রবিবার , ১২ জুলাই ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. পর্যটন
  6. এক্সক্লুসিভ
  7. রাজনীতি
  8. অর্থনীতি
  9. এনজিও
  10. উন্নয়ন খবর
  11. আইন ও অপরাধ
  12. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. অন্যান্য
  15. কৃষি ও প্রকৃতি
  16. প্রযুক্তি বিশ্ব
  17. ক্রীড়া ও সংস্কৃতি
  18. শিক্ষাঙ্গন
  19. লাইফ স্টাইল
  20. সাহিত্য
  21. খোলা জানালা

মহালছড়িতে বন্যার্ত মানুষের পাশে সেনাবাহিনী, ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প ও বিনামূল্যে ওষুধ বিতরণ

প্রতিবেদক
শফিক ইসলাম, মহালছড়ি, খাগড়াছড়ি
জুলাই ১২, ২০২৬ ১২:৪৭ পূর্বাহ্ণ

টানা ভারী বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার বিভিন্ন এলাকা পানিবন্দি হয়ে পড়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাজারো মানুষ। দুর্গত মানুষের এই দুর্দশা লাঘবে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রেখেছে মহালছড়ি সেনা জোন।

শনিবার (১১ জুলাই) মহালছড়ি সেনা জোনের উদ্যোগে বন্যা কবলিত ও পানিবন্দি মানুষের মাঝে ভ্রাম্যমাণ মেডিকেল ক্যাম্প পরিচালনা এবং বিনামূল্যে ঔষধ বিতরণ করা হয়েছে। দুর্গম ও বিচ্ছিন্ন এলাকায় চিকিৎসা সেবা পৌঁছে দিতে সেনাবাহিনীর মেডিকেল টিম নদীপথে ইঞ্জিনচালিত নৌকায় করে বিভিন্ন এলাকায় গিয়ে চিকিৎসা প্রদান করছে।

মহালছড়ি সেনা জোনের রেজিমেন্টাল মেডিকেল অফিসার (আরএমও) ক্যাপ্টেন মোঃ বোরহান উদ্দিন জানান, বন্যা পরিস্থিতিতে অনেক মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছেন। এ বিষয়টি বিবেচনায় নিয়ে মহালছড়ি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোঃ আল জাবির আসিফ, পিএসসি-এর নির্দেশনায় একটি ভ্রাম্যমাণ মেডিকেল টিম গঠন করা হয়েছে।

তিনি আরও বলেন, যেসব এলাকার মানুষ বন্যার কারণে চিকিৎসা নিতে পারছেন না, আমরা তাদের দোরগোড়ায় পৌঁছে চিকিৎসাসেবা ও বিনামূল্যে প্রয়োজনীয় ঔষধ বিতরণ করছি। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত মহালছড়ি সেনা জোনের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

স্থানীয় বাসিন্দারা সেনাবাহিনীর এমন উদ্যোগকে সময়োপযোগী ও প্রশংসনীয় বলে উল্লেখ করেছেন। তারা জানান, দুর্গম ও পানিবন্দি এলাকায় পাহাড়ী ও বাঙালীদের চিকিৎসা সেবা পৌঁছে দেওয়ার ফলে শিশু, বৃদ্ধ ও অসুস্থ রোগীরা বিশেষভাবে উপকৃত হচ্ছেন।

উল্লেখ্য, দেশের যেকোনো দুর্যোগ ও সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশ সেনাবাহিনী সবসময় জনগণের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনা করে আসছে। পার্বত্য চট্টগ্রামেও সেনাবাহিনী নিয়মিতভাবে চিকিৎসা সেবা, ত্রাণ বিতরণ, উদ্ধার কার্যক্রম, যোগাযোগ ব্যবস্থা পুনঃস্থাপন এবং দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। সাম্প্রতিক বন্যা পরিস্থিতিতেও মহালছড়ি সেনা জোনের সদস্যরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন, যা স্থানীয় জনগণের মাঝে ব্যাপক প্রশংসা অর্জন করেছে।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বর্ণিল আয়োজনে চন্দ্রঘোনা চম্পাকুঁড়ি খেলাঘর আসরের ৩ যুগপুর্তি উৎসব

বাঘাইছড়িতে শহীদ বুদ্ধিজীবী দিবস পালিত

খাগড়াছড়িতে বিশ্ব অটিজম সচেতনতা দিবস পালিত

রাঙামাটিতে এমএন লারমার ৩৯ তম মৃত্যু বার্ষিকী পালিত

কাপ্তাই তথ্য অফিসের আয়োজনে ‘স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে আমাদের করণীয়’ শীর্ষক মতবিনিময় সভা

সাজেকে ৫০ হাজার গাছের চারা বিতরণ করেছে বন বিভাগ

মেয়াদোত্তীর্ণ ঔষধ বিতরণ নিয়ে তোলপাড়, তদন্ত কমিটি গঠন

বিলাইছড়ি বাজার পুজা মন্ডপে ডিআইজি  শুভেচ্ছা উপহার

ধর্মীয় পরিবেশ উন্নয়নে বাঘাইছড়ির তিন জামে মসজিদে পৌরসভার মানবিক উদ্যোগ

বাঙ্গালহালিয়াতে ভোক্তা অধিকারের অভিযানে ৬ হাজার টাকা জরিমানা

error: Content is protected !!
%d bloggers like this: