শুক্রবার , ২২ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

‎রাঙামাটি আইনজীবী সমিতির দায়িত্বে সভাপতি শাহ আলম ও সম্পাদক শিশু মনি চাকমা

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২২, ২০২৬ ৬:৩৫ অপরাহ্ণ

রাঙামাটি জেলা আইনজীবী সমিতির নির্বাচনে সভাপতি পদে অ্যাডভোকেট শাহ আলম, সহ-সভাপতি পদে অ্যাডভোকেট বিপ্লব চাকমা ও অ্যাডভোকেট মাকসুদা হক এবং সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শিশুমনি চাকমা নির্বাচিত হয়েছে।
‎

গতকাল বৃহস্পতিবার (২১ মে) অনুষ্ঠিত নির্বাচনে সরাসরি তিনটি পদেই নির্বাচন অনুষ্ঠিত হয়। সভাপতি পদে অ্যাডভোকেট শাহ আলম পেয়েছেন ৬২ ভোট, তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট ভবতোষ দেওয়ান পেয়েছেন ৩০ ভোট।
‎
‎সহ সভাপতি পদে অ্যাডভোকেট বিপ্লব চাকমা ৭৮ ভোট এবং অ্যাডভোকেট মাকসুদা হক ৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। এই পদে অন্য প্রার্থী অ্যাডভোকেট পারভেজ তালুকদার পেয়েছেন ২৮ ভোট।
‎
‎সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট শিশুমনি চাকমা ৬২ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী অ্যাডভোকেট আবছার আলী পেয়েছেন ৩০ ভোট।
‎বাকি পদগুলোতে আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট উজ্জ্বল তঞ্চঙ্গ্যা, অর্থ সম্পাদক অ্যাডভোকেট শহীদুল ইসলাম, সংস্কৃতি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মামুন ভূঁইয়া, পাঠাগার সম্পাদক অ্যাডভোকেট বিবরণ চাকমা, আইটি সম্পাদক অ্যাডভোকেট গফুর বাদশা, সদস্য পদে অ্যাডভোকেট রহমত উল্লাহ, অ্যাডভোকেট হারুন অর রশীদ, অ্যাডভোকেট আলাল উদ্দিন, অ্যাডভোকেট বিউটি দত্ত, অ্যাডভোকেট সাহেদা ইসলাম, অ্যাডভোকেট দীপেন চাকমা।
‎
‎এ্যাডভোকেট উথোয়াই মং মারমাকে প্রধান নির্বাচন
‎কমিশনার বানিয়ে এ্যাডভোকেট মোঃ শাহাদাত আলী খান ও এ্যাডভোকেট দর্শন চাকমাকে নির্বাচন কমিশনার দায়িত্ব দিয়ে নির্বাচন পরিচালনা করা হয়।
‎
‎
‎

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রাঙামাটিতেও অগ্নিসংযোগ ব্যাপক ভাংচুর ও তান্ডব-লীলা

চন্দনাইশে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে লিফলেট বিতরণ করলেন সাবেক বিচারপতি আবদুস সালাম মামুন

কাপ্তাইয়ে আন্তর্জাতিক নারী দিবসে র‍্যালী ও আলোচনা সভা 

খুটাখালীর ৬নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক পদে এগিয়ে লিটন সিকদার

শপথ শেষে ৪ ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

রাঙামাটিতে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবসে মানববন্ধন ও আলোচনা সভা অনুষ্ঠিত

অবৈধ অস্ত্রের মুখে পার্বত্যাঞ্চলে সরকারের উন্নয়ন কাজ করতে হচ্ছে- দীপংকর তালুকদার 

বাঘাইছড়িতে কৃষকদের মাঝে বিনামূল্যে ধানের বীজ ও সার বিতরণ

সকলে মিলে পাহাড়ে শান্তিপূর্ণ সহবস্থান নিশ্চিত করব: পার্বত্য প্রতিমন্ত্রী

চন্দ্রঘোনা পুলিশের অভিযানে ২০ লিটার দেশীয় চোলাইমদসহ আটক –১

error: Content is protected !!
%d bloggers like this: