মঙ্গলবার , ১৩ অক্টোবর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে ৬ মাদক সেবী গ্রেপ্তার, মুচলেকায় ৩ কিশোরের মুক্তি

প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক, রাঙামাটি
অক্টোবর ১৩, ২০২৬ ৫:২৭ অপরাহ্ণ

রাঙামাটি কোতয়ালী থানার বিশেষ অভিযানে মাদক সেবী ও কিশোরসহ ৯ জনকে গ্রেপ্তার ও আটক করা হয়েছে। এদেরমধ্যে বেসামাল অবস্হায় রাস্তায় জনবিরক্তি কার্য করার অপরাধে ৬ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়া মাদকসেবনে জড়িত থাকার সন্দেহে আটক ৩ কিশোরকে পরিবারের জিম্মায় মুচলেকায় ছেড়ে দেয়া হয়েছে ।

গতকাল ১২অক্টোবর থেকে ১৩ই অক্টোবর পর্যন্ত গেল ২৪ ঘন্টায় রাঙামাটি পৌরসভার বিভিন্নস্থানে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেপ্তার ও আটক করা হয়।

গ্রেপ্তারকৃতদের মধ্যে -১। মোহাম্মদ আলী(৫৪), পিতা- মোঃ ইদ্রিস আলী, মাতা: ফজিলত নেছা-স্থায়ী: ০৪নং ওয়ার্ড, রাঙ্গামাটি পৌরসভা গ্রাম- ওয়াপদা কলোনী, থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি, ২। মোঃ সজিব (২৩), পিতা- মোঃ হারুন, মাতা- বিলকিছ বেগম, সাং-০২ নং পাথর ঘাটা, রিজার্ভ বাজার, থানা- কোতয়ালী, রাঙ্গামাটি,

৩। মোঃ ইউনুস (৩৫), পিতা- মোঃ আক্কাস আলী, মাতা- সুফিয়া খাতুন, সাং- চম্পকনগর (বাঙ্গালী পাড়া), থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি, ৪। মিরাজ (৩৪), পিতা- চান মিয়া, মাতা- মিনার খাতুন, সাং- চম্পকনগর, ০৮নং ওয়ার্ড,থানা- রাঙ্গামাটি সদর, জেলা -রাঙ্গামাটি, ৫। প্রসেনজিৎ চাকমা (২৪), পিতা- শান্তি কুমার চাকমা, মাতা- লক্ষিমতি চাকমা, স্থায়ী সাং- মাইসছড়ি, ০৪নং ওয়ার্ড, ০১নং সুভলং ইউপি, থানা-বরকল, জেলা- রাঙ্গামাটি, বর্তমান সাং- ট্রাইবেল আদাম, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি ও ৬। আলমগীর (৩১), পিতা- তোতাম্বর মোল্লা, মাতা- রহিমা বেগম, সাং- চম্পক নগর, ০৮ নং ওয়ার্ড,থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিকে বেসামাল অবস্হায় রাস্তায় জনবিরক্তি কার্য করার অপরাধে গ্রেফতার করা হয়েছে।

এছাড়া ৭। যোগেন্দ্র বড়য়া (২১), পিতা সদেশ বড়য়া,মাতা-পূর্ণিমা বড়ুয়া, সাং-ওয়ার্ড ০২নং, পুরাতন হাসপাতাল, থানা- কোতয়ালী,জেলা-রাঙ্গামাটি, ০৮। ইয়াসিন হোসেন (২০), পিতা- মুক্তার হোসেন,মাতা- সকিনা বেগম,সাং ওয়ার্ড ০২নং, পুরাতন হাসপাতাল,থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটি, ০৯। অন্তিক দে (২৪), পিতা- খোকন দে,মাতা- তাপসী দে,সাং- স্বর্ণটিলা, ওয়ার্ড নং- ০৫, রাঙ্গামাটি পৌরসভা, থানা- কোতয়ালী, জেলা- রাঙ্গামাটিকে মাদকসেবন সন্দেহে জড়িত থাকায় আটক করা হয়। পরে আটককৃতদের কিশোরদের সংশোধনের জন্য অনুরোধ করায় উর্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে মুচলেকা নিয়ে তাদের পিতা-মাতার জিম্মায় প্রদান করা হয়।

রাঙামাটির পুলিশ সুপার মুহম্মদ আব্দুর রকিবের নির্দেশনায় কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসীম উদ্দীন ও পুলিশ পরিদর্শক (তদন্ত) মোকলেছুর রহমানের নেতৃত্বে থানা পুলিশের আভিযানিক টিম বিশেষ এ অভিযান পরিচালনা করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ জসীম উদ্দীন বলেন- ‘আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, মাদক ও সন্ত্রাসের বিরুদ্ধে পুলিশ জিরো টলারেন্স নীতি অনুসরণ করছে। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ পূর্বক বিধি মোতাবেক আদালতে সোর্পদ করা হয়েছে। অভিযান অব্যাহত থাকবে’।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

বিভিন্ন দাবীতে খাগড়াছড়িতে বিএনপির মানববন্ধন

রাঙামাটি জেলা ট্রাক, মিনিট্রাক, পিকআপ শ্রমিক ইউনিয়নের বেদখল অফিস নিজ দখলে

রাইখালী ফেরিঘাটে বালুবাহী ট্রাকের ধাক্কায় নারী নিহত, আহত ২

খাগড়াছড়িতে সেনাবাহিনীর বিনামূল্যে চোখের চিকিৎসা

কাপ্তাই বিজিবির অভিযানে বিলাইছড়ি থেকে পরিত্যক্ত বন্দুক উদ্ধার

জুরাছড়িতে আওয়ামী লীগের শান্তি ও উন্নয়ন সমাবেশ

বাঘাইছড়িতে জাতীয় উৎপাদনশীলতা দিবস উপলক্ষে আলোচনা সভা

বাঘাইহাট জোনের অভিযানে ভারতীয় সিগারেট জব্দ

বঙ্গবন্ধুর সমাধিতে রাঙামাটি জেলা আ.লীগের শ্রদ্ধাঞ্জলি দলীয় রাজনীতিতে আলোচনার বিষয়স্তু

বরকলের ভুষণছড়া ইউপিতে প্রশাসক নিয়োগের দাবি

error: Content is protected !!
%d bloggers like this: