রবিবার , ১৭ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

বাঙ্গালহালিয়ায় মারমা তরুণী অপহরণের অভিযোগ

রাঙামাটির রাজস্থলী উপজেলার বাঙ্গালহালিয়া এলাকায় এক মারমা তরুণীকে অপহরণের অভিযোগে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল নং-৩ এ অভিযোগ দায়ের করেছেন ভিকটিমের পরিবার। ঘটনাটি ঘিরে এলাকাজুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। একইসঙ্গে পরিবার ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে।

ভিকটিম খ্যানুউ মারমা (১৫) রাজস্থলীর কুন্ডেশ্বরী বালিকা বিদ্যা মন্দিরের দশম শ্রেণির ছাত্রী। তার মা নুম্রসিং মারমা (৩৬) স্বাক্ষরিত অভিযোগপত্রে উল্লেখ করা হয়, চলতি বছরের ১৯ ফেব্রুয়ারি রোজা ও ঈদুল ফিতরের ছুটিতে নিজ বাড়ি বাঙ্গালহালিয়ায় বেড়াতে আসে খ্যানুউ মারমা। এ সময় স্থানীয় আরচ তালুকদার, পিতা মৃত আব্দুল ফয়েজ আহমেদ তালুকদার এবং তার সহযোগী মো. আলাউদ্দিন, পিতা আলী আহমদ ভিকটিমকে বিভিন্নভাবে উত্যক্ত ও প্রলোভন দেখাতে শুরু করে বলে অভিযোগ করা হয়।

পরিবারের দাবি, বিষয়টি টের পেয়ে ভিকটিমের মা-বাবা অভিযুক্তদের সতর্ক করলেও তারা ক্ষমতার প্রভাব দেখিয়ে বিভিন্ন সময়ে হুমকি-ধামকি দেয়। অভিযোগে আরও বলা হয়, গত ৫ মার্চ সকালে প্রাইভেট পড়ে বাসায় ফেরার পথে আরচ তালুকদার ভিকটিমকে কু-প্রস্তাব দেয়।

এর ধারাবাহিকতায় গত ২০ এপ্রিল সকাল সাড়ে ১০টার দিকে রাউজান থানাধীন পাহাড়তলী চৌমুহনী বাজারে বাবার সঙ্গে কেনাকাটা করতে গেলে একপর্যায়ে নিখোঁজ হয় খ্যানুউ মারমা। পরে পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান না পেয়ে রাউজান থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি নং-১১৫৫, তারিখ: ২১-০৪-২০২৬) করেন।

অভিযোগপত্রে উল্লেখ করা হয়, ঘটনার কিছুক্ষণ পর অভিযুক্ত আলাউদ্দিন মোবাইল ফোনে ভিকটিমের বাবাকে কল করে জানায়, আরচ তালুকদার খ্যানুউ মারমাকে নিয়ে খাগড়াছড়ির দিকে যাচ্ছে এবং সে নিজেও তাদের সঙ্গে রয়েছে। এ সময় বিষয়টি নিয়ে আইনগত ব্যবস্থা না নিতে হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ পরিবারের।

এছাড়াও বিকাশের মাধ্যমে ৫ হাজার টাকা দাবি করা হয় এবং টাকা দিলে ভিকটিমের অবস্থান জানানো হবে বলে জানানো হয় বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। এ ঘটনায় পরিবার চরম উদ্বেগ ও নিরাপত্তাহীনতায় ভুগছে বলে জানিয়েছে।

এদিকে স্থানীয়দের অভিযোগ, ঘটনাটিকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা চলছে। ভিকটিমকে ভয়ভীতি দেখিয়ে একটি ভিডিও ধারণ করে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগও উঠেছে।

স্থানীয় কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে জানান, ঘটনাটি নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। তারা দ্রুত প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

ভিকটিমের পরিবার কান্নাজড়িত কণ্ঠে বলেন, আমাদের মেয়েকে জীবিত ও সুস্থ অবস্থায় ফিরে পেতে চাই। আমরা প্রশাসনের কাছে অনুরোধ করছি দ্রুত ব্যবস্থা নিয়ে তাকে উদ্ধার করা হোক এবং জড়িতদের আইনের আওতায় আনা হোক।

এ ঘটনায় স্থানীয় সচেতন মহল সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

পাহাড় জুড়ে আলোর উৎসব: প্রবারণা পূর্ণিমায় রঙিন ফানুসে মুখরিত হবে আকাশ

বাঘাইছড়িতে প্রধানমন্ত্রীর ঈদ উপহার নতুন ঘর পাচ্ছেন ৯০ পরিবার 

বাঙ্গালহালিয়া ইউনিয়নের মহিলা দলের কর্মী সভা অনুষ্ঠিত

ঘাগড়া কলেজে বিতর্ক প্রতিযোগিতা: দক্ষ যুবক গড়বে সমৃদ্ধ বাংলাদেশ

নদীতে ফুল ভাসানোর মধ্যে দিয়ে পাহাড়ে ৩ দিন ব্যাপী বিষু উৎসব শুরু করলো পাহাড়িরা

বাঘাইছড়িতে পারফরমেন্স বেজড গ্র্যান্টস ফর সেকেন্ডারি ইন্সটিটিউশনস স্কিম শীর্ষক কর্মশালা অনুষ্ঠিত 

কাপ্তাই জেটিঘাট কাঁঠালের হাট: প্রতি হাটে বিক্রি হয় ১০ লাখ টাকার কাঁঠাল

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা / ক্ষুদে বিজ্ঞানীদের উদ্ভাবনীতে মুগ্ধতা

কাপ্তাইয়ে এইচএসসি পরীক্ষা শুরু, অংশ নিচ্ছেন ৭১৩ পরীক্ষার্থী

রাঙামাটিতে ১০ লাখ জাল টাকাসহ ২জন আটক

error: Content is protected !!
%d bloggers like this: