রবিবার , ২৫ জানুয়ারি ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

সকল ভয় -ভীতি উপেক্ষা করে নির্বাচনে দায়িত্ব পালন করতে হবে- নাজমা আশরাফী

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
জানুয়ারি ২৫, ২০২৬ ১০:১৪ অপরাহ্ণ

রাঙামাটি জেলা প্রশাসক এবং ২৯৯ নং রাঙামাটি সংসদীয় আসনের রিটার্নিং কর্মকর্তা নাজমা আশরাফী বলেন, সকল ভয় ভীতি উপেক্ষা করে আপনাদের নির্বাচনী দায়িত্ব পালন করতে হবে। আপনারা একটা নজিরবিহীন নির্বাচন জাতিকে উপহার দিবেন। সকল আইনশৃঙ্খলা বাহিনীর প্রতিনিধি আপনাদের নিরাপত্তার জন্য প্রস্তুত রয়েছে।

কাপ্তাইয়ে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি’র বক্তব্যে তিনি একথা বলেন।

রবিবার (২৫ জানুয়ারি) দুপুর ১টায় নির্বাচন প্রশিক্ষণ ইন্সটিটিউট এর আয়োজনে এবং রাঙামাটি সিনিয়র নির্বাচন অফিস ও কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসের বাস্তবায়নে কাপ্তাই কর্ণফুলী সরকারি কলেজ এ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কাপ্তাই উপজেলা নির্বাচন অফিসার মিতা পারিয়ালের সঞ্চালনায় এতে বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন রাঙামাটি জেলা পুলিশ সুপার মো.আব্দুর রাকিব পিপিএম, কাপ্তাই উপজেলা নির্বাহী অফিসার মো: রুহুল আমিন, কাপ্তাই সার্কেলের  অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম এবং  রাঙামাটি জেলা নির্বাচন কর্মকর্তা মো.শফিকুর রহমান।

এসময় কাপ্তাই সহকারী কমিশনার ভূমি নেলী রুদ্র, কাপ্তাই থানার ওসি শেখ মাহামুদুল হাসান রুবেল, চন্দ্রঘোনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সাকের আহমেদসহ বিভিন্ন দায়িত্ব প্রাপ্ত কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

কাপ্তাই উপজেলা নির্বাচন কর্মকর্তা মিতা পারিয়াল জানান, প্রশিক্ষণে প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার সহ সর্বমোট ৩ শত ৩৫জন প্রশিক্ষণ নেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

শহীদ বুদ্ধিজীবি দিবসে ভিন্নধর্মী আয়োজনে রাবিপ্রবি ছাত্রদল

ঢাকায় পিসিসিপির বি‌শিষ্টজন সংবর্ধনা ও বিজয় দিবস উদযাপন

কাউখালী আল- হেরা মহিলা মাদ্রাসার এসলাহী বয়ান সবক প্রদান ও দোয়া অনুষ্ঠিত

জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে কাপ্তাইয়ে সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

অবৈধভাবে পাচারের সময় ফার্নিচার জব্দ; মানবিক বিবেচনায় ছাড়ল বন বিভাগ

দুর্যোগ মোকাবেলায় বিলাইছড়িতে কাজ করছে রেড ক্রিসেন্ট সোসাইটি

বাঘাইছড়িতে কালবৈশাখীর তান্ডব, ঘরবাড়িসহ ফসলের ব্যাপক ক্ষতি 

কাপ্তাইয়ে আইডিএফ এর নবীন প্রবীণ সম্মাননা, পুরস্কার বিতরণ ও হুইল চেয়ার বিতরণ

শেখ হাসিনার অর্জন বাংলাদেশের জন্য পৃথিবীতে এক গৌরবোজ্জ্বল অধ্যায় রচনা করেছে-অংসুইপ্রু চৌধুরী

বিলাইছড়িতে জাতীয় যুব দিবস পালিত

error: Content is protected !!
%d bloggers like this: