সোমবার , ২২ ডিসেম্বর ২০২৫ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

‎রাঙামাটিতে খেলাফত মজলিসের মনোনয়নপত্র সংগ্রহ

প্রতিবেদক
মোস্তফা রাজু, রাঙামাটি
ডিসেম্বর ২২, ২০২৫ ৬:৫৮ অপরাহ্ণ

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনে বাংলাদেশ খেলাফত মজলিসের মনোনীত এমপি প্রার্থী আলহাজ্ব মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সোমবার (২২ ডিসেম্বর) রাঙামাটির রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে তিনি আনুষ্ঠানিকভাবে নির্বাচনী মনোনয়ন ফরম সংগ্রহ করেন।

‎এ সময় বাংলাদেশ খেলাফত মজলিস রাঙামাটি জেলা শাখার সিনিয়র সহ-সভাপতি মাওলানা মামুনুর রশীদ, সহ-সভাপতি মাওলানা আব্দুর রহিম, জেলা সাধারণ সম্পাদক মাওলানা মুফতি জাহিদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মাওলানা ওমর আলী এবং বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় প্রতিনিধি পরিষদের সদস্য হারুন ইবনে আব্দুল খালেক উপস্থিত ছিলেন। এছাড়াও জেলা ও থানা শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

‎মনোনয়নপত্র সংগ্রহ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মাওলানা মুহাম্মদ আবু বকর ছিদ্দিক বলেন, নির্বাচিত হলে তিনি পার্বত্য জেলা রাঙামাটিতে শিক্ষা ও কৃষি খাতের উন্নয়নে বিশেষ গুরুত্ব দেবেন। একই সঙ্গে ন্যায়বিচার প্রতিষ্ঠা এবং চাঁদাবাজি নির্মূলে কার্যকর ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

‎তিনি আরও বলেন, রাঙামাটি-২৯৯ সংসদীয় আসনের সাধারণ জনগণ তার পক্ষে রয়েছে বলে তিনি আশাবাদী এবং নির্বাচনে জয়লাভের ব্যাপারে শতভাগ আত্মবিশ্বাসী।

সর্বশেষ - আইন ও অপরাধ

error: Content is protected !!
%d bloggers like this: