সোমবার , ৯ মার্চ ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

আশিকার আয়োজনে কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবস উদযাপিত

প্রতিবেদক
ঝুলন দত্ত, কাপ্তাই, রাঙামাটি
মার্চ ৯, ২০২৬ ৮:৪৬ অপরাহ্ণ

বেসরকারি উন্নয়ন সংস্থা  আশিকা ডেভেলপমেন্ট এসোসিয়েটস্-এর এমপাওয়ারমেন্ট প্রকল্পের আওতায় কাপ্তাই উপজেলার  চিৎমরম ইউনিয়ন ও ওয়াগ্গা ইউনিয়নের কমিউনিটি চেইঞ্জ মেকার দলের যুব ও যুব নারীদের অংশগ্রহণে সোমবার (৯ মার্চ) উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের ওয়াগ্গা উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে খেলাধুলা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও বর্ণাঢ্য র‌্যালীর মাধ্যমে আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয়েছে।

“আজকের পদক্ষেপ—আগামীর ন্যায় বিচার, সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যে অনুষ্ঠানের শুরুতে কমিউনিটি চেইঞ্জ মেকার দলের যুব-যুবতীদের অংশগ্রহ খেলাধুলা প্রতিযোগিতা ও সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। নারী ও কন্যাশিশুর অধিকার সম্পর্কিত বিভিন্ন বার্তা সম্বলিত প্ল্যাকার্ড ও ফেস্টুন দিয়ে পুরো মাঠ সুসজ্জিত করা হয়, যা উপস্থিত সবার মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে।
খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠান শেষে এমপাওয়ারমেন্ট প্রকল্পের সিনিয়র প্রকল্প কর্মকর্তা সুব্রত খীসা-এর সভাপতিত্বে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়াগ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান চিরনজীত তনচংগ্যা।

এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ওয়াগ্গা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুবিমল তনচংগ্যা, ১০০ নং ওয়াগ্গা মৌজার  হেডম্যান অরুন তালুকদার, নারী অধিকার কর্মী বিজয় মারমা, মহিলা ইউপি সদস্য ও মহিলা কারবারি শিখারাণী তনচংগ্যা।
অনুষ্ঠানে বক্তারা নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমাজের সর্বস্তরে তাদের সমঅধিকার প্রতিষ্ঠার গুরুত্ব তুলে ধরেন।

অনুষ্ঠানের শুরুতে একটি বর্ণিল র‌্যালী রাঙামাটি – বড়ইছড়ি  সড়ক প্রদক্ষিণ করে। এতে স্থানীয় সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। মানববন্ধনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার ও নিরাপত্তা বিষয়ে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

এই আয়োজনের মাধ্যমে নারী ও কন্যাশিশুর অধিকার, নিরাপত্তা এবং সমাজে তাদের সমঅংশগ্রহণ নিশ্চিত করার বিষয়ে স্থানীয় কমিউনিটির মধ্যে সচেতনতা বৃদ্ধির ইতিবাচক পরিবেশ সৃষ্টি হয়েছে বলে আয়োজকরা জানান।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

তফসিল ঘোষণার সম্মতি দিয়েছেন রাষ্ট্রপতি : সিইসি

জুরাছড়িতে শান্তি চুক্তি উপলক্ষে সেনাবাহিনীর মেডিকেল ক্যাম্প

রামগড় সীমান্তে মদসহ বিজিবির হাতে মাদক ব্যবসায়ী আটক

চকরিয়ায় বনবিভাগের উচ্ছেদ অভিযানে গুড়িয়ে দেয়া হলো বসতবাড়ি

কাপ্তাই থানা থেকে গ্রিল কেটে পালাল চুরির মামলার আসামি

রাঙামাটি শহরের ফুটপাত ও সড়ক দখলকারীদের স্হাপনা সরাতে ২৪ঘন্টা সময় দিলেন পুলিশ সুপার

রাঙামাটিতে কমিউনিটি পুলিশিং ডে পালিত

কাপ্তাই আল আমিন নুরিয়া দাখিল মাদ্রাসার মাল্টিমিডিয়া ক্লাস রুম পরিদর্শনে পার্বত্য সচিব

ঈদুল আজহার স্পেশাল রেসিপি

পারভেজ হত্যাকাণ্ডের প্রতিবাদে দীঘিনালায় ছাত্রদলের মানববন্ধন

error: Content is protected !!
%d bloggers like this: