মঙ্গলবার , ৯ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবসে রাজস্থলীতে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

প্রতিবেদক
উচ্চপ্রু মারমা, রাজস্থলী, রাঙামাটি
ডিসেম্বর ৯, ২০২৫ ৫:৩১ অপরাহ্ণ

রাঙামাটি পার্বত্য জেলার রাজস্থলী উপজেলায় আন্তর্জাতিক দুর্নীতি বিরুদ্ধে দিবস উপলক্ষে বৈশ্বিক প্রতিপাদ্যের আলোকে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১১টা মডেল মসজিদ হল রুমে উপজেলা প্রশাসন ও দুর্নীতি প্রতিরোধ কমিটি, রাজস্থলী এর যৌথ উদ্যোগে এই কর্মসূচি আয়োজন করা হয়।

এবারের প্রতিপাদ্য ছিল— “দুর্নীতি বিরুদ্ধে তারুণ্যের একতা, গর্বে আগামী শুদ্ধতা”অনুষ্ঠানে প্রধান বক্তারা তরুণ সমাজকে দুর্নীতি প্রতিরোধে সচেতন ও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে সঞ্চালনা করেন রাজস্থলী প্রেসক্লাবের সভাপতি অজগর আলী খান,সভাপতিত্ব করেন দুর্নীতি প্রতিরোধ সভাপতি আলাউদ্দিন আহমেদ। অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা হাসপাতালের চিকিৎসক ডাঃ নওশাদ খান।

অনুষ্ঠানের উপস্থিত ছিলেন—উপজেলা বিএনপির সভাপতি খলিলুর রহমান শেখ, উপজেলা জামায়াতের সভাপতি মাওলানা ফরিদ আহমেদ,প্রাথমিক শিক্ষা অফিসের কর্মকর্তা তাজরুল ইসলাম, রাজস্থলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা, মোঃ হাফিজ, উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা জুয়েল বড়ুয়া, তেইতং পাড়া সরকারি উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এমদাদুল হক, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ সুমন খান ও অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতা-কর্মী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক–শিক্ষার্থীসহ সাধারণ জনগণ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, দুর্নীতি আজ সমাজ, অর্থনীতি ও উন্নয়নের প্রধান প্রতিবন্ধক। এই অনিয়ম দূর করতে প্রশাসন, জনপ্রতিনিধি, শিক্ষক, রাজনৈতিক ব্যক্তি থেকে শুরু করে সাধারণ জনগণের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বিশেষ করে তরুণ প্রজন্মকে সৎ, নৈতিক ও দুর্নীতি বিরুদ্ধে চেতনায় উজ্জীবিত হতে হবে।

আলোচনা সভার শেষে দুর্নীতিমুক্ত সমাজ বিনির্মাণে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে কর্মসূচির সমাপনী ঘোষণা করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

আমার জীবন আমার স্বাস্থ্য আমার ভবিষ্যত প্রকল্পের শেয়ারিং মিটিং ও মেলা অনুষ্ঠিত

রামগড় স্থলবন্দরে ১৯০কোটি টাকার নির্মাণ প্রকল্পে দুদকের অভিযান

বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে কাপ্তাইয়ে র‍্যালী ও আলোচনা সভা 

রাবিপ্রবিতে বিশ্বমানের ৯ গবেষক শিক্ষককে সংবর্ধনা  

নানিয়াচর সেতুটি চুনীলালের নামে নামকরণের প্রতিবাদে নাগরিক পরিষদের মানববন্ধন

রামুতে আজাদ এগ্রো ফুড এর শাখা উদ্বোধন

লংগদুর আর এস উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান সম্পন্ন

হাসপাতালে মারা গেলেন বড়থলির চেয়ারম্যান আতোমং

গণহত্যা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

কোভিড-১৯ প্রতিরোধে এডাবের দিনব্যাপী আলোচনা সভা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: