শনিবার , ১৩ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সাংবাদিক সংসদের প্রীতি ফুটবল ম্যাচ: সেন্টমার্টিনকে হারিয়ে সোনাদিয়ার রোমাঞ্চকর জয়

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
ডিসেম্বর ১৩, ২০২৫ ৯:১৯ অপরাহ্ণ

বিজয় দিবসকে হৃদয়ে ধারণ করে প্রয়াত সাংবাদিক এসএম ছৈয়দ উল্লাহ আজাদকে গভীর শ্রদ্ধায় স্মরণ করলো সাংবাদিক সংসদ কক্সবাজার। এই স্মরণ ও উদযাপনের আবহে আয়োজিত সাংবাদিকদের প্রীতি ফুটবল ম্যাচে নাটকীয় লড়াই শেষে ২-১ গোলে জয় তুলে নিয়েছে সোনাদিয়া ফুটবল একাদশ।

শনিবার (১৩ ডিসেম্বর) বিকেলে কক্সবাজার বীরশ্রেষ্ঠ রুহুল আমিন স্টেডিয়ামে অনুষ্ঠিত ৪০ মিনিটের এই ম্যাচে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল উপহার দেয় টিম সোনাদিয়া। প্রথমার্ধে রহিমের অ্যাসিস্টে অন্তর দে বিশালের গোলে এগিয়ে যায় দলটি। বিরতির পর আরও সংগঠিত খেলায় মোহাম্মদ সিফাতের গোল সোনাদিয়াকে ২-০ ব্যবধানে এগিয়ে নেয়।

পরাজয় এড়াতে শেষদিকে মরিয়া হয়ে ওঠে সেন্টমার্টিন ফুটবল একাদশ। ম্যাচ শেষ হওয়ার মাত্র দুই মিনিট আগে ইয়াসিন আরাফাত একটি গোল শোধ করে ম্যাচে উত্তেজনা ফেরালেও শেষ পর্যন্ত রেফারি মো. নাসির উদ্দিনের শেষ বাঁশিতে ২-১ গোলের হার নিয়েই মাঠ ছাড়তে হয় সেন্টমার্টিনকে।

এক গোল ও এক অ্যাসিস্ট করে ম্যাচের সেরা খেলোয়াড় নির্বাচিত হন সোনাদিয়ার অন্তর দে বিশাল। খেলা শেষে বিজয়ী ও বিজিত দলের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা ক্রীড়া কর্মকর্তা আলাউদ্দিন বলেন, ‘আজকের এই প্রীতি ম্যাচ শুধু একটি খেলা নয়- এটি সাংবাদিকদের বন্ধন, সৌহার্দ্য ধরে রাখার একটি সুন্দর মাধ্যম। প্রয়াত সাংবাদিক এসএম ছৈয়দ উল্লাহ আজাদ ছিলেন সত্য ও ন্যায়ের পথে অবিচল একজন মানুষ। খেলাধুলা ও সংস্কৃতির মধ্য দিয়ে তাকে স্মরণ করা সত্যিই প্রশংসনীয় উদ্যোগ।’

সাবাদিক সংসদের সভাপতি এম.এ আজিজ রাসেল এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক বলরাম দাশ অনুপমের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে- সাংবাদিক সংসদ কক্সবাজার’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক হাসানুর রশীদ, সরওয়ার আজম মানিক, কক্সবাজার সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসএম জাফর, জেলা ক্রীড়া সংস্থার আহ্বায়ক কমিটির সদস্য মো. সরওয়ার রোমন, বাংলাদেশ স্পোর্টস প্রেস অ্যাসোসিয়েশনের কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক আহসান সুমন, সমাজকর্মী আদনান সাউদ, সাংবাদিক ওসমান গণি, ইরফানুল হাসান, তারেকুর রহমানসহ সাংবাদিক ও ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

দীঘিনালায় অবৈধভাবে আনা ৭ টন চিনি জব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বপ্ন দেখান না, স্বপ্ন বাস্তবায়ন করেন-পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর

বিলাইছড়িতে পুষ্টি সপ্তাহ পালিত

বাবার মরদেহ ঘরে রেখে এসএসসি পরীক্ষায় মেমেসিং

কাপ্তাইয়ে গীতি আলেখ্য ‘সর্বকালের সর্বশ্রেষ্ঠ তুমি এক বাঙালী’

খাগড়াছড়িতে শিক্ষার আলো ছড়াচ্ছে নতুন কুঁড়ি ক্যান্টনমেন্ট হাই স্কুল

রাঙামাটি বড়ুয়া জনকল্যাণ সংস্থার নেতৃত্বে সুকুমার-সনত

কাউখালীতে বিশ্ব স্বাস্থ্য দিবস পালন 

ডাকসু নির্বাচনে কাপ্তাইয়ের সাকিব প্রতিদ্বন্ধিতা করছেন অভ্যন্তরীণ ক্রীড়া সম্পাদক পদে

বান্দরবানে সড়ক ও ভবন নির্মাণ কাজের উদ্বোধন করলেন মন্ত্রী বীর বাহাদুর

error: Content is protected !!
%d bloggers like this: