বৃহস্পতিবার , ১৪ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

রাবিপ্রবির নতুন উপাচার্য ড. জয়নুল আবেদীন সিদ্দিকী

রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রাবিপ্রবি) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী। বিশ্ববিদ্যালয়ের উপাচার্যকে ঘিরে সাম্প্রতিক আন্দোলন ও বিতর্কের মধ্যেই এ নিয়োগ দেওয়া হয়েছে।

‎বৃহস্পতিবার (১৪ মে) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ধারা ১০(১) অনুযায়ী তাকে উপাচার্য পদে নিয়োগ দেওয়া হয়েছে।

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে আগামী চার বছর তিনি এ দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি বর্তমান পদের সমপরিমাণ বেতনভাতা সহ অন্যান্য সুবিধা ভোগ করবেন। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিক ক্যাম্পাসে অবস্থান করতে হবে।

অধ্যাপক ড. জয়নুল আবেদীন সিদ্দিকী এর আগে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ট্রেজারারের দায়িত্ব পালন করেছেন।

উল্লেখ্য, গত বছরের ৬ জানুয়ারি ২০২৫ দ্রুত উপাচার্য নিয়োগের দাবিতে রাবিপ্রবির শিক্ষার্থীরা রাঙামাটি-চট্রগ্রাম সড়ক অবরোধ করে আন্দোলন করেন। শিক্ষার্থীদের আন্দোলনের পর ৯ জানুয়ারি ২০২৫ রাবিপ্রবির উপাচার্য হিসেবে নিয়োগ পান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাণরসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান।

‎তবে দায়িত্ব গ্রহণের পর থেকেই তাকে নিয়ে বিভিন্ন বিতর্কের সৃষ্টি হয়। গত ৫ মে রাবিপ্রবি শাখা ছাত্রদল নিয়োগে অনিয়ম, স্বজনপ্রীতি ও প্রশাসনিক দুর্নীতির অভিযোগ তুলে উপাচার্য ডা. আতিয়ার রহমানের অপসারণের দাবিতে ভিসি কার্যালয়ে তালা ঝুলিয়ে বিক্ষোভ কর্মসূচি পালন করে। এ সময় তারা ৪৮ ঘন্টার আলটিমেটামও দেয় তারা।

এরই ধারাবাহিকতায় সর্বশেষ বৃহস্পতিবার (১৪ মে) নতুন উপাচার্য হিসেবে ড. জয়নুল আবেদীন সিদ্দিকীকে নিয়োগ দেওয়া হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতে পার্বত্য মন্ত্রনালয়ের কৃষি সরঞ্জামসহ নগদ অর্থ বিতরণ

মানিকছড়িতে শয়নকক্ষ থেকে প্রবাসীর গলাকাটা লাশ উদ্ধার

কাপ্তাইয়ে অতিরিক্ত মূল্যে পেঁয়াজ বিক্রির অপরাধে ৫ হাজার টাকা জরিমানা 

রাঙামাটিতে ওএমএস টিসিবি খাদ্য বান্ধব কর্মসূচিতে স্বল্পমূল্যে চাল বিক্রি শুরু

লংগদুতে ঐতিহাসিক মুজিব নগর দিবস পালিত

রাঙামাটিতে অস্ত্র গোলাবারুদ উদ্ধার ২ ইউপিডিএফ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী

ভরা যৌবনে বিলাইছড়ির প্রকৃতি

রাঙামাটিতে চতুর্থ সংঘরাজ তিলোকানন্দ মহাথেরোর জাতীয় অন্ত্যেষ্টিক্রিয়া অনুষ্ঠিত

হাতি মানুষের বন্ধু্ত্বপূর্ণ অবস্থান তৈরী করতে হবে-বনমন্ত্রী

কাপ্তাই ভূমি অফিস ও হেডম্যান কার্যালয় পরিদর্শনে চট্রগ্রামর  অতিরিক্ত বিভাগীয় কমিশনার শারমিন জাহান

error: Content is protected !!
%d bloggers like this: