শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ | ৩রা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বিএনপি ক্ষমতায় এলে সকল সম্প্রদায়ের সুষম উন্নয়নে কাজ করবে-দীপেন দেওয়ান

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
ডিসেম্বর ১৩, ২০২৫ ৫:১০ অপরাহ্ণ

রাঙামাটি সংসদীয় আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ ধর্ম বিষয়ক সম্পাদক অবসরপ্রাপ্ত সিঃযুগ্ম জেলা জজ এডভোকেট দীপেন দেওয়ান বলেছেন বিএনপি ক্ষমতায় এলে সকল সম্প্রদায়ের সুষম উন্নয়নে কাজ করবে। বিএনপি কোন সম্প্রদায়কে পিছনে ফেলে রেখে কোন উন্নয়ন কাজ করবে না। সকল সম্প্রদায়ের উন্নয়ন ও অধিকার যাতে নিশ্চিত হয় সেদিকে গুরুত্ব দেয়া হবে।

তিনি আজ শনিবার বিকেলে কাউখালী উপজেলার ঘাগড়া ইউনিয়নের কচুখালী সানু বৌদ্ধ বিহারের প্রয়াত বিহার অধ্যক্ষ ভদন্ত আগগাধাম্মা মহাথের মহোদয়ের অন্ত্যেষ্টিক্রিয়া প্রধান পূণ্যার্থী হিসেবে বক্তব্য রাখছিলেন।

আজ শনিবার (১৩ ডিসেম্বর) কচুখালী সানু বৌদ্ধ বিহার মাঠ প্রাঙ্গনে দুই দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী অনুষ্ঠান অনুস্টিত হয়।

তিনি আরো বলেন, বিগত সময়ে কাঙ্খিত উন্নয়ন এ উপজেলায় হয়নি,যা হয়েছে তা নির্দিষ্ট ব্যক্তি ও নির্দিষ্ট কিছু এলাকায়। এতদিন এলাকার জনগন মনখুলে কথা বলতে পারেনী। সবসময় একটা আতংকের মধ্যে ছিলো। বর্তমানে সাধারন মানুষ নিজের অনুভুতি নির্দিধায় প্রকাশ করতে পারছে। কোন অজানা ভয়ের মধ্যে নেই। আমি নির্বাচিত হলে বৈষম্য দূর করে সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা এবং এলাকার সার্বিক উন্নয়নে নিজেকে উৎসর্গ করব।’ তিনি আগামীতে ধানের শীষে ভোট দিয়ে বিএনপি প্রার্থীকে জয়ী করে এলাকার উন্নয়নে অংশিদার হওয়ার জন্য সকলের প্রতি আহবান জানিয়েছেন।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চিৎমরম বৌদ্ধ বিহারের আবাসিক অধ্যক্ষ ভদন্ত পামোক্ষা মহাথের।
ভদন্ত ইন্দাচারিয়া মহাথেরো সভাপতিত্বে অনুষ্টিত সমাপনী অনুষ্ঠানে অন্যান্যার মধ্যে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষক অমরেন্দ্র রোয়াজা,কাউখালী উপজেলা বিএনপির সহসভাপতি সাজাই মং মারমা,সাধারন সম্পাদক আব্দুল মোতালেব। এতে রাঙ্গামাটি জেলা বিএনপির সহ সভাপতি সাইফুল ইসলাম ভুট্রো,সাইফুল ইসলাম পনির, জিয়া পরিষদের সভাপতি মানস মুকুর চাকমা,রাঙ্গামাটি সদর উপজেলা বিএনপির সভাপতি রনেল চাকমাসহ জেলা উপজেলা বিএনপি ও অংগ ও সংগঠনের বিভিন্নস্তরের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়া কাউখালী উপজেলার বিভিন্ন এলাকা থেকে আগত কয়েক হাজার পুর্নাথী উপস্তিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: