মঙ্গলবার , ১৭ নভেম্বর ২০২৬ |
  1. জাতীয়
  2. রাঙামাটি
  3. খাগড়াছড়ি
  4. বান্দরবান
  5. চট্টগ্রাম
  6. আইন ও অপরাধ
  7. রাজনীতি
  8. পর্যটন
  9. ক্ষুদ্র নৃ-গোষ্ঠী
  10. এক্সক্লুসিভ
  11. অর্থনীতি
  12. এনজিও
  13. চাকরির খবর-দরপত্র বিজ্ঞপ্তি
  14. উন্নয়ন খবর
  15. ক্রীড়া ও সংস্কৃতি
  16. খোলা জানালা
  17. কৃষি ও প্রকৃতি
  18. প্রযুক্তি বিশ্ব
  19. শিক্ষাঙ্গন
  20. লাইফ স্টাইল
  21. সাহিত্য
  22. অন্যান্য

জলবায়ু ন্যায়বিচার ও জুম কৃষিতে রাষ্ট্রীয় সুরক্ষার দাবি / খাগড়াছড়িতে নারী চাষীদের সমাবেশ ও কৃষি পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত

প্রতিবেদক
বিশেষ প্রতিনিধি, খাগড়াছড়ি
নভেম্বর ১৭, ২০২৬ ১:৪১ অপরাহ্ণ

দেশব্যাপী চলমান ‘আইল থেকে আন্তালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান সপ্তাহ’-এর অংশ হিসেবে আজ মঙ্গলবার (১৭ নভেম্বর ২০২৬) সকাল ১০টায় খাগড়াছড়ির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর সাংস্কৃতিক ইনস্টিটিউট প্রাঙ্গণে “কৃষি উৎপাদনে নারীর সংগ্রাম: জলবায়ু ন্যায়বিচারের দাবিতে নারী চাষীদের সমাবেশ” এবং বীজ, খাদ্য ও অন্যান্য কৃষি পণ্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। জাবারাং কল্যাণ সমিতি, ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট (এফইডি)-খাগড়াছড়ি, ক্লিন (CLEAN), প্রাণ (PRAAN), বাংলাদেশ খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক (KHANI) এবং বিডব্লিউজিইডি (BWGED)-এর যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।

ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট (এফইডি), খাগড়াছড়ির সভাপতি অরুন কান্তি চাকমা-র সভাপতিত্বে অনুষ্ঠিত এই সমাবেশে প্রারম্ভিক বক্তব্য প্রদান করেন জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা। সভায় মূল ধারণাপত্র উপস্থাপন করেন ফোরাম অন ইকোলজি এন্ড ডেভেলপমেন্ট, খাগড়াছড়ির সাধারণ সম্পাদক- নারী হেডম্যান ইখিন চৌধুরী।

সমাবেশে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-এর এরিয়া ম্যানেজার মোঃ নুরুল আলাল, খাগড়াছড়ি প্রেস ক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য, কাপতলা পাড়ার কৃষক প্রভাংশু ত্রিপুরা, কুমারধন পাড়ার নারী কার্বারি মেদিনি বালা ত্রিপুরাসহ স্থানীয় নারী চাষী ও সুশীল সমাজের প্রতিনিধিবৃন্দ।

প্রারম্ভিক বক্তব্যে জাবারাং কল্যাণ সমিতির নির্বাহী পরিচালক মথুরা বিকাশ ত্রিপুরা তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলন (কপ-৩১)-এর প্রেক্ষাপট তুলে ধরে বলেন, বৈশ্বিক গ্রিনহাউস গ্যাস নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত নগণ্য (শূন্য দশমিক ৫ শতাংশেরও কম) হওয়া সত্ত্বেও জলবায়ু পরিবর্তনের সবচেয়ে ভয়াবহ অভিঘাত এ দেশের কৃষকদেরই বহন করতে হচ্ছে। তিনি পার্বত্য চট্টগ্রামের সাম্প্রতিক আকস্মিক বন্যা, পাহাড়ি ঢল ও ভূমিধসের চিত্র তুলে ধরে বলেন, দুর্যোগে পাহাড়ের ঢালু জমি ও ঐতিহ্যবাহী জুমক্ষেত ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হওয়ায় পাহাড়ি জনপদ আজ চরম খাদ্যনিরাপত্তা ও জীবিকার সংকটে পড়েছে। তিনি জুম চাষকে প্রচলিত কৃষির কাঠামোর বাইরে না রেখে রাষ্ট্রীয় ও প্রাতিষ্ঠানিক স্বীকৃতি প্রদান, ক্ষতিগ্রস্ত জুমিয়া কৃষকদের জরুরি পুনর্বাসন এবং বিনামূল্যে মানসম্মত বীজ ও কৃষি উপকরণ সরবরাহের জোর দাবি জানান।

সভাপতির বক্তব্যে অরুন কান্তি চাকমা বলেন, জলবায়ু সংকট মোকাবিলায় কৃষিখাতের রূপান্তর হতে হবে অধিকারভিত্তিক, কৃষকনেতৃত্বাধীন এবং অনুদাননির্ভর। ঋণনির্ভর অর্থায়ন বা কার্বন বাজারের মুনাফার ফাঁদে ফেলে পাহাড়ি ও সমতলের কৃষকের জমি, পানি ও বনের প্রথাগত অধিকার কেড়ে নেওয়ার যেকোনো অপচেষ্টা প্রতিহত করতে হবে।

ধারণাপত্র উপস্থাপনকালে ইখিন চৌধুরী সুদূর আন্তালিয়ার শীতাতপ নিয়ন্ত্রিত আলোচনা কক্ষের সঙ্গে দেশের গ্রামীণ ও পাহাড়ি জনপদের কৃষকের ‘আইল’-এর বাস্তবতাকে যুক্ত করার গুরুত্ব তুলে ধরেন। তিনি তথ্য-উপাত্ত তুলে ধরে বলেন, বাংলাদেশের জিডিপিতে ১১ শতাংশ অবদান রাখা এবং ৪৫ শতাংশ মানুষের জীবিকা নির্বাহকারী কৃষিখাত আজ চরম ঝুঁকিতে। সাম্প্রতিক বছরগুলোতে প্রাকৃতিক দুর্যোগে ক্ষয়ক্ষতি প্রায় দশ গুণ বেড়েছে এবং দুর্যোগকবলিত এলাকার অতিদরিদ্র পরিবারগুলো তাদের আয়ের প্রায় ৯৭ শতাংশ পর্যন্ত হারাচ্ছে।

তিনি আরও বলেন, দেশের ১৪ লাখের বেশি অগভীর নলকূপের মধ্যে সাড়ে ৯ লাখেরও বেশি এখনো ডিজেলে চলে এবং আমদানিনির্ভর রাসায়নিক সারের ওপর অতিমাত্রায় নির্ভরতা প্রান্তিক কৃষকের উৎপাদন খরচ বাড়িয়ে দিচ্ছে। পাশাপাশি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের বৈষম্য তুলে ধরে তিনি জানান, প্রয়োজনের তুলনায় বাংলাদেশ দশ ভাগের এক ভাগও সহায়তা পাচ্ছে না, যার আবার ৬৫ শতাংশই আসছে ঋণ হিসেবে এবং বৈশ্বিক জলবায়ু তহবিলের মাত্র ১ দশমিক ৭ শতাংশ অর্থ সরাসরি ক্ষুদ্র কৃষকদের কাছে পৌঁছায়। এমতাবস্থায় তিনি ডিজেলের তুলনায় ২০ থেকে ৩০ শতাংশ খরচ সাশ্রয়ী সৌরসেচ, মিথেন নিঃসরণ হ্রাসকারী ‘এডব্লিউডি’ পদ্ধতি, সৌরচালিত হিমাগার এবং স্থানীয় জলবায়ুসহিষ্ণু ও জুমের প্রথাগত বীজ সংরক্ষণে রাষ্ট্রীয় ভর্তুকি ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান—যেখানে বড় ব্যবসায়ীদের পরিবর্তে ক্ষুদ্র ও নারী কৃষক এবং আদিবাসী জনগোষ্ঠীর মালিকানা ও অংশগ্রহণ অগ্রাধিকার পাবে।

সমাবেশে বক্তারা পাহাড়ের খাদ্য উৎপাদন ও জীববৈচিত্র্য সংরক্ষণে নারী চাষী ও ক্ষুদ্র জুমচাষীদের অপরিসীম অবদানের কথা স্মরণ করে জাতীয় ও আন্তর্জাতিক নীতিনির্ধারকদের প্রতি তিনটি সুস্পষ্ট দাবি তুলে ধরেন: ১. জলবায়ু অর্থায়ন হতে হবে শর্তহীন ও অনুদানভিত্তিক, কোনোভাবেই ঋণনির্ভর নয়। ২. ক্ষয়ক্ষতি ও বিনষ্ট তহবিল (FRLD) এবং অভিযোজন তহবিলে পাহাড়ি অঞ্চলের বন্যা ও ভূমিধসসহ কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের জন্য পৃথক বরাদ্দ রাখতে হবে এবং ক্ষতিগ্রস্ত নারী ও প্রান্তিক কৃষকদের সরাসরি ও সহজ প্রবেশাধিকার নিশ্চিত করতে হবে। ৩. জুম কৃষিকে আইনি ও নীতিগত সহায়তার আওতায় এনে জুমিয়া কৃষকদের পুনর্বাসন, বিনামূল্যে বীজ ও কৃষি উপকরণ প্রদান এবং কৃষিপ্রতিবেশভিত্তিক উদ্যোগে প্রান্তিক ও আদিবাসী কৃষকদের প্রথাগত অধিকার নিশ্চিত করতে হবে।

জাবারাং কল্যাণ সমিতির ক্যাম্পেইন কোঅর্ডিনেটর বিদ্যুৎ জ্যোতি চাকমার সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশের শুরুতে নারী চাষী ও স্থানীয় ক্ষুদ্র উদ্যোক্তারা তাঁদের উৎপাদিত বিভিন্ন প্রজাতির ঐতিহ্যবাহী জুমের বীজ, স্থানীয় খাদ্যসামগ্রী ও কৃষিপণ্য প্রদর্শন করেন।

সর্বশেষ - আইন ও অপরাধ

আপনার জন্য নির্বাচিত

জেলা পরিষদের উদ্যোগে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ

বিলাইছড়িতে বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা

কাপ্তাই নৌবাহিনী স্কুল এন্ড কলেজ শিক্ষার দ্যুতি ছড়াচ্ছে পার্বত্যাঞ্চলে

আমতলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের ত্রি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত 

লংগদুতে ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকী পালন

দীঘিনালায় মাদক, বাল্য বিবাহ ও ধর্ষণকে লাল কার্ড প্রদর্শন

আগামী দিনের আন্দোলনে বিএনপি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে প্রস্তুত থাকতে হবে-ওয়াদুদ ভূঁইয়া 

‘বৃষ্টিতে আর জল নেই’ চলচ্চিত্রে অভিনয়ের জন্য সাবেরা শোবিজ স্টার অ্যাওয়ার্ড পেলেন পাভেল আল মামুন

বীর বাহাদুরের সাথে সাক্ষাৎ করলেন বীর কুমার

অপ্রতিরোধ্য পাহাড়ে চার সশস্ত্র সংগঠন, চুক্তির পরও সহস্রাধিক খুন, গুম ও অপহরণ

error: Content is protected !!
%d bloggers like this: