রবিবার , ২৬ এপ্রিল ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে মায়ের সাথে ঘাস কাটতে গিয়ে নদীতে পড়ে এক শিশুর মৃত্যু

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
এপ্রিল ২৬, ২০২৬ ৮:০০ অপরাহ্ণ

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলায় পানিতে ডুবে আলী আজগর (৬) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রবিবার (২৬ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার মাইসছড়ি ইউনিয়নের পাকিজাছড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আলী আজগর ওই এলাকার মো. আরিফ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা যায়, আলী আজগর তার মায়ের সঙ্গে গরুর ঘাস কাটতে নদীর পাড়ে যায়। এ সময় তার মা ঘাস কাটায় ব্যস্ত থাকলে একপর্যায়ে আজগর সেখান থেকে সরে গিয়ে নদীর দিকে চলে যায়। অসাবধানতাবশত পানিতে পড়ে গেলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয় বলে ধারণা করা হচ্ছে।
কিছুক্ষণ পর ছেলেকে দেখতে না পেয়ে তার মা ডাকাডাকি শুরু করেন। কোনো সাড়া না পেয়ে আশপাশে খোঁজাখুঁজি করে একপর্যায়ে নদীর পাড়ে গিয়ে তাকে পানিতে ভাসমান অবস্থায় দেখতে পান। পরে দ্রুত উদ্ধার করে তোলার পর তাকে মৃত অবস্থায় পাওয়া যায়।

নিহত আলী আজগর স্থানীয় কালোপাহাড় নূরানী মাদ্রাসার নার্সারি শ্রেণির ছাত্র ছিলেন। মাদ্রাসার প্রধান শিক্ষক মাওলানা রাশেদুল ইসলাম মোহাম্মদপুরি বলেন, “আলী আজগর খুবই ভদ্র ও শান্ত স্বভাবের শিশু ছিল। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আল্লাহ তায়ালা যেন তার পরিবারকে এই শোক সহ্য করার তৌফিক দান করেন।

এ মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয়রা এমন দুর্ঘটনা এড়াতে শিশুদের প্রতি আরও বেশি নজরদারির আহ্বান জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জাতীয় প্রবাসী দিবসে সিআইপি সম্মাননা পেলেন শফিকুল ইসলাম রাহী

রামগড়ে ৩ শতাধিক মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা দিলো ওয়াদুদ ভূইয়া ফাউন্ডেশন

সাগর-রুনি থেকে তুহিনসহ সকল সাংবাদিক হত্যার বিচার বাস্তবায়ন করতে হবে

খুটাখালীর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে এগিয়ে লিটন সিকদার

২৫ এপ্রিল থেকে কাপ্তাই হ্রদে মাছ আহরণ বন্ধ

কাপ্তাইয়ে বিএনপির লিফলেট বিতরণ

বৃহত্তর রাঙামাটি সমিতি চট্টগ্রাম প্রীতি ফুটবল টুর্নামেন্ট অনুষ্ঠিত

জন্ম মৃত্যু নিবন্ধন কার্যক্রমে অবদান রাখায় সম্মাননা প্রদান

ব্যস্ত সময় পার করছেন চন্দ্রঘোনা ইউনিয়ন নির্বাচনের প্রার্থীরা

কাপ্তাইয়ে আইনশৃঙ্খলা রক্ষায় যৌথ বাহিনীর টহল

error: Content is protected !!
%d bloggers like this: