মঙ্গলবার , ১৬ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

মহান বিজয় দিবস উপলক্ষে লেমুছড়ি শান্তিপুরে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
ডিসেম্বর ১৬, ২০২৫ ১০:৩১ অপরাহ্ণ

মহান বিজয় দিবস ২০২৫ উদযাপন উপলক্ষে খাগড়াছড়ি পার্বত্য জেলার মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের লেমুছড়ি শান্তিপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয় ও যুব সমাজের উদ্যোগে ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

উপজেলা যুবদলের আহ্বায়ক ও স্থানীয় সমাজসেবক মোঃ শরিফুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে ক্রীড়া প্রতিযোগিতা আয়োজক কমিটির সভাপতি মোঃ এরশাদুল হক টুলুর সভাপতিত্বে এবং সদস্য সচিব মোঃ মঞ্জু মিয়ার সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আনোয়ার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহালছড়ি উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মোঃ জহিরুল হক, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম-সম্পাদক মোঃ আবুল খায়ের, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ নুরুল ইসলাম, ছাত্রদলের সদস্য সচিব মোঃ আশ্ররাফুল সাকিব এবং মাইসছড়ি ইউনিয়ন বিএনপির সভাপতি মোঃ আব্দুল সাত্তার।

দিনব্যাপী আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় স্থানীয় বিভিন্ন বয়সের ক্রীড়াবিদরা অংশগ্রহণ করেন। প্রতিযোগিতা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এ সময় আয়োজক কমিটি ও স্বেচ্ছাসেবকদের আন্তরিক সহযোগিতায় অনুষ্ঠানটি সুশৃঙ্খলভাবে সম্পন্ন হয়।

অনুষ্ঠানের শেষ পর্বে মহালছড়ি উপজেলা প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ও কালের কণ্ঠ মাল্টিমিডিয়ার উপজেলা প্রতিনিধি মোঃ শফিকুল ইসলামকে বিশেষ সম্মাননা উপহার প্রদান করা হয়।

বক্তারা তাদের বক্তব্যে মহান বিজয় দিবসের চেতনা ধারণ করে নতুন প্রজন্মকে দেশপ্রেম, শৃঙ্খলা ও খেলাধুলায় আগ্রহী করে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। তারা বলেন, এ ধরনের ক্রীড়া আয়োজন তরুণ সমাজকে সুস্থ ধারায় পরিচালিত করতে সহায়ক ভূমিকা রাখে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিএনপি জামাত ১৪ সালের মতো ত্রাসের অপচেষ্টা চালাচ্ছে- কুজেন্দ্র লাল ত্রিপুরা

ঈদগাঁওয়ে অস্ত্র-ডাকাতি মামলার আসামি গ্রেপ্তার

নতুন সদস্য নিচ্ছে খাগড়াছড়ি সাংবাদিক ইউনিয়ন

কম্প্রিহেনসিভ কমিউনিটি হেলথ প্রোগামের কার্যক্রম বিষয়ক মতবিনিময়

লংগদুতে সেনামৈত্রী উচ্চ বিদ্যালয়ের নবীন বরণ ও বিদায় অনুষ্ঠান

কাপ্তাইয়ে জমে উঠছে পশুর হাট: দেশী গরুর চাহিদা বেশি 

আর্য‍্যগিরি বন বিহারকে সেনাবাহিনীর আর্থিক অনুদান

বাঘাইহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের বিদায় ও বরণ অনুষ্ঠান

কক্সবাজারে কালবেলা’র বর্ষপূর্তিতে বক্তাগণ– স্বল্প সময়ে গণমাধ্যম জগতের শীর্ষ সারিতে কালবেলা

বিলাইছড়িতে নতুন কুঁড়ি স্পোর্টসের ইউনিয়নভিত্তিক একক ও দলগত প্রতিযোগিতা অনুষ্ঠিত

error: Content is protected !!
%d bloggers like this: