বৃহস্পতিবার , ১ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটি জেনারেল হাসপাতালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের পানির পিউরিফায়ার হস্তান্তর

প্রতিবেদক
প্রতিনিধি, রাঙামাটি
জানুয়ারি ১, ২০২৬ ৭:১৪ অপরাহ্ণ

‎রাঙামাটি জেনারেল হাসপাতালে আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে একটি অত্যাধুনিক পানির পিউরিফায়ার মেশিন হস্তান্তর করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে এটি হস্তান্তর করা হয়। পিউরিফায়ারটিতে স্বাভাবিক পানির পাশাপাশি গরম ও ঠান্ডা পানি পান করার সুবিধা রয়েছে।

‎হাসপাতাল সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে রাঙামাটি জেনারেল হাসপাতালের রোগী ও স্বজনদের খাওয়ার পানির জন্য নিকটবর্তী মসজিদের ওপর নির্ভর করতে হতো। নতুন এই পানির পিউরিফায়ার স্থাপনের ফলে রোগীদের ভোগান্তি অনেকাংশে কমবে বলে আশা করা হচ্ছে। একই সঙ্গে গরম ও ঠান্ডা পানির ব্যবস্থা থাকায় রোগীরা অতিরিক্ত সুবিধা পাবেন।

‎এসময় রাঙামাটি জেলার সিভিল সার্জন ডা. নূয়েন খীসা বলেন, আস-সুন্নাহ ফাউন্ডেশনের এই মানবিক ও মহৎ উদ্যোগ সত্যিই প্রশংসনীয়। তিনি রোগীদের কল্যাণে এমন উদ্যোগ গ্রহণ করায় ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

‎অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হাসপাতালের আরএমও ডা. শওকত আকবর, রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সাধারণ সম্পাদক এম. কামাল উদ্দিন, খিদামা ফাউন্ডেশনের সদস্য রাকিব হাসন এবং টিআইবি ইয়েস দলের দলনেতা মোস্তফা কামাল রাজুসহ অন্যান্যরা।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বেতবুনিয়ার পাহাড়ধসে ২ নির্মাণ শ্রমিক নিহত / অবশেষে বাড়ির মালিকের বিরুদ্ধে হত্যামামলা

মহালছড়িতে বর্ণিল আয়োজনে মধু পূর্ণিমা উদযাপন

আপোষহীন নেত্রীকে দেখতে ছুটে গেলো সাবেক সাংসদ ওয়াদুদ ভুঁইয়া

মেদাকচ্ছপিয়ায় টহল টিমের মোটরসাইকেলকে পেছন থেকে বাসের ধাক্কা, আহত-৩

বিলাইছড়িতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

সাজেকের দুর্গম উদলছড়িতে স্কুল করে দিলো বিজিবি

রাঙামাটিতে সপ্তাহব্যাপী বৃক্ষমেলা সম্পন্ন

কৃষকদের ২ দিনের প্রশিক্ষণ শুরু জুরাছড়িতে

চট্টগ্রাম আঞ্চলিক ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন কাপ্তাই নুরুলহুদা কাদেরী উচ্চ বিদ্যালয়

মা‌টিরাঙ্গায় মাদ্রাসার ৩ ছাত্র নি‌খোঁজ, থানায় জি‌ডি

error: Content is protected !!
%d bloggers like this: