শনিবার , ৪ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

ঈদগাঁওয়ে অপহরণ নাটকের ভিকটিম ও সহযোগী উদ্ধার

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ৪, ২০২৬ ৬:৩৮ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে নিখোঁজের পর মুক্তিপণ দাবির ঘটনায় কথিত ভিকটিম মো. ইব্রাহিম (১৫) ও তার এক সহযোগীকে উদ্ধার করেছে পুলিশ। শনিবার (৪ এপ্রিল) দুপুর ১টার দিকে উপজেলার ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে তাদের উদ্ধার করা হয়।

উদ্ধার হওয়া ইব্রাহিম রাজশাহীর বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহার ইউনিয়নের গ্রাহানপুর গ্রামের চয়নের ছেলে। তার সহযোগী ঈদগাঁও ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ড ভুতিয়াপাড়ার সোলাইমানের ছেলে টমটম চালক মো. ফয়সাল (১৮)।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা এসআই আশরাফ হোসেন জানান, কথিত ভিকটিমের ফুফাতো ভাইয়ের করা জিডির ভিত্তিতে সিভিল পোশাকে বিভিন্ন স্থানে অভিযান চালানো হয়। এক পর্যায়ে ধলিরছড়া পাহাড়ি এলাকা থেকে ইব্রাহিম ও তার সহযোগীকে উদ্ধার করা হয়।

তিনি বলেন, উদ্ধার হওয়ার পর ইব্রাহিম স্বীকার করে যে, সে তার আত্মীয় কালাম সরদারের অধীনে ঈদগাঁও এলাকায় পাটি বিক্রি করত। ঘটনার দিন পাটি বিক্রির টাকা দিয়ে ভুতিয়াপাড়া এলাকার এক টমটম চালকের সঙ্গে গাঁজা সেবন করে। পরে মালিককে টাকার হিসাব দিতে না পারার ভয়ে তারা পরিকল্পনা করে ধলিরছড়া পাহাড়ে আত্মগোপন করে অপহরণের নাটক সাজায়।

এ সময় মোবাইল ফোনে মালিকের কাছে ১ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় এবং সেই টাকা সহযোগী টমটম চালকের কাছে দিতে বলা হয়।

ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার জানায়, প্রাথমিকভাবে সন্দেহ হওয়ায় টমটম চালককে আটক করে জিজ্ঞাসাবাদ করলে ঘটনার প্রকৃত তথ্য বেরিয়ে আসে। পরে সিভিল পোশাকে অভিযান চালিয়ে কথিত ভিকটিমকে উদ্ধার করা হয়।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

ঘুর্ণিঝড় মোখা’র প্রস্তুতি, রাঙামাটি জেলার সকল কর্মকর্তা-কর্মচারীর ছুটি বাতিল

রাঙামাটি জেলা পরিষদে সদস্য নিয়োগে অনিয়ম ও বৈষম্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন

কন্ঠে ৮০তেও সুর কাপ্তাইয়ের বুদ্ধ কীর্তন শিল্পী রুহিনী তনচংগ্যার

দীঘিনালায় ৪ পর্যটক অপহরণে গ্রেফতার ২

রাজস্থলীতে ইউনিয়ন কৃষক দলের সমাবেশ অনুষ্ঠিত

নানিয়াচর সেনা অভিযানে অস্ত্রসহ একজন আটক

স্বাধীনতা দিবসে কাপ্তাইয়ে বর্ণিল আয়োজন

‎রাঙামাটি জেনারেল হাসপাতালের সেবার মান উন্নয়ন নিয়ে সনাকের অ্যাডভোকেসি সভা ‎

নিখোঁজের ১৫ ঘন্টা পর নদীতে মিলল লাশ  

শেখ হাসিনার পাশে বসা সেই অমর এবার নির্বাচন করছেন গণমুক্তি জোটের প্রার্থী হয়ে

error: Content is protected !!
%d bloggers like this: