শনিবার , ১৮ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে গরু বাজারের পাশেই ছাগল বাজারের স্থান নির্ধারন

প্রতিবেদক
সেলিম উদ্দীন, কক্সবাজার
এপ্রিল ১৮, ২০২৬ ৭:৫২ অপরাহ্ণ

কক্সবাজারের ঈদগাঁওয়ে জনস্বার্থ ও ব্যবসায়িক কার্যক্রমকে আরও সুশৃঙ্খল করতে একটি জনগুরুত্বপূর্ণ উদ্যোগ গ্রহণ করা হয়েছে। বাসস্ট্যান্ড এলাকায় গরুর বাজারের পাশেই ছাগল বাজারের জন্য স্থায়ী স্থান নির্ধারণ করা হয়েছে। কক্সবাজার সদর রামু আসনের এমপি লুৎফুর রহমান কাজলের নির্দেশনায় বাজারের ডিসি রোড থেকে ছাগল বাজারটি শনিবার (১৮ এপ্রিল) দুপুরে সরিয়ে নিয়েছেন উপজেলা প্রশাসন।

উপজেলা প্রশাসন, ঈদগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি পরিবারের সমন্বিত উদ্যোগে এ সিদ্ধান্ত বাস্তবায়ন করা হয়েছে বলে নিশ্চিত করেন  ভারপ্রাপ্ত চেয়ারম্যান আবদুল হাকিম।

তিনি বলেন, এমপির নির্দেশে বা প্রশাসনিক তৎপরতায় ছাগল বাজার সরিয়ে নেওয়া হয়েছে। মূল বিষয় হলো ডিসি রোডের ছাগল বাজারের কারনে বাজারে যানজট ও জনদুর্ভোগ লেগেই থাকত। জনদুর্ভোগের বিষয়টি এমপি মহোদয়কে বলা হলে তিনি গতকাল সরজমিন পরিদর্শন করে প্রশাসনকে ছাগল বাজারটি সরিয়ে নেয়ার নির্দেশ দেন। তারই প্রেক্ষিতে উপজেলা প্রশাসন বাজারটি সরিয়ে বিদ্যমান গরু বাজারের পাশে হস্তান্তর করেন।

সংশ্লিষ্টরা জানান, ব্যবসায়ীদের সঙ্গে আলোচনা ও সমঝোতার ভিত্তিতে স্থানটি নির্ধারণ করা হয়েছে, যাতে তারা নিরাপদ ও স্থায়ীভাবে ব্যবসা পরিচালনা করতে পারেন। এতে উচ্ছেদের শঙ্কা কমবে এবং ব্যবসায়ীরা স্বাচ্ছন্দ্যে তাদের ব্যবসা চালাতে পারবেন।

এছাড়া, নির্দিষ্ট স্থানে পশু কেনাবেচার সুযোগ থাকায় ক্রেতারাও সহজে প্রয়োজনীয় পশু সংগ্রহ করতে পারবেন।

এদিকে দীর্ঘদিন পরে হলেও ছাগল বাজারটি ডিসি রোড থেকে সরিয়ে নেয়ায় সাধারন মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা এই উদ্যোগ বাস্তবায়নের মাধ্যমে উপজেলার সামগ্রিক অর্থনৈতিক কার্যক্রমে ইতিবাচক পরিবর্তন আসবে এবং একটি সুশৃঙ্খল বাজার ব্যবস্থা গড়ে উঠবে বলে মনে করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চিৎম্রং বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ভদন্ত আগ্গাওয়াইন্সা মহাথেরোর অন্ত্যেষ্টিক্রিয়া

বাঙ্গালহালিয়া সরকারি কলেজের শিক্ষার গুনগত মান-উন্নয়নে অভিভাবক সমাবেশ

পাবিপ্রবি ভিসির বিরুদ্ধে নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ

জিসান বিন মাজেদ কাপ্তাইয়ের নতুন ইউএনও

বান্দরবানে আমাদের সময়ের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

হঠাৎ আগুন কাউখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 

বৃদ্ধা রামকিল বম’কে হেলিকপ্টারে চট্টগ্রাম সিএমএইচ পৌঁছালো সেনাবাহিনী

জুলাই গণঅভ্যুত্থানের শহীদ ও আহতদের স্মরণে রাঙামাটিতে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রামগড়ে বিজিবির উদ্যোগে ঈদ উপহার, আর্থিক সহায়তা ও শিক্ষা উপকরণ বিতরণ

আটকে পড়া অজগর কাপ্তাই জাতীয় উদ্যানে অবমুক্ত

error: Content is protected !!
%d bloggers like this: