটে কাদেরী স্কুল চ্যাম্পিয়ন

বিলাইছড়ির ফারুয়া ইউনিয়নে অসহায় ও দুস্থদের মাঝে চাউল বিতরণ

চন্দনাইশ সাতবাড়িয়ায় সৈয়দ মাবুদুল হক শাহ্ (ক.) হাফেজনগরীর ওরশ শরীফ সম্পন্ন

শোকদিবসে বাঘাইছড়িতে সেচ্ছায় রক্তদান কর্মসূচী পালিত

কাপ্তাইয়ের দুর্গম এলাকাগুলোতেও চলছে জনশুমারী

রাঙামাটিতে ইমাম সমিতির আলোচনা সভা / শয়তানি কার্যক্রম থেকে আমাদের বেঁচে থাকতে হবে এবং আল্লাহর সাহায্য কামনা করতে হবে

error: Content is protected !!
%d bloggers like this: