বৃহস্পতিবার , ১৮ ডিসেম্বর ২০২৫ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে অনুষ্ঠিত

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
ডিসেম্বর ১৮, ২০২৫ ৯:৫৮ অপরাহ্ণ

অ্যামেচার রেডিও অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ARAB)-এর উদ্যোগে যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দিনব্যাপী এ আয়োজন সফলভাবে সম্পন্ন হয়। এ সম্মেলনে মোট ৪২০ জন ARAB সদস্য উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ARAB-এর সভাপতি মীর শাহ আলম (S21 MIR) বলেন, অ্যামেচার রেডিও শুধু একটি শখ নয়—দুর্যোগকালীন সময়ে এটি একটি গুরুত্বপূর্ণ বিকল্প যোগাযোগ ব্যবস্থা হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তিনি আরও বলেন, প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে বাংলাদেশের তরুণদের সম্পৃক্ত করাই তাদের অন্যতম প্রধান লক্ষ্য।

অনুষ্ঠানে উল্লেখ করা হয়, প্রাকৃতিক দুর্যোগ ও জরুরি পরিস্থিতিতে সরকার ও বিভিন্ন সংস্থার সঙ্গে সমন্বয়ের মাধ্যমে অ্যামেচার রেডিও অপারেটররা গুরুত্বপূর্ণ যোগাযোগ সহায়তা প্রদান করে থাকেন। সাম্প্রতিক সময়ে ফেনী ও সিলেটের বন্যা, ৫ আগস্ট পরবর্তী ট্রাফিক ব্যবস্থাপনা এবং হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের অগ্নিকাণ্ডে অ্যামেচার রেডিও অপারেটরদের ভূমিকা বিশেষভাবে প্রশংসিত হয়েছে।

বর্তমানে বিশ্বজুড়ে প্রায় ৩০ লাখ অ্যামেচার রেডিও অপারেটর স্বেচ্ছাসেবামূলক কার্যক্রমে যুক্ত রয়েছেন। বাংলাদেশে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) কর্তৃক লাইসেন্সপ্রাপ্ত প্রায় ৭০০ জন অপারেটর রয়েছেন এবং হাজারো আগ্রহী তরুণ এই ক্ষেত্রে যুক্ত হওয়ার প্রস্তুতি নিচ্ছেন। অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা লাইভ রেডিও যোগাযোগ, জরুরি যোগাযোগ কৌশল, আধুনিক রেডিও প্রযুক্তি ও উদ্ভাবনী কার্যক্রমে অংশ নেন। বিভিন্ন বয়স ও পেশার মানুষ এ আয়োজনে উপস্থিত ছিলেন।

ARAB নেতৃবৃন্দ বলেন, এ ধরনের উদ্যোগ প্রযুক্তিনির্ভর স্বেচ্ছাসেবামূলক কর্মকাণ্ডে তরুণদের সম্পৃক্ত করে মাদক ও অপরাধ থেকে দূরে রাখতে সহায়তা করবে এবং একই সঙ্গে দেশের দুর্যোগ ব্যবস্থাপনা সক্ষমতা জোরদার করবে। অনুষ্ঠান শেষে জাতীয় অ্যামেচার রেডিও ফিল্ড ডে ২০২৫ সফলভাবে সম্পন্ন হওয়ায় আয়োজকরা সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং ভবিষ্যতে সরকার ও নীতিনির্ধারকদের আরও সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন—সেক্রেটারি অনুপ কুমার ভৌমিক, ভাইস প্রেসিডেন্ট এস. এম. জাহাঙ্গীর আলম, বিশেষ অতিথি অধ্যাপক নাজমা সামস, মাইলস্টোন স্কুলের ভাইস প্রিন্সিপাল মো. শহিদুল ইসলাম, স্কাউটার জামিল আহমেদ এবং অধ্যাপক জাকি ইমাম।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

লংগদু সরকারী উচ্চ বিদ্যালয়ের বিদায় ও নবীন বরণ অনুষ্ঠিত

শপথ নিলেন দক্ষিন রাঙামাটি -চট্টগ্রাম ট্রাক মালিক সমিতির নব নির্বাচিত কমিটির সদস্যরা

মাটিরাঙায় ২০টি গাড়ি ভাঙচুর; বিএনপির ১৫ নেতাকর্মী আটক

কাপ্তাই জাতীয় উদ্যানে অজগর সাপ অবমুক্ত

কেন্দ্রের হস্তক্ষেপে আবারো সভাপতি হলেন দীপংকর তালুকদার

কাপ্তাইয়ে বঙ্গবন্ধু সৃজনশীল মেধা অণ্বেষণ প্রতিযোগিতা অনুষ্ঠিত 

রাজস্থলীতে আওয়ামী লীগের নাশকতা প্রতিরোধে বিএনপির অবস্থান কর্মসূচি পালিত

কাপ্তাইয়ের মন্দিরে মন্দিরে অনুষ্ঠিত হলো সরস্বতী পূজা

নানিয়াচরে সান-শাইন পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া  প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাঘাইছড়ি / ঘূর্ণিঝড়ের তান্ডবে লন্ডভন্ড মসজিদসহ ঘরবাড়ি

error: Content is protected !!
%d bloggers like this: