শনিবার , ২৩ মে ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

অনিয়মের অভিযোগ পাওয়া শিক্ষকদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে-কাজল তালুকদার

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
মে ২৩, ২০২৬ ৪:০০ অপরাহ্ণ

অনিয়মের অভিযোগ পাওয়া প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান কৃষিবিদ কাজল তালুকদার।

শনিবার (২৩ মে) সকালে রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে সচেতন নাগরিক কমিটি (সনাক)-টিআইবি, রাঙ্গামাটি আয়োজিত এক অ্যাডভোকেসি সভায় তিনি এ কথা বলেন। সভায় সভাপতিত্ব করেন সনাক সভাপতি প্রফেসর বাঞ্ছিতা চাকমা।

কাজল তালুকদার বলেন, “শিক্ষকতা একটি মহান পেশা। এ পেশায় কোনো ধরনের অনিয়ম গ্রহণযোগ্য নয়।” তিনি অনিয়মে জড়িত শিক্ষকদের বিষয়ে সুনির্দিষ্ট তথ্য জেলা পরিষদে পাঠানোর আহ্বান জানান।

টিআইবির এরিয়া কো-অর্ডিনেটর বেনজিন চাকমার সঞ্চালনায় সভায় সনাকের পক্ষ থেকে মানিকছড়ি প্রিয়মোহন দেওয়ানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যাতায়াতের সিঁড়িতে রেলিং স্থাপন, মগবান ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে বৈদ্যুতিক ওয়্যারিং, বসার জন্য চেয়ার ও ফ্যানের ব্যবস্থা, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া কিছু প্রাথমিক শিক্ষকের বর্গা/প্রক্সি ইস্যু, শিক্ষার গুণগত মানোন্নয়ন এবং এনটিআরসিএর মাধ্যমে শিক্ষক নিয়োগসহ বিভিন্ন বিষয় তুলে ধরা হয়। সভায় চেয়ারম্যান উত্থাপিত বিষয়গুলোর সমাধানে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করেন।

সভাপতির বক্তব্যে প্রফেসর বাঞ্ছিতা চাকমা বলেন, সনাক দুর্নীতির বিরুদ্ধে জনগণকে সচেতন করতে কাজ করছে। “প্যাকটা” প্রকল্পের মাধ্যমে জনগণকে দুর্নীতিবিরোধী কার্যক্রমে সম্পৃক্ত করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় অ্যাকটিভ সিটিজেন গ্রুপ (এসিজি) তৃণমূল পর্যায়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন। তিনি আশা প্রকাশ করেন, কমিউনিটি মনিটরিংয়ের মাধ্যমে বিভিন্ন প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা বৃদ্ধি পাবে এবং দুর্নীতি কমবে।

সভায় জেলা পরিষদ সদস্য সাগরিকা রোয়াজা, বৈশালী চাকমা, প্রতুল দেওয়ান এবং সনাক সদস্য নিরূপা দেওয়ান, সীমা দেওয়ান, অঞ্জুলিকা খীসা ও রেজাউর রশীদ পাপ্পুসহ অনেকে বক্তব্য দেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

রামগড় সরকারি হাসপাতালে সিজারিয়ান অপারেশন চালু

ইউপিডিএফের কর্মসুচি / পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন স্থানে ও ঢাকা-চট্টগ্রামে একযোগে প্রদীপ প্রজ্জ্বলন

ঈদগাঁওয়ে স্লুইসগেট কমিটির নানা অনিয়মের বিরুদ্ধে মানববন্ধন

ওয়াগ্গায় বিলাতি ধনিয়া পাতা চাষে লাভবান কৃষক

কাপ্তাইয়ের নারানগিরি উচ্চ বিদ্যালয়ে পুরষ্কার বিতরণী ও কৃতি সংবর্ধনা

লংগদু উপজেলায় যুবলীগ নেতার অত্যাচারে অতিষ্ঠ স্থানীয়রা

কাপ্তাইয়ে আর্ন্তজাতিক বন দিবস পালন

বাঘাইছড়িতে আমতলী ইউনিয়ন বিএনপির পরিচিতি সভা

খাগড়াছড়িতে ৩৩৬ পরিবার বসতি স্থাপন নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অপপ্রচার

বিলাইছড়িতে ৯ অক্টোবর হতে কঠিন চীবর দান অনুষ্ঠিত হচ্ছে

error: Content is protected !!
%d bloggers like this: