বুধবার , ২০ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

ঈদুল আজহা সামনে রেখে মহালছড়িতে কসাইদের প্রশিক্ষণ অনুষ্ঠিত

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
মে ২০, ২০২৬ ৬:২৩ অপরাহ্ণ

আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে খাদ্য নিরাপত্তা নিশ্চিতকরণ ও কোরবানির মাংস এবং চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণের লক্ষ্যে বুধবার (২০ মে) সকাল ১১:৩০ ঘটিকায় খাগড়াছড়ির মহালছড়িতে পেশাদার ও মৌসুমি কসাইদের নিয়ে একদিন ব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

“খাদ্য নিরাপত্তায় ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক কোরবানির মাংস ও চামড়া সঠিকভাবে প্রক্রিয়াজাতকরণ” শীর্ষক এই প্রশিক্ষণের আয়োজন করে উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল মহালছড়ি।

উপজেলা হলরুমে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মসূচিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সূপর্ণা দে। তিনি বলেন, কোরবানির পশু জবাই, মাংস সংরক্ষণ ও চামড়া পরিচর্যায় সচেতনতার অভাবে প্রতিবছর অনেক সময় স্বাস্থ্যঝুঁকি ও অর্থনৈতিক ক্ষতির ঘটনা ঘটে। সঠিক নিয়ম অনুসরণ করলে নিরাপদ খাদ্য নিশ্চিত হওয়ার পাশাপাশি চামড়ার গুণগত মানও বজায় রাখা সম্ভব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক মোঃ আব্দুল ছাত্তার এবং উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোঃ ছানোয়ার হোসেন। এছাড়াও স্থানীয় ইমাম, পেশাদার কসাই, মৌসুমি কসাই ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ প্রশিক্ষণে অংশ নেন।

প্রশিক্ষণে কোরবানির পশু জবাইয়ের স্বাস্থ্যসম্মত পদ্ধতি, মাংস কাটাকাটি ও সংরক্ষণ, পশুর বর্জ্য ব্যবস্থাপনা, চামড়ায় লবণ প্রয়োগের সঠিক নিয়ম, সংক্রামক রোগ প্রতিরোধ এবং খাদ্য নিরাপত্তা বিষয়ক বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। অংশগ্রহণকারীদের হাতে-কলমে কিছু ব্যবহারিক দিকও দেখানো হয়।

আয়োজকরা জানান, ঈদুল আজহার সময় জনস্বাস্থ্য সুরক্ষা এবং কোরবানির পশুর মাংস ও চামড়ার অপচয় রোধে এ ধরনের প্রশিক্ষণ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। অংশগ্রহণকারীরাও প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান বাস্তব জীবনে কাজে লাগানোর প্রত্যয় ব্যক্ত করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

কাপ্তাইয়ে সেনাবাহিনী কর্তৃক বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান

বিলাইছড়ি উপজেলার শিক্ষার্থীদের সঙ্গে উপজেলা প্রশাসনের আলোচনা সভা 

৫০ বছরে মহালছড়ির রাস মহোৎসব: উপজেলা নির্বাহী অফিসারের মন্ডপ পরিদর্শন

চন্দনাইশ বরকলে নির্বাচনী অফিস উদ্বোধন করেন ধানের শীষের প্রার্থী জসিম উদ্দিন আহমেদ

রাঙামাটিতে ডেভিল হান্টে যুবলীগ কর্মী গ্রেফতার

রাঙামাটিতে সুজন এর প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

আমি ও আমাদের সাংবাদিকতা

লংগদুতে রাবেতা বে.প্রা. বিদ্যালয়ে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

বাঘাইছড়িতে যৌতুক মামলার আসামী গ্রেফতার 

ছাত্রদলের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে কাপ্তাইয়ে বর্ণাঢ্য র‌্যালি ও আলোচনা সভা

error: Content is protected !!
%d bloggers like this: