শুক্রবার , ২ জানুয়ারি ২০২৬ | ১৭ই জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

চাকরিয়ার খুটাখালী থেকে অজ্ঞাতনামা যুবকের লাশ উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
জানুয়ারি ২, ২০২৬ ৭:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের চকরিয়া উপজেলার খুটাখালী থেকে অজ্ঞাতনামা প্রায় ৩০/৩২ বছরের যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (২ জানুয়ারি) দুপুরে উপজেলার খুটাখালী ইউনিয়নের ৫ নং ওয়ার্ড উত্তর পাড়াস্থ ছড়ার পানিতে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করে থানা পুলিশ।

পুলিশ ও স্থানীয়ভাবে জানা যায়, ভোরে উপজেলার খুটাখালী ইউনিয়নের মহাসড়কের ব্রীজের পশ্চিম পাশে ছড়ার পানিতে ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পায় স্থানীয়রা। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠায়।  এসময় তার কাছ থেকে একটি বাটন মোবাইল সিমসহ আলমত হিসেবে পাওয়া গেছে এবং পরনে শীতের জ্যাকেট ও জিন্স প্যান্ট ছিল।

পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছে গত ২/১ দিনের যে কোন সময় অজ্ঞাতনামা ব্যক্তিকে ছড়ার পানিতে ফেলে রেখে যায়। এদিকে লাশটি উদ্ধারকালে চকরিয়া থানার ওসি ‌ঘটনাস্থল পরিদর্শন করেন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন ওসি মনির হোসেন।

উদ্ধারকালে থানা পুলিশের এসআই সোহরাব, বদরখালী নৌ পুলিশ ফাঁড়ির এসআই আজিজ, খুটাখালী ইউপির ৫ নং ওয়ার্ড মেম্বার নাসির উদ্দীনসহ অনেকে উপস্থিত ছিলেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বাঘাইছড়িতে জাতীয় বীমা দিবসে র‍্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত 

রেশম বাগান তনচংগ্যা পাড়ায় ইক্ষু চাষে সফলতা পেয়েছে চাষীরা

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে চিৎমরমে উঠান বৈঠক

কাপ্তাইয়ে সরকারি আগর বনায়নের গাছ কেটে জায়গা দখলের অভিযোগ 

রাঙামাটি জেনারেল হাসপাতালে শুরু হলো চোখের অপারেশন

গণহত্যা দিবস উপলক্ষে কাপ্তাইয়ে আলোচনা সভা অনুষ্ঠিত 

খাগড়াছড়িতে মহিলা দলের দুই উপজেলা ও এক পৌরসভার কমিটি হস্তান্তর

চিৎমরম ঐতিহ্যবাহী বৌদ্ধ বিহারে অষ্টপরিস্কার দান সংঘদান উৎসবে হাজারো ভক্তের ঢল

রাঙামাটি লংগদুতে বজ্রপাতে এক জেলের মৃত্যু

কাপ্তাই উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী হতে চান ফজলুল কাদের মানিক

error: Content is protected !!
%d bloggers like this: