শনিবার , ১৬ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদগাঁওয়ে পৃথক অভিযানে গাঁজা ব্যবসায়ীসহ ৫ জন গ্রেফতার

প্রতিবেদক
সেলিম উদ্দিন, ঈদগাঁও, কক্সবাজার
মে ১৬, ২০২৬ ৯:৫৬ অপরাহ্ণ


কক্সবাজারের ঈদগাঁওয়ে থানা পুলিশের পৃথক অভিযানে এক নারী গাঁজা ব্যবসায়ী ও পরোয়ানাভুক্ত আসামিসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (১৬ মে) অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

‎পুলিশ জানায়, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এটিএম শিফাতুল মাজদারের নির্দেশনায় থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় ৬০ গ্রাম গাঁজা ও মাদক বিক্রির নগদ ৬০ হাজার ৯৯০ টাকাসহ আমিনা খাতুন নামে এক নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তিনি উপজেলার ইসলামাবাদ ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের জহির আহমেদের স্ত্রী।

পুলিশের আরো একটি পৃথক অভিযানে লোহাগাড়া থানার মাদক মামলার সাজাপ্রাপ্ত পলাতক আসামি এবং পরোয়ানাভুক্ত অপর এক আসামিকে গ্রেফতার করে পুলিশ। তারা হলেন, উপজেলার ইসলামাবাদ চরপাড়া গ্রামের মৃত জাফর আলমের পুত্র কায়েস মিয়া ও একই ইউনিয়নের আউলিয়াবাদ গ্রামের নুরুল হাসেমের পুত্র মোহাম্মদ ইয়াছিন।

‎অপরদিকে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আরও ২ জন অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। তারা হলেন, উপজেলার পোকখালী ইউনিয়নের পশ্চিম গোমাতলী গ্রামের মো. ছিদ্দিকের পুত্র শফিকুল ইসলাম ও ‎একই এলাকার আবুল কালামের পুত্র রফিকুল ইসলাম।

‎ঈদগাঁও থানার ওসি এটিএম শিফাতুল মাজদার বলেন, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক এবং মাদক ও অপরাধমুক্ত করতে পুলিশের এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। এছাড়া গ্রেফতারকৃত আসামীদের আইনী প্রক্রিয়ায় আদালতে সোপর্দ করা হয়েছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

চার হত্যা মামলাসহ পাঁচ মামলায় নানিয়ারচর উপজেলা পরিষদ চেয়ারম্যান কারাগারে

কাপ্তাইয়ে ছাদ হতে পড়ে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু 

ডেভিল হান্টে বিলাইছড়ি উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জেলহাজতে

গুইমারা লিচুবাগানে সেনাবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অবৈধ কাঠ জব্দ

রুমায় আওয়ামী লীগের বিক্ষোভ সমাবেশ

কাপ্তাইয়ের সংরক্ষিত বন হতে গাছ চুরির চেষ্টা: সরঞ্জাম ও নৌকা জব্দ

কাউখালীতে মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন 

কাপ্তাইয়ে পাহাড় ধসে ক্ষতিগ্রস্ত ৪শ জনকে ত্রাণ সহায়তা

ঈদগাঁওয়ে শতাধিক শিক্ষার্থীর মাঝে মানবিক ফাউন্ডেশনের শিক্ষা সামগ্রী বিতরণ

কাপ্তাইয়ে জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

error: Content is protected !!
%d bloggers like this: